300X70
সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রূপগঞ্জের নাওড়ায় অসহায় শীতার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৫, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে ১০ হাজার কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের নাওড়া হাজি ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড-এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. লিয়াকত হোসাইন, সিনিয়র জেনারেল ম্যানেজার আবু হেনা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

ইমদাদুল হক মিলন বলেন, আমরা এখানে ব্যবসা করার জন্য আসিনি। আমরা এসেছি আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য। আপনাদের ভালো রাখার জন্য। আমরা জায়গা দখল করার জন্য আসিনি। বসুন্ধরা গ্রুপ কারো জায়গা দখল করে না। প্রকৃত দাম দিয়ে কিনে নেয় তাও যদি কেউ বিক্রি করতে চায় তবে। এখানে জোরাজুরির কিছু নেই। বসুন্ধরা গ্রুপ মানুষ ঠকানোর কাজ করে না। এটা আপনাদের জোর গলায় বলে গেলাম। বসুন্ধরা গ্রুপ এ এলাকার মানুষদের ভালো রাখতে চায়। বসুন্ধরা গ্রুপ যে শুধু আজকে এ এলাকায় কম্বল বিতরণ করছে এমন না। আজকের দিনে রংপুরে ২৫ হাজার, কুষ্টিয়াতে ১০ হাজার কম্বল এবং সারাদেশে যেখানেই মানুষের কষ্ট হচ্ছে সেখানে ২ লাখ কম্বল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আপনারা বসুন্ধরা সম্পর্কে অনেক কিছুই জানেন না। আজকে কিছু কথা বলি। করোনার সময় আমাদের চেয়ারম্যান স্যার বললেন, উত্তর বঙ্গের মানুষ কষ্ট পাচ্ছে কি করবেন? তখন আমি বললাম খাদ্য সহায়তা দিতে চাই। তখন আমাদের একটি সংগঠন রয়েছে বসুন্ধরা শুভসংঘ। যে সংগঠনে সারাদেশে প্রায় ২০ লাখ ছেলে মেয়ে কাজ করে। তাদের মাধ্যমে আমরা সব শুভ কাজ করাই। আমাদের স্লোগান হচ্ছে ‘শুভকাজে সবার পাশে’। আমরা ভালো কাজে সবার পাশে থাকতে চাই। করোনার সময় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আমরা উত্তর বঙ্গের ১৬টি জেলায় ৪৮ হাজার পরিবারকে একমাসের খাদ্য সহায়তা দিয়েছিলাম। যেখানে ২৩ কোটি টাকা খরচ হয়েছিল। বাংলাদেশে এমন কোনো শিল্প গ্রুপ নেই যারা সহায়তার জন্য একমাসে এত টাকা খরচ করে। আমরা এখনও প্রতিমাসে ২৩ থেকে ২৪ কোটি টাকা মানুষের সহায়তায় খরচ করছি।

ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা মানুষের কল্যাণে কাজ করে, মানুষের ভালোর জন্য কাজ করে। অতীতে এ এলাকায় বসুন্ধরার নাম ভাঙিয়ে অনেকে অনেক রকম করে গেছে। আপনারা যে কোনো বিষয়ে সরাসরি বসুন্ধরার সঙ্গে যোগাযোগ করবেন। বসুন্ধরায় কোনো মাঝের লোক নেই। সরাসরি বসুন্ধরার চেয়ারম্যান, আমরা যারা আছি তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সারাদেশের অসহায় মানুষের মতো আপনাদের পাশেও আছি। আমরা সারাদেশে ৫০টি স্কুল করেছি যেখানে গরিব শিক্ষার্থীরা পড়ে। তাদের জামা-কাপড়, বই-খাতা সব দেই। আমরা ৫০টির বেশি ট্রেনিং সেন্টার করেছি যেখানে অনেক নারীরা সেলাই শেখেন। প্রশিক্ষণ পাওয়ার পর প্রত্যেক নারীকে একটা করে সেলাই মেশিন উপহার দেই। যা দিয়ে তারা সচ্ছল হওয়ার চেষ্টা করে। আমরা বাঞ্ছারামপুর এলাকায় প্রায় ৭০ হাজার অসহায় নারীকে বিনাসুদে ঋণ দিয়ে সাবলম্বী করেছি।

