300X70
মঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রাবির ভর্তি পরীক্ষা: চরম ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৫, ২০২১ ১:২৫ অপরাহ্ণ

সংবাদদাতা, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ রেখে ভর্তি পরীক্ষা নেওয়ায় দেশের নানা প্রান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীরা ভোগান্তিতে পড়তে হচ্ছে। একইসঙ্গে ভোগান্তিতে পড়েছেন তাদের সঙ্গে আসা অভিভাবকরা। থাকার জায়গার সংকটে অনেকে রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম ও বিভিন্ন মসজিদে অবস্থান নিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে শহরের চোদ্দপাই মোড়ে এমন দেখা যায়, সেখানে রাস্তার পাশে ১২টিরও বেশি বাস দাঁড়িয়ে আছে। অধিকাংশ বাসে যাত্রীরা বসে আছেন। তাদের কেউ ঘুমাচ্ছেন, কেউ বই হাতে পড়ছেন।

জানা যায়, তারা সবাই রাজশাহী বিশ্ববিদযালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অভিভাবকের সঙ্গে এসেছেন। বাসগুলো চুক্তিভিত্তিক ভাড়া নেওয়া হয়েছে।

গত রাতে যারা কোনো জায়গা পাননি, তাদের অনেককে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের পরিবার থেকে আসা ছাত্র-ছাত্রীরা। ফুটপাতে কাপড় বিছিয়েও অনেকে রাত্রি যাপন করেছেন।

ভোগান্তির শিকার শিক্ষার্থীরা জানিয়েছেন, হোটেল ও মেসগুলোতে অনেক টাকা দাবি করা হচ্ছে। ওই পরিমাণ অর্থ পরিশোধের সামর্থ্য তাদের নেই। যে কারণে তারা কষ্ট হলেও ফুটপাতে-বাসে আশ্রয় নিয়ে আছেন।

আবু সাঈদ নামে একজন ছাত্র জানিয়েছেন, বগুড়ার শেরপুর উপজেলা থেকে ৪২ জন ছাত্র-ছাত্রী তাদের অভিভাবকের সঙ্গে একটি বাস রিজার্ভ করে রাজশাহীতে এসেছেন। তারা রাত আড়াইটার সময় রওনা দিয়ে ভোর ৫টায় পৌঁছেন। দিনের আলো ফোটা পর্যন্ত তারা বাসেই অবস্থান করেন। পরে তারা ফুটপাতে অবস্থান নেন, অনেকে বাসেই থেকে যান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে চৌদ্দপাই এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে দেখা যায় পলিথিন ব্যাগের ভেতরে একটি বান, একটি কলা, একটি আপেল, একটি কমলা ও এক বোতল পানি। অনেকে মুখ ধুয়ে আধা লিটার পানির অর্ধেকটা রেখে দিচ্ছেন নাস্তা করে খাবেন বলে। অনেকে ফুটপাতে বসে পরীক্ষার শেষ প্রস্ততিতে ব্যস্ত।

বই হাতে দাঁড়িয়ে বোরকা পরা এক নারীকে দেখিয়ে এক অভিভাবক গণমাধ্যমকে বলেন, ‘এই আমার মেয়ে। তার পরীক্ষা আছে মঙ্গলবার ও বুধবার ২ দিন।’

তিনি জানান, আজকের পরীক্ষা শেষ হলে তিনি মেয়েকে নিয়ে শহরের একটি হোটেলে উঠবেন।

ওই অভিভাবক আরও বলেন, ‘আজকের দুপুর পর্যন্ত মেয়ের পরীক্ষা। ততক্ষণ ফুটপাতেই থাকব। পরীক্ষা হয়ে গেলে লক্ষ্মীপুর এলাকায় একটা হোটেলে বুকিং দেওয়া আছে, সেখানে উঠবো।’

তিনি আরও জানিয়েছেন, অন্য সময় হোটেলের যে রুমে তিনি ৩০০ টাকা ভাড়ায় থেকেছেন। সেই রুমেই তাকে এক রাতের জন্য ২ হাজার টাকা ভাড়া দিতে হবে।

আরেক অভিভাবক জানান, তার মেয়ের পরীক্ষা সকাল ৯টায়। কিন্তু তাকে বিকেলের শিফটের পরীক্ষা  শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ যে বাসটি তারা রিজার্ভ করে এনেছেন সেখানে ৩ শিফটেরই পরীক্ষার্থীই আছে। এই সময়টা তাদের ফুটপাতে কাটাতে হবে। সবার পরীক্ষা শেষ হলে তারা বাড়ি ফিরে যাবেন। যেসব শিক্ষার্থীর আগামীকালও পরীক্ষা আছে, তারা নিজের দায়িত্বে বাড়ি ফিরবেন।

ক্যাম্পাসের চারপাশের সব রাস্তার চিত্রই ছিল একই রকম। প্রাইভেট কার, মাইক্রোবাস ও বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পাশেই ফুটপাতে পরীক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা বসে আছেন। বিশ্ববিদ্যালয়ের ভেতরে কেন্দ্রীয় মসজিদে গিয়ে দেখা যায়, সেখানে প্রায় ৪০০ ছাত্র-ছাত্রী অবস্থান নিয়েছেন।

যশোরের শার্শা থানা এলাকা থেকে এসেছেন মাইন রহমান। তিনি জানান, সোমবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছেন তিনি। কিন্তু কোনো হোস্টেলে বা হোটেলে জায়গা পাননি।

স্টেশনেই একজন অপরিচিত ছাত্র তাকে মসজিদে থাকার পরামর্শ দেন। মসজিদ প্রাঙ্গণে কিছু ছাত্র ও শিক্ষক রান্না করে ৩ বেলা খাওয়ানোর ব্যবস্থা করছেন। সে জন্য তাদের রান্নার উপকরণ কিনে দিতে হচ্ছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনসচেতনতার মাধ্যমেই এডিস মশা, ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : মেয়র আতিকুল

বিএনপি নেতারা নিজেদের মুখ রক্ষায় অসংলগ্ন কথা বলছেন : পররাষ্ট্রমন্ত্রী

হেমন্তের প্রাণ নবান্ন উৎসব পালিত

পুরো রমজানে এক সাথে ইফতার করেন পাতায়া প্রবাসী বাংলাদেশিরা

রাজধানীতে পরপর তিনটি বাসে অগ্নিসংযোগ

গভীর রাতে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২

প্রতিযোগিতায় টিকে থাকতে কৃষিপণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে: কৃষিমন্ত্রী

কূটনীতিকদেরকে দেশের বিস্ময়কর অগ্রগতির বিষয়ে জানালেন, ধন্যবাদ দিলেন তথ্যমন্ত্রী

১৪ ছাত্রের চুল কেটে দেয়ায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস বর্জন

রূপগঞ্জে রংধনু সিএনজি রিফুয়েলিং স্টেশনের ৩০ লাখ টাকা ছিনতাই