300X70
মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘মাই বাংলাদেশ, মাই ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজন করছে জাইকা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৩, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের দৃষ্টিতে তুলে ধরতে জাতীয় পর্যায়ের একটি আলোকচিত্র প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ। ‘মাই বাংলাদেশ, মাই ডেভেলপমেন্ট’ শীর্ষক এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আলোকচিত্রপ্রেমীদের নিজ নিজ ক্যামেরার চোখে বাংলাদেশের উন্নয়ন ধারণ করার আহ্বান জানানো হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হল দেশজুড়ে প্রতিদিন মানুষ যে অগ্রগতি ও উন্নয়নের গল্প প্রত্যক্ষ করছে, সেগুলোকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা এবং সে সব গল্পের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা।
প্রতিযোগিতাটি চলবে আগামী ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। অংশগ্রহণকারীদের স্মার্টফোন বা পেশাদার ক্যামেরায় তোলা একটি মৌলিক আলোকচিত্র জমা দিতে হবে, যা বাংলাদেশের উন্নয়নের ধারনাকে প্রতিফলিত করবে। ছবিটি অংশগ্রহণকারীর নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে (পাবলিক সেটিংসহ) শেয়ার করতে হবে এবং এর সঙ্গে ‘মাই বাংলাদেশ মাই ডেভলপমেন্ট’ ও ‘জাইকা বাংলাদেশ’ হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। এছাড়া, নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে ছবিটি জমা দেওয়ার পাশাপাশি একটি সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে, যেখানে ছবিটি কীভাবে উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এবং ধারণকৃত মুহূর্তের গল্প কীভাবে তুলে ধরছে, তা ব্যাখ্যা করতে হবে। ডাউনলোড করা, অন্যের থেকে নেওয়া বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি কোনো কনটেন্ট গ্রহণযোগ্য হবে না।
জাইকা বাংলাদেশের মনোনীত একটি বিচারক প্যানেল জমা পড়া আলোকচিত্রগুলো মূল্যায়ন করবেন। মূলত কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে, যেমন: বিষয়বস্তুর সাথে মিল, কাজের কারিগরি মান, এডিটিং, মৌলিকতা, গল্প বলার ধরন, সৃজনশীলতা এবং সার্বিক গঠন। এছাড়া, ফেসবুক পোস্টটি কত মানুষের কাছে পৌঁছেছে (রিচ), সেটিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত আলোকচিত্রগুলো জাইকা বাংলাদেশের উদ্যোগে ডিজিটাল প্রদর্শনীতে প্রদর্শিত হবে। এর মধ্য থেকে সেরা চারটি ছবির জন্য নগদ পুরস্কার প্রদান করা হবে। নির্বাচিত কিছু ছবি আলোকচিত্রীর যথাযথ স্বীকৃতি দিয়ে জাইকার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্বের বিভিন্ন প্রচারণা মাধ্যমে প্রকাশ করা হতে পারে।
জাইকা বাংলাদেশ আলোকচিত্র গ্রহণের সময় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং নৈতিক ও আইনগত সীমার মধ্যে থেকে ছবি তোলার আহ্বান জানিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে জাইকা বাংলাদেশের উন্নয়নের গল্পগুলো বাংলাদেশি জনগণের দৃষ্টিতে নথিভুক্ত করার পাশাপাশি বিশ্বদরবারে তুলে ধরতে চায়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
স্থানীয় সরকার নির্বাচন: জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন, জিততে হবে নিজ যোগ্যতায়
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ

বাড্ডায় জালনোট তৈরির কারখানায় অভিযান অব্যাহত

স্বর্ণপদক সম্মাননা স্মারক পেলেন ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডব, নিহত ৯

ব্রাজিলে ফুটবল টিম বাসে বোমা বিস্ফোরণ, আহত ৩

রাশিয়ায় ইভানোভোর গভর্নরের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

স্বাস্থ্যখাতের সকল অগ্রগতির মূলে রয়েছে বঙ্গবন্ধুর অবদান: বিএসএএমইউ উপাচার্য

গাইবান্ধা পৌরসভার কাজী গ্রেফতার

দক্ষিণ কেরাণীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

শেখ হাসিনার সরকারকে অচল করে দেয়ার ক্ষমতা কারোই নেই : পানি সম্পদ উপমন্ত্রী