300X70
বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সাগর-রুনি হত্যার প্রতিবেদন দ্রুত দেয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৮:৩২ পূর্বাহ্ণ

ডিইউজের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক :সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দ্রুতই প্রকাশ করা হবে।’

বুধবার (১৫ ফেব্রুয়ারি ২০২৩) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করেন। সেখানে সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় স্মারকলিপির বিষয়বস্তু তুলে ধরেন ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন। ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী সারা দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বাধা ও নানা সমস্যা তুলে ধরেন।

সাংবাদিকদের দাবি-দাওয়া প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, তদন্তকারী সংস্থা এই (সাগর-রুনি) হত্যার উপযুক্ত তথ্য-উপাত্ত সংগ্রহের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলে তা নিয়ে বিশ্বাস-অবিশ্বাস দেখা দিতে পারে। আমি আশা করছি, অতি দ্রুততম সময়ের মধ্যেই তদন্তকারী সংস্থা প্রতিবেদনটি প্রকাশ করতে পারবে।

স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, নির্বাহী পরিষদ সদস্য মহিউদ্দিন পলাশ, আনোয়ার হোসেন। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবিতে প্রতীকি অনশন কর্মসূচি পালন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, সারাদেশে বিভিন্ন সময়ে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন পেছানো হচ্ছে বার বার। আর যেন পেছানো না হয়। শুধু সাগর-রুনি নয়, সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবির বালুসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার আমরা চাই।

অনশন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, গত ১১ বছরেও সাগর-রুনি হত্যার বিচার হয়নি, বারবার পিছিয়েছে। গত ১১ বছরে ১১শ বার আমরা সাগর-রুনিসহ সব সাংবাদিকের বিচার দাবিতে দাঁড়িয়েছি। কে বিচার করবে? কে করবে তদন্ত আর কে দেবে রিপোর্ট? আমরা আজ পর্যন্ত কোন সুনির্দিষ্ট কাঠামো পাইনি। স্বাধীনতার পর এ পর্যন্ত যত সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তাদের কোনটির সুষ্ঠু তদন্ত কিংবা বিচার আমরা পাইনি।

ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় অনশন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আল মামুন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব জাকারিয়া কাজল, বিএফইউজের সাবেক নেতা শাহনেওয়াজ দুলাল, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, নির্বাহী পরিষদ সদস্য মহিউদ্দিন পলাশ, আনোয়ার হোসেন, শফিক বাশার, নিউ নেশন ইউনিট প্রধান কাজী জাহিদুল হাসান, আরটিভির ইউনিট প্রধান সাইখুল ইসলাম উজ্জ্বল, দৈনিক করতোয়া ইউনিটের উপ-প্রধান মিজানুর রহমান প্রমুখ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এবার বাংলাদেশেও ব্ল্যাক ফাঙ্গাসের হানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এজেন্সির চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন

‘ন্যাশনাল ওয়াটার গ্রিড লাইন’ চালু হবে: এলজিআরডি মন্ত্রী

লক্ষ্মীপুরের নাজমুন নাহার ভ্রমণ করলেন ১৫৯ দেশ

পূবালী ব্যাংকের ৩য় ভার্চুয়াল কনফারেন্স ২০২১ অনুষ্ঠিত

সাউথ আফ্রিকায় গ্যাস লিক করে প্রাণ গেল ১৬ জনের

খুলে দেওয়া হলো মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন

ঢাকায় ব্রুনাই হালাল ফুডের আউটলেট উদ্বোধন

মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফল প্রকাশ