300X70
শনিবার , ৩১ আগস্ট ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বৈষম্যহীন, জনবান্ধব ও জনকল্যাণমূলক সিভিল সার্ভিস গঠনে এক গুচ্ছ দাবি ও সুপারিশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৩১, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর যাত্রা শুরু:

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ২৫টি ক্যাডার নিয়ে গঠিত ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

আজ শনিবার (৩১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিষদ বৈষম্যহীন, জনবান্ধব ও জনকল্যাণমূলক সিভিল সার্ভিস গঠনে এক গুচ্ছ দাবি ও সুপারিশ পেশ করে।

‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর উল্লেখযোগ্য দাবি ও সুপারিশসমূহ হচ্ছে- উপসচিব ও তদূর্ধ্ব পদে কোটা পদ্ধতি বাতিল করে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে উপসচিব পদে নিয়োগ প্রদান, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন তথা ‘ক্যাডার যার মন্ত্রণালয় তার’ এর বাস্তবায়ন, প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডারের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীভূত করে সকল ক্যাডারের মধ্যে সমতা আনয়ন, পদ সৃজন, স্কেল আপগ্রেডেশন ইত্যাদির মাধ্যমে পদোন্নতিতে সমান সুযোগ প্রদান, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এর পুনর্বিন্যাস বা সংশোধন, বিভিন্ন ক্যাডারের তফসিলভুক্ত পদ থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহার, ইত্যাদি।

তাছাড়া পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বৈষম্যহীন মেধাভিত্তিক সিভিল সার্ভিস গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আরো যেসব দাবি/সুপারিশ পেশ করা হয়, সেগুলো হলো- জাতীয় ও স্থানীয় নির্বাচনি দায়িত্ব প্রদানে জ্যেষ্ঠতা রক্ষা, বৈদেশিক প্রশিক্ষণ, উচ্চতর গবেষণা, শিক্ষা, শিক্ষা বৃত্তির ক্ষেত্রে সমতা আনয়ন, সুষমভাবে সরকারি বাসস্থান বরাদ্দ, পরিবহন সুবিধা, লিয়েন, ডেপুটেশন প্রদান, স্ব স্ব অধিক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা প্রদান, প্রশাসনিক পদ পুনর্বিন্যাস/ পুনর্গঠন, ইত্যাদি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ প্রজাতন্ত্রের কর্মবিভাগের নিউক্লিয়াস হলো এর ক্যাডার সার্ভিসসমূহ। তার উপরে রয়েছে সরকারের সুপিরিয়র সার্ভিস যা উপসচিব হতে সিনিয়র সচিব পর্যন্ত বিন্যস্ত। স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীন রাষ্ট্রের জন্য উপযোগী কর্মবিভাগ নির্মাণের জন্য একটি কমিশন (পে অ্যান্ড সার্ভিসেস কমিশন) গঠন করা হয়। এরপর সংসদে Services (Reorganisation and Conditions) Act, 1975 প্রণয়ন করে কর্মবিভাগ তৈরির জন্য সরকারকে ক্ষমতা দেয়া হয়। এই আইনের অধীন ১৯৭৯ সালের ১ মার্চ সিনিয়র সার্ভিসেস পুল (এসএসপি) আদেশ জারি করা হয়। প্রজাতন্ত্রের কর্মবিভাগকে প্রতিনিধিত্বমূলক এবং প্রতিযোগিতার মাধ্যমে এর গুণগত বিকাশের জন্য এই আদেশ ছিল একটি বলিষ্ঠ পদক্ষেপ।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ১৯৮০ সালের ১ সেপ্টেম্বর SRO ২৮৬ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসেস (পুনর্গঠন) আদেশ ১৯৮০ জারি করা হয়। এই আদেশে প্রজাতন্ত্রের সিভিল সার্ভিসকে ১৪ টি সার্ভিস ক্যাডারে বিন্যস্ত করা হয় যার সংখ্যা বর্তমানে ২৬টি। এসএসপি এবং ক্যাডার সার্ভিস ছিল একে অপরের পরিপূরক। কিন্তু দুঃখজনক বিষয় হলো এসএসপি আদেশ কখনোই বাস্তবায়ন করা যায়নি। সচিবালয়ে অবস্থানগত সুবিধাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার এই সার্ভিসটিকে একচেটিয়া নিয়ন্ত্রণ করছে। ১৯৮৯ সালে এসএসপি বাতিল হওয়ার পূর্ব পর্যন্ত ১০ (দশ) বছরে একবারের জন্যও পরীক্ষার মাধ্যমে উপসচিব নিয়োগ দেওয়া সম্ভব হয় নি।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এর পক্ষ থেকে জানানো হয়, ১৯৮৯ সালে এসএসপি বাতিল আদেশে (এসআরও ২৬১, ১৭ জুলাই ) উপসচিব ও যুগ্মসচিব পদে মেধার ভিত্তিতে নিয়োগের পরিবর্তে বিভিন্ন ক্যাডারের জন্য প্রহসনমূলক কোটা পদ্ধতি চালু করা হয়। ১৯৯৮ সালের ১০ ফ্রেব্রুয়ারি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে (১১ ফেব্রুয়ারি গেজেট নোটিফিকেশন জারি হয়) উপসচিবের পদে প্রশাসন ক্যাডারের জন্য ৭৫% কোটা রেখে অন্যান্য ক্যাডারের জন্য ২৫% কোটা বরাদ্দ রাখা হয়। বৈষম্যমূলক কোটা সংরক্ষণের বিরূদ্ধে সংক্ষুব্ধ হয়ে খাদ্য ও তথ্য ক্যাডারের কয়েকজন কর্মকর্তা হাইকোর্টে রিট মামলা করলে হাইকোর্ট ১৩ ফেব্রুয়ারি, ২০০২ তারিখে এই কোটা সংরক্ষণকে সম্পূর্ণ বেআইনি বলে রায় প্রদান করে। তবে ২৪ মে, ২০১০ তারিখ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ১০ ফেব্রুয়ারি ১৯৯৮ এর গেজেট নোটিফিকেশনটিকে বৈধ ঘোষণা করেন।

