300X70
শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

যথাযথ মর্যাদায় বর্ণ্যাঢ্য আয়োজনে শিশু একাডেমিতে বিজয় দিবস ২০২৩ উদযাপিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৬, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : গৌরবময় বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমিতে ৫২ ফুট ক্যানভাসে রঙ তুলিতে শিশুরা আঁকলো স্মার্ট বাংলাদেশ।

আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে স্মার্ট বাংলাদেশ শীর্ষক এ ক্যানভাসের উদ্বোধন করেন।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে গৌরবময় বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষ্যে আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী আবুল বারাক আলভী এবং অভিনেতা আফজাল হোসেন। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতার নেতৃত্বে ১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর হাজার বছরের পরাধীনতা থেকে মুক্ত হয়ে বিজয়ের আনন্দে মেতে উঠার দিন।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, আগামী প্রজন্ম জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে বেড়ে উঠবে। এই শিশুরা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ স্মার্ট দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। যতদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী থাকবে, ততদিন দেশ সমৃদ্ধ, নারী-শিশু উন্নয়ন, ক্ষমতায়ন, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না নারীরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ড. কেয়া খান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তারসহ দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং শিশু একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বিশেষ অতিথির বক্তৃতায় সচিব নাজমা মোবারেক বলেন, ৩০ লাখ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, সেই স্বাধীনতা রক্ষার দায়িত্বও আমাদের। আজ আমরা অঙ্গীকারবদ্ধ হই- মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্যবোধ, ন্যায়নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে অনন্য দেশ হিসেবে তুলে ধরবো।

আলোচনা পর্ব শেষে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দ্রুত নজরুল ইনস্টিটিউট মিলনায়তন আধুনিকায়ন হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

বুদ্ধিকে মোহমুক্ত করতে সর্বাগ্রে প্রয়োজন বিজ্ঞান চর্চা : সংস্কৃতি সচিব

গ্রাহক ও মার্চেন্টদের অনলাইন পেমেন্ট আরো সহজ করতে চালু হলো বিকাশ বিজনেস ড্যাশবোর্ড

বৈষম্যহীন, জনবান্ধব ও জনকল্যাণমূলক সিভিল সার্ভিস গঠনে এক গুচ্ছ দাবি ও সুপারিশ

ভারতবর্ষের সকল ইতিহাসকে ছাপিয়ে গেছে বঙ্গবন্ধুর ইতিহাস : সংস্কৃতি প্রতিমন্ত্রী

দারাজের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত

বিমানবন্দরে পরশু থেকেই কোভিড টেস্ট করা যাবে বিদেশগামী যাত্রীদের : স্বাস্থ্যমন্ত্রী

বিসিকের চেয়ারম্যান হিসেবে মুহঃ মাহবুবর রহমানের যোগদান

বাংলা সাহিত্যের অডিওবুক অ্যাপ ‘কাহিনীক’-এর আত্মপ্রকাশ