300X70
রবিবার , ২৯ মে ২০২২ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সুইসকন্ট্যাক্ট ও দারাজ বাংলাদেশ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৯, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং ও আসবাব খাতের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের উদ্যোগগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম নিয়ে প্রচারণা বৃদ্ধিতে বি-স্কিলফুল কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে অংশীদারিত্ব করেছে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ ও দারাজ বাংলাদেশ লিমিটেড।

এই অংশীদারিত্বের ফলে দারাজ এখন থেকে এমএসএমইগুলোকে ই-কমার্স নিয়ে সচেতন করে তুলতে কাজ করবে এবং তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেলে ডিজিটাল শপ চালু ও পরিচালনা করতে সহায়তা করবে। এর মাধ্যমে এমএসএমইগুলো আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে এবং তাদের সেলস সক্ষমতা বৃদ্ধি পাবে।

এ অংশীদারিত্বের ফলে এমএসএমই উদ্যোগগুলো দারাজ বাংলাদেশ লিমিটেডের সাথে বাণিজ্যিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করবে, যা এমএসএমই উদ্যোগগুলোর বিপণনের ক্ষেত্রে উন্নত পদ্ধতি অনুশীলনীর মাধ্যমে প্রবৃদ্ধি ত্বরাণ্বিত করতে পারবে।

এ উপলক্ষে সম্প্রতি দারাজ বাংলাদেশ বনানী হেডকোয়ার্টারে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান এবং বি-স্কিলফুল প্রোগ্রামের টিম লিডার দায়না সরেনসেন; বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাস থেকে উপস্থিত ছিলেন এর ডেপুটি হেড অব কো-অপারেশন কোরিন হেনচোজ পিনিয়ানি ও ইনকাম অ্যান্ড ইকোনোমিক ডেভেলপমেন্টের প্রোগ্রাম ম্যানেজার আমিনা চৌধুরী এবং দারাজ বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো ও এর চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন।

অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন বলেন, “দারাজের লক্ষ্য ডিজিটাল বিভাজন হ্রাস করা, আর এই লক্ষ্য পূরণের অংশ হিসেবে এই অংশীদারিত্ব স্থানীয় উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটপ্লেসের মাধ্যমে তাদের ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়তা করবে।”

বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন কোরিন হেনচোজ পিনিয়ানি বলেন, “এমএসএমই পর্যায়ে ই-কমার্সের মাধ্যমে ডিজিটালাইজেশন এমএসএমইগুলোর সামগ্রিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং বাংলাদেশ-সুইজারল্যান্ড এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে সাহায্য করবে।”

বি-স্কিলফুল প্রোগ্রাম দ্বিতীয় পর্যায় চার বছরব্যাপী দক্ষতা ও এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এ কর্মসূচি আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাস এবং বাস্তবায়ন করছে সুইসকন্ট্যাক্ট। কর্মসূচিটি ছয়টি জেলায় অনুষ্ঠিত হচ্ছে।

এমএসএমই উদ্যোগগুলোর উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক মানসকিতার উন্নতিতে; পাশাপাশি, বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসেসের (বিডিএস) মাধ্যমে অন্তত ৮০০ এমএসএমই উদ্যোগে এবং ওয়ার্কপ্লেস-বেজড ট্রেইনিংয়ের (ডব্লিউবিটি) মাধ্যমে অন্তত ১৩,০০০ নতুন ও পুরানো কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে এ প্রোগ্রাম।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভুয়া টিকার সনদ দিয়ে ১.৫ মিলিয়ন ডলার আত্মসাত, গ্রেফতার দুই নার্স

ভর দুপুরে অভিনব কায়দায় নারীর গহনা নিয়ে গেল অজ্ঞান পার্টি

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এবার ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে থাকছে ৩০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন

টঙ্গীতে স্বাভাবিক জীবনে ফিরতে ২৩ মামলার আসামীর আত্মাসমর্পণ

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন

তথ্যমন্ত্রী বললেন, বিএনপি জনসমর্থনহীন

স্বাস্থ্যখাতের সমালোচনায় টিআইবি আগাগোড়া ভুল তথ্য তুলে ধরেছে : স্বাস্থ্যমন্ত্রী

বসুন্ধরায় ঢাকা ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন