300X70
শনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ির ওপর কনজেশন চার্জ আরোপ করা হবে : মেয়র মোঃ আতিকুল ইসলাম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করে হাঁটার জন্য প্রশস্ত ফুটপাত এবং সাইকেল লেন এর ব্যবস্থা করা হবে। ফুটপাতে হাঁটার পরিবেশ বজায় রাখতে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বাইসাইকেল রাইড শেয়ারিং সেবা জো-বাইক সার্ভিস শুরু হয়েছে। আমরা এই সেবা সারা ঢাকা শহরে ছড়িয়ে দিতে চাই। খিলগাঁও এলাকায় প্রতি মাসে ১ দিন কার ফ্রি স্ট্রিট আয়োজন করে সামাজিকীকরনের সুযোগ তৈরির উদ্যোগ গ্রহন করতে হবে। আজ ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), পল্লীমা সংসদ, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং বিশ^ ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপন কমিটির সম্মিলিত উদ্যোগে আয়োজিত পদযাত্রায় উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম এ কথা বলেন।

উল্লেখ্য প্রতি বছর ২২ সেপ্টেম্বর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর সমন্বয়ে সরকারি এবং বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হল “গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি”। দিবস উপলক্ষে মালিবাগ বাজার কমিউনিটি সেন্টার থেকে তালতলা মার্কেট পর্যন্ত পদযাত্রার (ওয়াকাথান) আয়োজন করা হয়।

পদযাত্রা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মোঃ আনিসুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, খিলগাঁও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাখওয়াত হোসেন শওকত, মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর মিতু আক্তার, নাসফের সভাপতি হাফিজুর রহমান ময়না, ডাবিøউবিবি ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী প্রমুখ।

খন্দকার রাকিবুর রহমান বলেন, বিশ^ ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের উদ্দেশ্য হল ব্যক্তিগত গাড়িকে নিয়ন্ত্রণ করা। ঢাকা শহরে মাত্র ৪% লোকের ব্যক্তিগত গাড়ি রয়েছে। অধিকাংশ মানুষ হেঁটে এবং গণপরিবহনে যাতায়াত করেন। ঢাকা শহরের যানজট বাসের জন্য নয়, ব্যক্তিগত গাড়ির জন্য হচ্ছে। বাস রুট ফ্রাঞ্চাইজ, প্রশস্ত ফুটপাত এবং আধুনিক গণপরিবহনের মাধ্যমে আমাদের যাতায়াত ব্যবস্থাকে সাজাতে হবে। পাশাপাশি ঢাকা মহানগরে রাস্তার ধারণক্ষমতা অনুযায়ী গাড়ির সংখ্যা নির্ধারন করতে হবে।

মোঃ আনিসুর রহমান বলেন, যানজট হ্রাসে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং ব্যক্তিগত গাড়ির উপর নানা ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন। আমাদের পথচারী ও সাইকেলবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের ২০৩০ সাল নাগাদ সকলের জন্য প্রবেশগম্য, নিরাপদ, সুলভ এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং গণপরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। এলক্ষ্যে আমরা কাজ করছি।

হাফিজুর রহমান ময়না বলেন, খিলগাঁও এলাকায় বালুর মাঠকে সকলের উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি খিলগাঁও এলাকার একমাত্র শিশুপার্কটি দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছে। এর ফলে এলাকার শিশু-কিশোরদের বিনোদন বাঁধাগ্রস্ত হচেছ। খিলগাঁও এলাকায় একটা লেক রয়েছে কিন্তু অব্যবস্থাপনার কারণে তা কাজে আসছে না।

কাউন্সিলর শাখওয়াত হোসেন শওকত বলেন, খিলগাঁও এলাকা বাসযোগ্য করতে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে এলাকার সামাজিক সংগঠনসমূহ এবং সুশীল সমাজের সাথে আলোচনা করে আমরা এলাকার ফুটপাত হাঁটার উপযোগী রাখা এবং পরিষ্কার- পরিচ্ছন্নতার বিষয়ে কাজ করছি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে মদপানে ৩ যুবকের মৃত্যু

নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ ছাত্র গ্রেফতার

পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত

ফের ৪৮ ঘণ্টার অবরোধে দেশ

শ্যামপুর চিনিকল ৯ মাস ধরে বন্ধ, শতাধিক কর্মচারীর মানবেতর জীবন যাপন

পানির দাম বাড়ালে মানুষের কষ্ট আরো বাড়বে : কাদের

‘নৌকার বিপক্ষে’ শাজাহান খান, ক্ষুব্ধ আ. লীগ নেতারা

নির্মাণসামগ্রী খোলা স্থানে রাখায় ভবন মালিকদের জরিমানা

সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহবান মেয়র শেখ তাপসের