যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলে বীর মুক্তিযোদ্ধা কওছার আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল গভীর রাতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
সোমবার (১৮ জানুয়ারী) সকাল ১১ টায় বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন অনুষ্ঠিত হয়েছে।
নিহতের কফিনে ছালাম প্রদর্শন করেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডোল, বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।
এসময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম সহ বিভিন্ন শ্রেনী, পেশার মানুষ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


















































