300X70
মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বৈশাখী শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস, সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার শপথ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৪, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের আয়োজনে বের হয়েছে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’। বাংলা সন ১৪৩৩ বরণ উপলক্ষে এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শাহবাগ থানার সামনে থেকে ইউটার্ন নিয়ে এটি রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ঘুরে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয়।

শুরুতে সকাল ৯টা ৩ মিনিটে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মাত্র তিন মিনিট পরই বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাটি বের হয়ে যায়।

শোভাযাত্রাকে ঘিরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় এক আনন্দঘন জনসমুদ্রে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা এতে অংশ নেন। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

নিরাপত্তার স্বার্থে এবার বিশ্ববিদ্যালয় এলাকায় মুখোশ পরা নিষিদ্ধ থাকায় অংশগ্রহণকারীরা চারুকলার তৈরি মুখোশ হাতে নিয়েই শোভাযাত্রায় অংশ নেন।

এবারের শোভাযাত্রায় বাংলার লোকঐতিহ্য ও সমসাময়িক বাস্তবতার সমন্বয়ে পাঁচটি প্রধান মোটিফ তুলে ধরা হয়। এর মধ্যে ‘মোরগ’ মোটিফটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ দেড় দশকের পর গণতন্ত্রের নবযাত্রাকে স্বাগত জানাতে মোরগকে নতুন ভোর ও জাগরণের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়।

চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম শেখ বলেন, দীর্ঘ সময়ের দুঃশাসনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন সূর্যের উদয় হয়েছে—মোরগের ডাক সেই শুভক্ষণকেই প্রতীকায়িত করে। একইসঙ্গে এতে ন্যায়বিচার ও নতুন প্রত্যাশার বার্তাও রয়েছে।

এ ছাড়া শোভাযাত্রায় বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদ এবং লোকজ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশালাকৃতির ‘দোতারা’ প্রদর্শন করা হয়। শান্তি ও সহাবস্থানের বার্তা হিসেবে রাখা হয় ‘পায়রা’। পাশাপাশি লোকশিল্পের শক্তির প্রতীক হিসেবে কাঠের হাতি এবং গ্রামীণ ঐতিহ্যের নিদর্শন হিসেবে কিশোরগঞ্জের ‘টেপা ঘোড়া’ শোভাযাত্রার বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

শোভাযাত্রার সম্মুখভাগে ছিল পুলিশের সুসজ্জিত ১২টি ঘোড়ার বহর। এরপর প্রায় ২০০ শিক্ষার্থীর হাতে শোভা পায় জাতীয় পতাকা। ‘এসো হে বৈশাখ’সহ দেশাত্মবোধক গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

শোভাযাত্রা শেষে টিএসসি প্রাঙ্গণে লোকজ গান ও নৃত্যের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। চারুকলার এই আয়োজন শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সাম্প্রদায়িকতা ও অন্ধকারকে রুখে দিয়ে ঐক্যবদ্ধ সমাজ গঠনের এক দৃঢ় শপথের প্রতিফলন হয়ে ওঠে এবারের পহেলা বৈশাখ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ময়মনসিংহ হাসপাতালে ৩,৯১৬ সিলিন্ডার অক্সিজেন দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন

ভোটের একদিন আগে আজিজুরের কাউন্সিলর প্রার্থীতা বাতিল

গণমুখী বাজেট দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিড়ি শ্রমিকদের অভিনন্দন

মিডিয়ার সাপোর্টের কারণে নদী তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নরসিংদীর সাংবাদিক সামসুল আলম ডিপটি আর নেই

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন

বাংলাদেশের প্রতিশ্রুতিশীল খাতগুলোতে ব্রুনাইয়ের বিনিয়োগের আগ্রহ

অচিরেই বিশ্ববাজারে প্রতিযোগিতা করবে এদেশের চলচ্চিত্র :তথ্যমন্ত্রী

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪: জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন পাবনা জেলা