300X70
বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় পদক ও সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১১, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশেষ করে করোনা মহামারীকালে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘মানবাধিকার পদক ও সম্মাননা’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি)-এর উদ্যোগে আরো ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়।

বুধবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এর পক্ষে পদক ও সম্মাননা গ্রহণ করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব।

ইমদাদুল হক মিলন বলেন, আমি বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান মহোদয়ের পক্ষ থেকে আজকের এই পদক ও সম্মাননা গ্রহণ করলাম। বসুন্ধরা গ্রুপ মানবাধিকার প্রতিষ্ঠায় এবং দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে যে কাজ করে সেগুলোর অধিকাংশের খবর আমরা রাখি না। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় মানবতার জন্য, দেশের জন্য যে অবদান রাখছেন তা বলতে গেলে কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে।

শুধু এইটুকু বলি বসুন্ধরা গ্রুপের স্লোগান হচ্ছে দেশ এবং মানুষের কল্যাণে। তিনি প্রকৃত অর্থেই দেশ এবং মানুষের কল্যাণে কাজ করছেন। বসুন্ধরার মতো যদি দেশের অন্যান্য শিল্প গ্রুপগুলোও মানুষের জন্য, দেশের জন্য কাজ করে তাহলে এই দেশ পৃথিবীর সবচেয়ে আলোকিত দেশ হবে।

পদক ও সম্মাননা প্রদান শেষে “রক্তস্নাত বিজয়ের মাধ্যমে অর্জিত মানবাধিকারের এগিয়ে চলার পাঁচ দশক” শীর্ষক এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে মূল নিবন্ধ উপস্থাপন করবেন সাউথ এশিয়ান ফ্র্যাটার্নিটি (সাফ), বাংলাদেশের সভাপতি ও গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোকিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেওয়া আজকের এই পদক ও সম্মাননা দেয়া প্রশংসার। আয়োজক প্রতিষ্ঠানকে এই আয়োজন করায় ধন্যবাদ জানাচ্ছি। যে ব্যক্তি ও প্রতিষ্ঠান আজকে পদক ও সম্মাননা নিলেন সবাই দেশের আলোকিত এবং সম্মানি মানুষ। এই মানুষ ও প্রতিষ্ঠানগুলোর মতো আমাদেরও দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে।

বিএইচআরবি সভাপতি সাবেক বিচারপতি আবু বকর সিদ্দীকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, মানবাধিকার পদক ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দৈনিক প্রথম আলো, বেক্সিমকো ফার্মা এবং জেএমআই গ্রুপ-কে ‘প্রাতিষ্ঠানিক’ ক্যাটাগরিতে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, হোটেলস্ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী এবং কন্ঠশিল্পী ও সমাজকর্মী তাসরিফ খান-কে ‘ব্যক্তি’ ক্যাটাগরিতে মানবাধিকার পদক ও সম্মাননা স্মারক দেয়া হয়।

বিএইচআরবি প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. মো. শাহজাহান জানান, “বিএইচআরবি পদক ও সম্মাননা প্রদানের জন্য গঠিত নির্বাচনী বোর্ড ‘ব্যক্তি’ ক্যাটাগরিতে পাঁচজনকে এবং ‘প্রাতিষ্ঠানিক’ ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। সম্মাননা দেয়ার ক্ষেত্রে করোনাকালে তাঁদের কর্মকাণ্ড বিশেষভাবে বিবেচিত হয়েছে।”

উল্লেখ্য, ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি) জাতিসংঘ কর্তৃক ঘোষিত সার্বজনীন মানবাধিকার সনদের আলোকে গঠিত একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে বাংলাদেশে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

দেশের অসহায়-অবহেলিত, নির্যাতিত-নিপীড়িত এবং অধিকার বঞ্চিত মানুষের অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের জন্য এই প্রতিষ্ঠানের মাধ্যমে বর্তমানে বিভিন্ন প্রকার কার্যক্রম যেমন: আইনগত সহায়তা, সালিশী কার্যক্রম আইন বিষয়ক ও সামাজিক সচেতনতামূলক সৃজনশীল কার্যক্রম, দেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকার লঙ্ঘনজনিত পরিস্থিতির রিপোর্ট সংগ্রহ ও প্রকাশসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এডভোকেসি, নির্বাচন পর্যবেক্ষণসহ নিয়মিতভাবে নানা কার্যক্রম পরিচালিত করে আসছে বিএইচআরবি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
Real Money Immediate Win Video Games
Real Money Immediate Win Video Games
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জনসম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সামাজিক নিরাপত্তায় সহায়ক হবে এবারের বাজেট: নাছিম

“দেশেই টিকা উৎপাদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমেরিকার ডিআইআইয়ের সমঝোতা স্বাক্ষর”

স্বপ্নজয়ী প্রধানমন্ত্রীকে ডিইউজের অভিনন্দন

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ভার্চুয়ালি যুক্ত হলেন শেখ হাসিনা-পুতিন

আটোয়ারী ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসুচি পালন

পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে ছিনতাই করতো তারা

দুদকের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম

নারায়ণগঞ্জে চলন্ত বাসে তরুণীকে দল বেঁধে ধর্ষণ. চালক-হেলপারসহ গ্রেফতার ৩

আদর্শ-ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নৈতিক শিক্ষার প্রভাব সূদূরপ্রসারী : ধর্মমন্ত্রী