300X70
মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১০, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ণ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে প্রধানমন্ত্রীর বাণী
বাঙলা প্রতিদিন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

‘‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস যথাযথ গুরুত্ব দিয়ে পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এ বছরের প্রতিপাদ্য- ‘মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার (Mental health is a universal human right)’ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে ধারাবাহিকভাবে তা বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছি। সারাদেশের প্রায় ১৮ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন এবং কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।

দেশের প্রান্তিক জনগণের মধ্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত কয়েক বছরে দশ হাজারেরও অধিক সংখ্যক যোগ্য ও দক্ষ সরকারি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। সারাদেশে সকল হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল, হেলথ টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় গবেষণা কর্মকাণ্ড সম্প্রসারিত করতে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে।

আমাদের সরকার মানসিক স্বাস্থ্যবান্ধব সরকার। মানুষের সর্বোচ্চ কল্যাণ এবং সার্বিক মানবাধিকার নিশ্চিত করতে হলে মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে সর্বাগ্রে। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন মানবিক বিশ্ব গঠনে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। মানসিক স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করতে এবং এই সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা অনেক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছি।

আমরা ২০০১ সালে ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি। সবার জন্য মানসিক স্বাস্থ্য বাস্তবায়নে এটি একটি মাইলফলক বলে আমি মনে করি। এছাড়া আমরা মানসিক হাসপাতাল, পাবনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার এক মহাপরিকল্পনা গ্রহণ করেছি, যেটি বর্তমানে বাস্তবায়ানাধীন রয়েছে।

দেশে মানসিক স্বাস্থ্যসেবা প্রক্রিয়াকে আরো গতিশীল করতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস ৫টি চিকিৎসা গাইডলাইন প্রস্তুত করেছে। এজন্য এই সংগঠনকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সার্বিক মানবাধিকার নিশ্চিতের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যের প্রতি আরো মনোযোগী হতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই ।

আমি ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক রাসেল সরকারকে শুভেচ্ছা

শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে সামাজিক ভাতার পরিমাণ ও আওতা বাড়ানো হবে : পরিবেশমন্ত্রী

চলছে বিপিএল ড্রাফট : প্রথমেই ডাক পেলেন যারা

শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রাম শেষ হয়নি : রওশন এরশাদ

সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে : ধর্ম বিষয়ক উপদেষ্টা

মনুস্কোতে মৃত্যুবরণকারী শান্তিরক্ষীর নামাজে জানাযা অনুষ্ঠিত

প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিকমানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ

বাউবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রেজানুর ও সম্পাদক শহীদুর

রাজধানীতে বিআরটিএ ও পাসপোর্ট অফিসের দালাল চক্রের ২৯ জনকে দন্ড ও ১৩ জনকে জরিমানা