300X70
শুক্রবার , ২৩ ডিসেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমেরিকার ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেলের চুক্তি সই

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৩, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : “লিভার ট্রান্সপ্লান্ট, ক্যানসার চিকিৎসা ও পেশেন্ট সেইফটি বিষয়ে সহযোগিতার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমেরিকার ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর”

গত বুধবার (২১ ডিসেম্বর) আমেরিকার ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টার, ওমাহা, নেব্রাস্কার সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লিভার ট্রান্সপালান্ট, উন্নত ক্যান্সার চিকিৎসা এবং পেশেন্ট সেইফটি বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দুইদিনব্যাপী উভয় পক্ষের মধ্যে আলোচনার ধারাবাহিকতায় একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।

সভায় বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, এমপি এবং ইউএনএমসি’র পক্ষে ইউএনএমসি’র চ্যান্সেলর Jeffery P. Gold নেতৃত্ব দেন।

অনুষ্ঠানে সমঝোতার স্মারকটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কর্ম-কৌশল নির্ধারণে শীঘ্রই উভয় পক্ষের মধ্যে আরো নিবিড় আলোচনা ও যোগাযোগ হবে মর্মে দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় বাংলাদেশ চিকিৎসা খাতের উন্নয়নে সম্ভব্য যৌথ উদ্যোগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট, উন্নত ক্যান্সার চিকিৎসা, পেশেন্ট সেইফটি ইত্যাদি চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

জটিল এসকল রোগের চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, প্যাথলজিস্ট, অ্যানেসথেসিস্ট ও সংশ্লিষ্ট সকলকে কীভাবে উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশে মানসম্মতভাবে এ সকল চিকিৎসা সেবা প্রদান করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ প্রতিনিধি দল বাংলাদেশের বিদ্যমান জনবল, অবকাঠামো ইত্যাদি বিষয়ে আমেরিকার ইউএনএমসি প্রতিনিধিগণকে অবহিত করেন এবং লিভার ট্রান্সপ্লান্ট, ক্যান্সার চিকিৎসা ও পেশেন্ট সেইফটি বিষয়ে করণীয় জানতে চান এবং এ সকল বিষয়ে বাংলাদেশে মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে সম্ভব্য সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।

ইউএনএমসি কর্তৃপক্ষ আন্তরিকতা ও মনোযোগ সহকারে বাংলাদেশ প্রতিনিধি দলের কথা শোনেন এবং সম্ভব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এসময় ইউএনএমসি কর্তৃপক্ষ করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের উদ্যোগের সাথে সংশ্লিষ্ট হতে আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টার, ওমাহা, নেব্রাস্কা, আমেরিকা (ইউএনএমসি) এর আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি’র নেতৃত্বে একটি বিশষজ্ঞ চিকিৎসক দল যুক্তরাষ্ট্র্র সফরে যান।

বাংলাদেশ প্রতিনিধি দলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক,এমপি’র সাথে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, ক্যান্সার সার্জন খন্দকার এ বি এম আব্দুল্লাহ আল হাসান, ল্যাবরেটরি মেডিসিনের জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ মোস্তাফিজুর রহমান এবং স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব মোঃ রেয়াজুল হক।

আমেরিকার ইউএনএমসি প্রতিনিধি দলের পক্ষে আলোচনায় অংশ নেন Jeffery P. Gold, চ্যান্সেলর, UNMC, H. Dele Davies, সিনিয়র ভাইস চ্যান্সেলর ফর একাডেমিক এফেয়ার্স, Keith. F. Hansen, পরিচালক, পাবলিক হেলথ ইমারজেন্সি প্রিপায়ার্ডনেস এসোসিয়েশন, Raymond C. Bergan, উপ-পরিচালক, FRED & PAMELA BUFFET CANCER CENTER, John Lowe, Executive Director of Training & Education, Jane Meza, Associate Vice Chancellor for Global engagement, Wael EIRayes, Co-Director, Global Health and Development, College of Public Health সহ অন্যান্য উর্দ্ধতন কর্তৃপক্ষ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

সোনালী ব্যাংকের সিইও এন্ড এমডি আতাউর রহমান আইআইডিএফসি’র চেয়ারম্যান নির্বাচিত

৫ ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ৩টি ইটভাটা ভেঙ্গে ফেলা হয়েছে

মদিনায় জাহাঙ্গীর কবির নানক ও ধর্মপ্রতিমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী

বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা: গাইবান্ধায় আরো ১৫০০ অসহায় পরিবারকে ত্রাণ দিল কালের কন্ঠ শুভসংঘ

ইনফিনিক্স নোট ৩০ প্রো রিভিউ: সাশ্রয়ী মূল্যে শক্তিশালী ফোন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনা টিকা পাচ্ছেন সম্মুখসারীর বাংলাদেশিরা

পারাপারের অপেক্ষায় দৌলতদিয়ায় শত শত গাড়ি

এবার পুরান ঢাকায় ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত