নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপ-প্রধান প্রতিবেদক কানাই চক্রবর্তীর মাতা বানী চক্রবর্তীর পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রাজধানীর মুগদা হাসপতালে গতকাল বার্ধক্যজনিত নানারোগে ৭৫ বছর বয়সে বানী চক্রবর্তীর শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বানী চক্রবর্তী এক ছেলে তিন মেয়েসহ নাতি নাতনী ও আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। রাজারবাগ বরদেশ্বরী মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।


















































