বাঙলা প্রতিদিন ডেস্ক : অনিবার্য কারণবশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) এর পরিবর্তে ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



















































