300X70
শুক্রবার , ২৬ মে ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্থানীয় বাজারের প্রতিশ্রুতি রক্ষায় বাংলাদেশে নতুন ফ্যাক্টরি চালু করছে ট্রানশান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৬, ২০২৩ ১:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশের স্থানীয় বাজারে স্মার্ট ডিভাইসের চাহিদার কথা মাথায় রেখে শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ও মোবাইল সার্ভিস প্রদানকারী ট্রানশান হোল্ডিংস বাংলাদেশে উদ্বোধন করেছে ‘আই স্মার্ট ইউ’ ফ্যাক্টরি। এই নতুন ফ্যাক্টরিটির অবস্থান নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে।

ফ্যাক্টরিটি উদ্বোধন করেন ট্রানশান হোল্ডিংসের চেয়ারম্যান জর্জ জু, ভাইস প্রেসিডেন্ট আরিফ চৌধুরী এবং ‘আই স্মার্ট ইউ’ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর উইলি চুই, এবং সিইও রেজওয়ানুল হক। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বিটিআরসির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ এবং বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের ইকোনমিক এন্ড কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং।

অন্যান্যদের মধ্যে মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং গুগুল পার্টনারশিপ ডিরেক্টর মাহির শাহীন উপস্থিত ছিলেন কারখানার যাত্রাশুরু পর্বে।

‘আই স্মার্ট ইউ’ টেকনোলোজি বাংলাদেশ লিমিটেড, ট্রানশান হোল্ডিংসের একটি সহপ্রতিষ্ঠান যারা জনপ্রিয় স্মার্ট ব্র্যান্ডস – টেকনো, ইনফিনিক্স, আইটেল, ওরাইমো এবং সাইনিক্সের পরিবেশক।

ট্রানশান হোল্ডিংসের চেয়ারম্যান এবং জেনারেল ম্যানেজার জর্জ জু বাংলাদেশকে তাদের ব্যবসার প্রসারে একটি ‘কৌশলগত বাজার’ হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রায় ১৭০ মিলিয়নের বেশি জনসংখ্যার এই দেশে গ্রাহক পর্যায়ে সাশ্রয়ী এবং উচ্চ মানের ফিচার সহ মোবাইল ফোনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বাংলাদেশের নতুন সম্ভবনাময় বাজার তৈরি হচ্ছে।

জু আশা প্রকাশ করেন ‘আই স্মার্ট ইউ’র মাধ্যমে বাংলাদেশে যে বিনিয়োগ আসবে সেটা প্রতিষ্ঠানের স্থানীয় উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের ডিজিটালাইজেশন ও আধুনিকায়নেও ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ইন্টারনেট লিংকে যুক্ত হয়ে টেলিকম মন্ত্রী মোস্তাফা জব্বার স্বল্প মূল্যে স্মার্টফোন বাজারে নিয়ে আসার জন্য এবং ডিজিটাল শূন্যতা পূরণের জন্য ট্রানশানকে ধন্যবাদ জানান।

আই স্মার্ট ইউ ফ্যাক্টরির প্রথম ধাপের বিনিয়োগ ২২ মিলিয়ন ডলার, যা ট্রানশানের স্থানীয় বাজারের প্রতি অঙ্গীকারের অংশ। নকশা থেকে নির্মান সকল ক্ষেত্রেই এই ফ্যাক্টরি সর্বাধুনিক প্রোডাকশন স্ট্যন্ডার্ড বজায় রাখছে, যার অত্যাধুনিক লে-আউট আধুনিক মোবাইলফোন তৈরিতে বেশ গুরুত্বপুর্ণ। ২২,০০০ বর্গমিটারের এই বিশাল ফ্যাক্টরিতে গুণগত মান এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য থাকছে উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানদন্ড। উৎপাদন প্রক্রিয়াকে নিরবিচ্ছিন্ন রাখতে টেকসই মান ও দক্ষতার দিকে নজর দেওয়া হচ্ছে। এই প্রচেষ্টার ফলে বাংলাদেশের স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ট্রানশান সফল হবে।

বাংলাদেশে ‘আই স্মার্ট ইউ’ ফ্যাক্টরি স্থাপন ট্রানশানের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফইলক। এই ফ্যাক্টরিতে ২০০০ এর বেশি স্থানীয় লোক কাজের সুযোগ পাবেন, যা স্থানীয় অর্থনীতি এবং এই অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধিতে অবদান রাখবে। ট্রানশান শিক্ষা এবং ট্রেনিং এ বিনিয়োগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যার ফলে স্থানীয় মেধার বিকাশ এবং স্কিল ডেভলপমেন্ট এর সুযোগ রয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি

একদিনে আরো ৮৮ জনের মৃত্যু, করোনায় নতুন শনাক্ত ৩৪৩৬ জন

ফতুল্লায় ৫৪ কোটি টাকা নিষিদ্ধ জাল জব্দ

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ডিইউজের শ্রদ্ধা

নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেফতার-১

ময়মনসিংহ হাসপাতালে ৩,৯১৬ সিলিন্ডার অক্সিজেন দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

‘ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল শপআপ

ডিবিএইচের মুনাফা তৃতীয় প্রান্তিকে ৪০% বেড়েছে

বন্যা পরিস্থিতি : আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ

ওবায়দুল কাদেরকে ছোট ভাই কাদের মির্জার সতর্ক বার্তা