300X70
মঙ্গলবার , ৫ মে ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মহাপরিচালকের দরবার গ্রহণ এবং পেশাগত ও শিক্ষা সম্মাননা প্রদান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৫, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে
বাঙলা প্রতিদিন ডেস্ক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সকলের সম্মিলিত চেষ্টার মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।

তিনি সোমবার (৪ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

অনুষ্ঠানের ১ম পর্বে মহাপরিচালক দরবার গ্রহণ করেন। ২য় পর্বে সারা দেশ থেকে বাছাই করা ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে পেশাগত সম্মাননা এবং কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্য থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৭৩ জনকে শিক্ষা সম্মাননা প্রদান করা হয়।

সকাল ১০টায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের লিডার ক্বারী মোঃ কুদরত উল্লাহ।

এরপর মহাপরিচালক মহোদয় তার দরবার গ্রহণ শুরু করেন। মহাপরিচালক মহোদয় দরবার গ্রহণের প্রাক্কালে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষ্যে পৃথিবীর সকল ফায়ারফাইটারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এরপর তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তাঁর সময়কালীন গৃহীত পদক্ষেপ ও উন্নয়নকাজের বিবরণ তুলে ধরেন। তিনি ১ মে থেকে দেশব্যাপী চালু হওয়া ই-ফায়ার লাইসেন্স সংক্রান্ত বিষয়ে সকলকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান। একই সাথে বিগত নিয়োগের ন্যায় আসন্ন নিয়োগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে তিনি প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

তিনি সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে উল্লেখ করে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই সাথে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য সচেষ্ট থাকতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য প্রযোজ্য প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সকল পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। এ পর্যায়ে তিনি দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সকাল ১১টার দিকে অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হয়। ২য় পর্বে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষ্যে সাম্প্রতিককালে অপারেশন ও উদ্ধারকাজে বিশেষ পারদর্শিতা ও সাহসিকতা প্রদর্শন করায় বাছাইকৃত ৮০ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০ জনকে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সম্মাননা প্রদান করেন। এরপর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৭৩ জনের মধ্যে অধিদপ্তর ও ঢাকা বিভাগের ১৭ জনকে শিক্ষা সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

বাকিদের নিজ নিজ বিভাগ থেকে বিভাগীয় উপপরিচালকগণ মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে সম্মাননা হস্তান্তর করেন। সম্মাননা প্রাপ্তদের মধ্য হতে ৩ জন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরপর সম্মাননা প্রাপ্তদের নিয়ে ফটোসেশনে অংশগ্রহণ করেন তিনি। ফটোসেশন শেষে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেন বক্তব্য প্রদান করেন এবং সরাসরি ও অনলাইনে যুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হুন্ডি, বেটিং এবং মানি লন্ডারিং প্রতিরোধে সারাদেশের ডিস্ট্রিবিউটরদের নিয়ে বিকাশের কর্মশালা

সিসিইউতে খালেদার শারীরিক অবস্থা স্থিতিশীল

খালি মাঠে গোল দেওয়ার চর্চা বিএনপির জন্মলগ্ন থেকে: কাদের

আজ সান্তাহার জংশন স্টেশনে ৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন কাজের উদ্বোধন

মামলাজট কমাতে যা যা প্রয়োজন সরকার করবে: আইনমন্ত্রী

দেশে এক দিনে করােনায় আরও ২১ জনের মৃত্যু

নতুন বছরে দেশে ফিরছেন মোনালিসা

১৪ এপ্রিল থেকে শুধুমাত্র অনলাইনে ভূমি কর দিতে হবে

কালুরঘাটে দুর্ঘটনা: চার সদস্যের তদন্ত কমিটি গঠন, চার রেলকর্মী সাময়িক বরখাস্ত

বিমান বাহিনীর সব স্কুল-কলেজের শিক্ষকদের জন্য বাফওয়া’র উদ্যোগে ‘সুরক্ষা-২’ স্কীমের সূচনা এবং চিকিৎসা বই বিতরণ