কেউ কেউ মনে করেন আপিল বিভাগের আদেশের ফলে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। প্রকৃতপক্ষে সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ এবং Services (Reorganisation and Conditions) Act, 1975 এর ৪ নং দফার বিধান অনুযায়ী সরকার কেবলমাত্র একটি প্রজ্ঞাপন গেজেট নোটিফিকেশনের মাধ্যমেই এই বণ্টন ব্যবস্থা পরিবর্তন করতে পারেন। কাজেই বিদ্যমান আইন অনুযায়ী বৈষম্য দূর করে নতুন আদেশ করার ক্ষেত্রে কোনো বাধা নেই।

পরিষদ এর পক্ষ থেকে আরো জানানো হয়, প্রজাতন্ত্রের জনপ্রশাসন সংস্কারে এ যাবত যতগুলি কমিশন ও কমিটি হয়েছে তার প্রতিটিই প্রজাতন্ত্রের পদসমূহে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগের কথা বলা হয়েছে।

অথচ ২০১৮ সালের ১৪ নভেম্বর (সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৫৭ নং আইনের ৬১(১) এর (খ) এর মাধ্যমে Services (Reorganisation and Conditions) Act, 1975 রহিত করা হয় এবং ২০২৪ সালে বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ এর (৩) ধারা মোতাবেক সরকারের উপসচিব ও তদূর্ধ্ব পদ প্রশাসন ক্যাডারের তফসিলভুক্ত করে গেজেট প্রকাশ করে।

এর মাধ্যমে সরকারের উপসচিব ও তদূর্ধ্ব পদে মেধার ভিত্তিতে পদায়নের সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। মেধার যথাযথ মূল্যায়ন ও বৈষম্যহীন জনবান্ধব সিভিল প্রশাসন গড়তে এসএসপি প্রথা পুনরায় চালু করে মেধার ভিত্তিতে উপসচিব পদে নিয়োগ দেয়ার কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, সরকারের নির্দিষ্ট সেক্টরের পরিকল্পনা গ্রহণ, নীতি নির্ধারণ ও বাস্তবায়নের লক্ষ্যে ক্যাডার সার্ভিস গঠিত হয়। একটি বিশেষ ক্যাডার সার্ভিস তাকেই বলা হয় যার ল্যাডার থাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদ পর্যন্ত।

অর্থাৎ একটা ক্যাডারভুক্ত সদস্যরাই অভিজ্ঞতা অর্জন ও পদোন্নতির মাধ্যমে স্ব স্ব মন্ত্রণালয়ের সর্বোচ্চ ধাপ পর্যন্ত যাওয়ার অধিকারী হবেন। সংশ্লিষ্ট বিভাগের সমস্যার খুঁটিনাটি, সমাধান কৌশল, সময়োপযোগী নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন কৌশল সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তারা যেভাবে বুঝতে পারবেন, অন্য কোনো ক্যাডার কর্মকর্তাদের পক্ষে সেটা ভালোভাবে জানা ও বোঝা সম্ভব নয়।

তাছাড়া ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ পদোন্নতি বৈষম্য নিরসনের মাধ্যমে কাঙ্ক্ষিত জনসেবা নিশ্চিত করতে সকল ক্যাডারের কর্মকর্তাদের ব্যাচভিত্তিক পদোন্নতি, সুপারনিউমারারি (ইনসিটু) ও ভূতাপেক্ষিক পদোন্নতির ব্যবস্থা গ্রহণ,
সকল ক্যাডারের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের পদ সৃজন, পদসোপান তৈরি করে পদসমূহ আপগ্রেডেশন এর দাবি/সুপারিশ তুলে ধরে।

বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম জাহিদ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে দাবি/সুপারিশসমূহ উপস্থাপনা করেন বিসিএস (শিক্ষা) ক্যাডারের সহযোগী অধ্যাপক ফারহানা আক্তার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস (তথ্য) ক্যাডারের মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, মনির হোসেন, বিসিএস (শিক্ষা) ক্যাডারের ড. আহসান হাবীব, ড. মো. মফিজুর রহমান সহ বিভিন্ন ক্যাডারের প্রতিনিধিবৃন্দ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন
বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব ২০২৬’ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
মানবকল্যাণে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

বিআরটি করিডোরে বিআরটিসি’র এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন কাল

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা, ব্যবসায়ীদের ক্ষোভ

জবি ইনডোর গেমসে দ্বিতীয়বার সেরা খেলোয়াড় তামান্না সুলতানা

দেশকে আরও সবুজ করতে হাতিরঝিলে পুনাকে’র সামা‌জিক বনায়ন কর্মসূচি শুরু

গ্রিন শিপবিল্ডিং খাত বাংলাদেশের শিল্পায়নে নতুন সুযোগ তৈরি করবে: শিল্প উপদেষ্টা

এনসিপি নেতা সারোয়ার তুষারকে কারণ দর্শানো নোটিশ

আইন নিজস্ব গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে নয়: আইনমন্ত্রী

দিনের শুরুতেই স্পিনে কুপোকাত মুশফিক-মমিনুল- ইয়াসির

রাজাকার বাহিনীর আগুনে মারা যান মা-বোন, বেঁচে যান খাড়গে; অতঃপর…

টিআইবি’র কোটিপতির হিসাবে গরমিল, উদ্দেশ্যপ্রণোদিত : তথ্যমন্ত্রী