তিনি আরও বলেন, আপনাদের যে কোনো অসুবিধায় আপনারা সরাসরি আমাদের বসুন্ধরায় চলে যাবেন। আপনাদের টাকার অভাবে চিকিৎসা করাতে না পারলে, ছেলে মেয়েরা পড়তে না পারলে আসেন পড়াশোনার দায়িত্ব আমরা নেব। এ এলাকার একটা ছেলে বা মেয়ে টাকার অভাবে পড়তে পারবে না এমনটা হবে না। দরকার হলে বসুন্ধরা গ্রুপ এ এলাকার দুই হাজার শিক্ষার্থীর শিক্ষা ব্যয় বহন করবে। আমরা বর্তমানে সাত থেকে ১০ হাজার মেধাবী শিক্ষার্থীদের পড়ার খরচ দেই। ৫ থেকে ১০ হাজার টাকা করে প্রতিমাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে প্রত্যেকের কাছে পৌঁছে যায়। আমরা শত শত মানুষের চিকিৎসা করাই। দরকার হলে আপনারা খবর নেন, চিকিৎসা ও শিক্ষার জন্য সবার পাশে দাঁড়াই কিনা। আমরা ব্যবসার জন্য সব জায়গায় যাই না। আমরা ব্যবসার বাইরে যে কাজগুলো করি তা প্রচার করি না। অনেকে অল্প কাজ করে অনেক প্রচার করে। আজকে অল্প করে বললাম। বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে কতভাবে দাঁড়ায় তা বলতে গেলে এক ঘণ্টায়ও শেষ করা যাবে না। বক্তব্যের শেষে তিনি আবারও যেকোন প্রয়োজনে কায়েতপুরের বাসিন্দাদের পাশে বসুন্ধরা গ্রুপ আছে উল্লেখ করে বলেন, আমাদের কাছে এসে একবার শুধু দাঁড়াবেন যে আমার সংসার চলে না, চাকরি নেই, চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন, ছেলে মেয়ের পড়াশোনা করাতে পারছেন না কেউ খালি হাতে ফিরবেন না। আপনারা বসুন্ধরার সঙ্গে থাকবেন, বসুন্ধরা আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের সব ভালো মন্দ বসুন্ধরা দেখবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানের শুরুতে নাওড়া হাজি ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ ভূঁইয়া বলেন, কঠিন শীতের সময় কম্বল বিতরণ বসুন্ধরা গ্রুপের সঠিক সিদ্ধান্ত। কিছু মানুষ বসুন্ধরার নামে জায়গা দখল করছে। নামটাও সবার জানা সে হচ্ছে আন্ডা রফিক। এ পক্ষ এতদিন বসুন্ধরার ত্রাণ নিজের নামে চালিয়েছে। এখন আর সেই সুযোগ নেই।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
Real Money Immediate Win Video Games
Real Money Immediate Win Video Games
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

গবাদিপশুর রোগ প্রতিরোধে সময়মতো ভ্যাকসিন নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

জুলাইয়ে দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু

সুপ্রিম কোর্ট বারের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সাংবাদিক কানাই চক্রবর্তীর মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

আলমডাঙ্গায় ইউপি চেয়ারম্যান বিপুল সাময়িক বরখাস্ত

মিরপুরের বাউনিয়াবাদের বস্তিতে মধ্যরাতে আগুন

জলবায়ু অভিযোজন কর্মকাণ্ডে যুক্তরাজ্য এবং GCA-এর সহায়তা চাইলেন পরিবেশমন্ত্রী

বলছে ভারতের পুলিশ : পান্নাকে শ্বাসরোধে হত্যা, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

রিয়েলমি সি৩১ এখন বাজারে

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে সোনারগাঁ আওয়ামীলীগের আনন্দ র‍্যালী