300X70
বুধবার , ২৪ মার্চ ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সাকিব আল হাসানের শুভ জন্মদিন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৪, ২০২১ ১:২৭ অপরাহ্ণ

মাঠে মাঠে প্রতিবেদক : সাকিব আল হাসান-শুধু একটি নাম নয়, একটি ব্র্যান্ড। যে ব্র্যান্ড বিশ্বজুড়ে চিনিয়েছে বাংলাদেশকে। লাল-সবুজের পতাকা উঁচু করে যিনি বহুবার গর্বে ভাসিয়েছেন কোটি সমর্থককে। তিনিই দেখিয়েছেন বাংলাদেশের কোনো একজন ক্রিকেটারও হতে পারেন বিশ্বতারকা। শুধু বিশ্বতারকাই নয়, সেরাদের সেরা।

সাকিব আল হাসান-সব্যসাচী এক ক্রিকেটার, যার রেকর্ডবুকের এক একটি পাতা বাংলাদেশের ক্রিকেটের এক একটি ইতিহাস। পরিসংখ্যান কিংবা দলের জয়ে অবদান, সবকিছুতেই সাকিব অনন্য, অবিশ্বাস্য!

শুধু কি মাঠে? মাঠের বাইরেও নয় কী? হ্যাঁ, সাকিব মাঠে যেমন বুক চিতিয়ে লড়তে জানেন, মাঠের বাইরেও। তিনি দিন-দুনিয়ার তোয়াক্কা করেন না। কে কি ভাবল, তাতে থোড়াই কেয়ার। তিনি কী ভাবছেন, সেটিই সাকিবের কাছে বড়।

মাঠ কিংবা মাঠের বাইরে, তিনি সবর্দাই থাকতে চান পাদপ্রদীপের আলোয়। কখনও ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ থেকে অসহায়দের পাশে দাঁড়িয়ে পান প্রশংসা, কখনওবা কোনো ভক্তের মোবাইল ভেঙে বা হুটহাট কারো বিরুদ্ধে মুখ খুলে কুড়ান সমালোচনা।

সাকিব তো এমনই। আর দশজন মানুষের থেকে আলাদা। ক্রিকেট মাঠেই দেখুন না! হয়তো কোনো এক ম্যাচে ব্যাটিং সহায়ক পিচ পেয়ে ব্যাটসম্যানরা দুমড়ে মুচড়ে ফেলছেন বোলারদের। সব বোলারের নাভিশ্বাস উঠছে। এমন জায়গায় দাঁড়িয়েও সাকিবই কেবল দারুণ বোলিং করে গেলেন। কিভাবে?

তার চিন্তাটা যে আর দশজনের থেকে আলাদা। ক্রিকেট তিনি সবসময় শরীর দিয়ে খেলেন না, খেলেন মাথা দিয়ে। সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং। তাইতো আধুনিক ক্রিকেটের সফলতম এক অলরাউন্ডার সাকিব, বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসেবে যার আছে তিন ফরমেটেই এক নম্বর হওয়ার রেকর্ড।

এক নম্বর হবেনই বা কেন? সাকিবের ক্রিকেট মেধা যে দুর্দান্ত। ২০১৯ বিশ্বকাপের কথা নিশ্চয়ই মনে আছে? আইপিএলে খেলতে গিয়ে তেমন সুযোগই পেলেন না মাঠে নামার। সবাই ধরেই নিয়েছিলেন, প্রস্তুতির ঘাটতি এবার বিশ্বকাপে সাকিবকে ভোগাবে। কিন্তু মূলমঞ্চে দেখা গেল অন্য কিছু।

সাকিব বরং ব্যাটে-বলে সবাইকে চমকে দিলেন। ৬০৬ রানের সঙ্গে নিলেন ১১ উইকেট। জানেন কি, একটি বিশ্বকাপে ৬০০ রান এবং ১০ উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার এখন পর্যন্ত তিনিই!

শুধু তাই নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের সঙ্গে ৫০০-এর বেশি উইকেট শিকার করা মাত্র তিনজন ক্রিকেটারের মধ্যে একজন এই সাকিব। দেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি, তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ছোট ছোট আরও কত রেকর্ড যে আছে, সেগুলো গুনতে গেলেও সময় লাগবে!

গুনতে না পারলেও কিছু স্মরণীয় স্মৃতি ভক্তদের মনের মধ্যে অমলিন থাকবে চিরকাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটসহ গুরুত্বপূর্ণ ৮৪ রান করে প্রথম টেস্ট জয়ের স্বাদ এনে দেয়া কিংবা ইংল্যান্ডের বিপক্ষেও প্রথম টেস্ট জয়ের স্মৃতি। সবকিছুতেই যে ছিল সাকিবের জাদুমাখা হাতের ছোঁয়া।

বাংলাদেশের এই ‘পোস্টার বয়’র আজ (২৪ মার্চ) জন্মদিন। ৩৪ পেরিয়ে সাকিব পা রেখেছেন ৩৫ বছরে। শুভ জন্মদিন ‘দ্য লিভিং লিজেন্ড’।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশের প্রথম পোস্ট অফিস পরিদর্শনে সংরক্ষণের দাবী

কৃষি অর্থনীতির নতুন দিগন্ত ‘কাজু বাদাম’

লিবিয়ার তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে ১৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

কক্সবাজারে দেশের সর্ববৃহৎ ২১.০৯ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ৩ জন আটক

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন

আজ আরো ৫ জেলায় ভার্চ্যুয়াল জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রীকে কটূক্তি : নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

সমাজ থেকে নির্যাতন কমাতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা