300X70
সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্রাজিলে ফিরলো বামপন্থি সরকার, বলসোনারোকে হারিয়ে লুলার জয়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৩১, ২০২২ ৯:৫১ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: জইর বলসোনারোকে হারিয়ে ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সামান্য ব্যবধানে জয় পান লুলা। বলসোনারোর সরকার গত চার বছরে একের পর এক বিতর্ক সৃষ্টি করেছে। তার কোভিড নীতির কারণে ব্রাজিল ভুগেছেও প্রচুর। এবার এই নির্বাচনের মধ্য দিয়ে তার পতন হলো।

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট পদে নির্বাচনে শেষ ধাপের ভোট গণনার পর দেখা গেছে লুলা ৫০.৮ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে বলসোনারো পেয়েছেন ৪৯.২ শতাংশ ভোট। এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন লুলা। সেসময় যদিও তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরবর্তীতে দেশ পরিচালনায় রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছিলেন তিনি।

২০১৯ সালের ১লা জানুয়ারি ব্রাজিলের ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হন বলসোনারো। কিন্তু তিনি পরিচিত হয়ে ওঠেন তার লাগামহীন কথাবার্তা এবং দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্তের জন্য।

দেশের মধ্যেতো বটেই, গোটা বিশ্বেই বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন তিনি। কোভিডের সময় তিনি ব্রাজিলকে রক্ষায় কার্যত বিশেষ কোনো পদক্ষেপ নেননি। এ ছাড়া মহামারির সময় অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আমাজন বন উজাড় করার বিষয়ে কথা বলে সবচেয়ে বেশি সমালোচিত হন তিনি।
কট্টর ডানপন্থি রাজনৈতিক বলসোনারো আগে সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। অপরদিকে লুলা দা সিলভা বামপন্থী রাজনীতিবিদ হিসেবে ব্যাপক পরিচিত। লাতিন আমেরিকার দেশটিতে গত ২রা অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সে ভোটে লুলা পেয়েছিলেন ৪৮.৩ শতাংশ ভোট। বলসোনারো পান ৪৩.৩ শতাংশ। কিন্তু নিয়ম অনুসারে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় প্রার্থীদের ভোট গড়ায় দ্বিতীয় দফায়। যেখানে উৎরে যান লুলা।

দ্বিতীয় দফার এ নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা চলছিল ব্রাজিলে। দুই পক্ষ থেকেই নানা অভিযোগ, পাল্টা অভিযোগ, ভুল তথ্য ছড়ানোর কথাও শোনা যায়। প্রেসিডেন্ট হলেও লুলার দায়িত্ব গ্রহণে সময় লাগবে অন্তত ২ মাস। অর্থাৎ আগামী বছর জানুয়ারিতে ব্রাজিলের মসনদ আরোহণ করবেন তিনি। এ ক্ষেত্রে করোনার পর বিপর্যস্ত অর্থনীতিতে গতি আনা ও নিম্ন আয়ের মানুষের দুর্দশা দূর করার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে লুলাকে।

প্রেসিডেন্ট পদে লুলার বিজয় নিশ্চিতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লুলাকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচন অবাধ, মুক্ত ও গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করে বাইডেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাঁক্রো টুইটারে দুই নেতা দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নতুন করে ঠিক করবেন উল্লেখ করে লুলাকে অভিনন্দন জানান। অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।

লুলার বর্তমান বয়স ৭৭ বছর। একসময় শ্রমিক হিসেবে কাজ করা লুলা লাতিন আমেরিকার প্রভাবশালী বামপন্থী নেতা হয়ে ওঠেন। প্রেসিডেন্ট থাকার সময় লাখ লাখ ব্রাজিলীয়কে দারিদ্রতা থেকে বের করে এনেছিলেন তিনি। এটিই ছিল তার জনপ্রিয়তার মূল ভিত্তি। ২০১৮ সালে তাকে কারাবন্দীও করা হয়েছিল। তবে পরবর্তীতে তার ওপর থেকে অভিযোগ প্রত্যাহার করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পানগাঁও আইসিটিকে প্রোফিটেবল করতে হবে : সালমান এফ রহমান

ভূমি মন্ত্রণালয় ২০০টির বেশি বিভিন্ন ধরণের ভূমিসেবা পর্যালোচনা হচ্ছে

কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত

যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু : জিএম কাদের

টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ উন্নতি টাইগারদের

জলোচ্ছ্বাসে সুন্দরবন তলিয়ে গেছে, জীববৈচিত্র্য হুমকির মুখে

Know your land administration

বাংলাদেশি ও ভারতীয়দের ইতালিতে প্রবেশ বন্ধ

স্বপ্ন এখন টঙ্গীর খাঁ পাড়া রোডে

ক্রিকেটার রুবেলের কবর সংক্ষরণের অনুমোদনের চিঠি হস্তান্তর