300X70
শুক্রবার , ৯ মে ২০২৫ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সর্বদলীয় কনভেনশন আহ্বান করে মানবতাবিরোধী দল আওয়ামীলীগ নিষিদ্ধে পদক্ষেপ নিন : এবি পার্টি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৯, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; গুম, খুন, গণহত্যা ও সীমাহীন লুটপাটসহ সকল ধরনের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামীলীগ। তারা নির্বাচন ব‍্যবস্থ‍া ও গণতন্ত্রকে হত‍্যা করেছে। সংবিধান, বিচার বিভাগ, শাসন বিভাগ ধ্বংস করে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনগত ও সাংবিধানিকভাবে এই সন্ত্রাসবাদী দলের বিরুদ্ধে ঐক‍্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে; সেজন্য সর্বদলীয় কনভেনশন আহ্বান করে মানবতাবিরোধী দল আওয়ামীলীগ নিষিদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

আজ বিকেল ৪ টায় বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আহুত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি আরো বলেন, গণতন্ত্র হত্যাকারী দল নিয়ে আমরা প্রথম থেকেই একটা সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের মানুষ ৫ই আগষ্টের পর আওয়ামী লীগকে সামাজিকভাবে বয়কট করেছে। সারাদেশের মানুষ আওয়ামী লীগকে ঘেরাও করে প্রতিহত করেছে।
সাধারণ মানুষ আওয়ামী লীগের বিষয়ে খুবই সচেতন। বরং আমরা রাজনৈতিক নেতারা চেষ্টা করেছি যাতে মব সৃষ্টি না হয়।
কিন্তু প্রতিবার আওয়ালীগ উস্কানি দিয়েছে যা অনবরত করেই যাচ্ছে। যার ফলশ্রুতিতে পরিবেশ বারবার ঘোলাটে হচ্ছে, এর দায় পতিত স্বৈরাচারের। প্রথমে বিএনপি ও জামায়াতের মত বড় দলগুলো নীতিগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চায়নি। কিন্তু আমরা সব দল মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে সমস্যা কোথায়?
গোটা বাংলাদেশে পতিত স্বৈরাচাররা গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, এতোকিছুর পরও কেম আওয়ামী প্রশ্নে সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা মনে করি ইনাফ ইজ ইনাফ, এভাবে আর চলতে পারে না। এই আন্দোলনের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি।

তিনি বলেন, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামজিক ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আইনি পদক্ষেপও নিতে হবে। শুধু দল নিষিদ্ধ করলেই হবে না।
আইনগত ভাবে পৃথিবীর ইতিহাসে অনেক দলকেই নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যেক জায়গায় যে সব রাজনৈতিক দল গণ হত্যায় জড়িত ছিলো তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিলো। বাংলাদেশে কোন বিবেচনায় আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী দল রাজনৈতিক দল হতে পারে না।
বিমানবন্দরে সাবেক রাষ্ট্রপতির ইমিগ্রেশন পালানোর ঘটনা উল্লেখ করে তিনি বলেন,আব্দুল হামিদ জুলাই গণহত্যা নিয়ে কোন কথা বলেন নি, তাই উনি ফ্যাসিস্টের একজন ধারক-বাহক, উনকে গুম খুন, আয়নাঘরের নিয়ে প্রতিবাদ না করে ফাঁসির আসামিকে মাফ করতে দেখেছি।
সঠিক তদন্ত ও ভিডিও ক্লিপ দেখে কারা আব্দুল হামিদকে দেশত‍্যাগে সাহায্য করেছে তা বের করতে হবে। সকল নাগরিককে পুঙ্খানুপুঙ্খ সার্চ করে ইমিগ্রেশন পার হতে হয়। তাহলে আব্দুল হামিদ সাহেবের বেলায় কেন শৈথিল্য দেখানো হলো? এবিষয়ে ৩ দিনের মধ্যে তদন্ত করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মঞ্জু বলেন, রাস্তায় দাঁড়ালেই আপনারা শুধু দাবি মেনে নেন, এই সংস্কৃতি বন্ধ করুন। সকল দলের মতামত নিয়ে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিন। ঐক্যমত্যের ভিত্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন। গুম,খুন,ধর্ষণ,গণহত্যা ও আয়নাঘর যারা সৃষ্টি করেছেন তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিতে হবে।
এয়ারপোর্টে সুস্পষ্ট ঘোষনা দিন আর কোন খুনি যেন ইমিগ্রেশন পার হতে না পারে। যদি আর কোন খুনিকে যদি পালিয়ে যেতে কেউ সাহায্য করে তাহলে তার পিছনে কোন উপদেষ্টা রয়েছে তা খুঁজে বের করে তাকে পদত্যাগে বাধ্য করানো হবে। তিনি আরও বলেন, দল নিষিদ্ধের বিষয়ে আইন পাশ করতে হবে। যে দল অপরাধ করবে সেটি দলের আইনেই বিচারের বিধান রাখতে হবে। দলের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলেই দলের শাস্তি হবে অন্যথায় নয়। আওয়ামী লীগের যারা ১৪,১৮ ও ২৪ সালে এমপি হয়েছিলো, এদের রাজনৈতিক অধিকার স্থগিত করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল অবঃ দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, ব্যারিস্টার সানি আব্দুল হক,আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল , কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, সড়ক ও জনকল্যান বিসয়ক সহ সম্পাদক মতিয়ার রহমানএবি যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, সহ সাংগঠনিক সম্পাদক(ঢাকা) শাহজাহান বেপারী, স্বেচ্ছাসেবক ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ,ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, আমেনা বেগম,শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ফয়সাল মনির,সহ প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহ দপ্তর সম্পাদক শরন চৌধুরী,মশিউর রহমান মিলু,যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল,যুবনেতা মাহমুদ আজাদ, রাশেদ, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী,যাত্রাবাড়ী থানা আহবায়ক আরিফ সুলতান রাফিউর রহমান ফাত্তাহ, মাহমুদুল হাসান আসিফ, সোলাইমান আল হাবিব, ফারহানুল ইসলাম ইফতি, সায়েমুল ইসলাম, জাওয়াদ হামিম, মাশরুর ইসলাম মাহিন, মেহরাজুল ইসলাম আদরসহ কন্দ্রীয়, মহানগরী, যুবপার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
স্থানীয় সরকার নির্বাচন: জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন, জিততে হবে নিজ যোগ্যতায়
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

কেরাণীগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

গুয়াতেমালার উপ-পররাষ্ট্র মন্ত্রীর কা‌ছে রাষ্ট্রদূত আনসারীর পরিচয়পত্র পেশ

সিলেটের যুবককে অপহরণ করে স্বর্ণের বার-টাকা ছিনতাই

ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী

ভিন্নমত সত্ত্বেও সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি : অধ্যাপক আলী রীয়াজ

২৬ সেপ্টম্বর পর্যন্ত রিমান্ড বাড়ল ইমরান খানের

কালিয়া ইয়াবাসহ যুবক আটক

ফখরুল নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন, না হলে এমন আশঙ্কা কেন

জনতা ব্যাংকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কর্মীদের জন্য লার্নিং সেন্টার উদ্বোধন করলো বাংলালিংক