300X70
বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

হাসপাতালগুলোকে সাধারণ বর্জ্য হতে চিকিৎসা বর্জ্যকে আলাদা করে হস্তান্তর করতে হবেঃ মেয়র তাপস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৩০, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ

‍‍‍‍‍‍‍‍নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ চিকিৎসা সংক্রান্ত সকল প্রতিষ্ঠানে সৃষ্ট সাধারণ বর্জ্য হতে চিকিৎসা বর্জ্যকে আলাদা করে সিটি করপোরেশন নিবন্ধিত প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ (৩০ নভেম্বর) বুধবার দুপুরে খিলগাঁও তালতলা কবরস্থান ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “চিকিৎসা বর্জ্য ধ্বংসে আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে — এখন পর্যন্ত হাসপাতালগুলো যথা নিয়মে সাধারণ বর্জ্য হতে চিকিৎসা বর্জ্যকে পৃথকীকরণ করছে না। এটা স্ব স্ব হাসপাতাল, ক্লিনিককে পৃথক করতে হবে। কিন্তু তারা সাধারণ বর্জের সাথেই চিকিৎসা বর্জ্য মিলিয়ে এগুলোকে ফেলে দিচ্ছি বা দিয়ে দিচ্ছে। সুতরাং সকল হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ইনস্টিটিউটসহ চিকিৎসার কাজে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে এখন থেকেই সাধারণ বর্জ্য হতে চিকিৎসা বর্জ্যকে পৃথকীকরণের কার্যক্রম শুরু করতে হবে। যে সকল প্রতিষ্ঠানকে চিকিৎসা বর্জ্য সংগ্রহের জন্য আমরা নিবন্ধন দেবো, তাদের কাছে এটা হস্তান্তর করতে হবে। তারা সরাসরি আমাদের মাতুয়াইল ভাগাড়ে ইনসিনারেশন প্লান্টে নিয়ে আসলে আমরা পরিপূর্ণভাবেই চিকিৎসা বর্জ্য থেকে ঢাকাবাসীকে মুক্ত করতে পারব।”

চিকিৎসা বর্জ্য সংগ্রহে অঞ্চলভিত্তিক প্রতিষ্ঠান নিবন্ধন দেওয়া হচ্ছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “চিকিৎসা বর্জ্য সংগ্রহ ও ধ্বংস করার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে একটি ভঙ্গুর অবস্থায় ছিল। ২০০৬ সালে একটি এনজিও প্রতিষ্ঠানের সাথে এ নিয়ে একটি চুক্তি করা হয়েছিল। পরবর্তীতে সেই চুক্তির মেয়াদও বৃদ্ধি করা হয়নি। আমরা কিন্তু আমাদের কেন্দ্রীয় মাতুয়াইল ভাগাড়ে জায়গা দিয়েছি। সেখানে একটি ইনসিনারেশন, অটোক্লেভ করা হয়েছে। যাতে করে চিকিৎসা বর্জ্যগুলো আলাদা আলাদাভাবে নেওয়া যায় এবং যেসব বর্জ্য ধ্বংসযোগ্য বা ধ্বংস করা অত্যাবশ্যক সেগুলোকে ধ্বংস করা যায়। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি নীতিমালাও করা হয়। সেই নীতিমালা অবলম্বন করে আমরা এখন প্রত্যেকটি অঞ্চলে আলাদা প্রতিষ্ঠান নিবন্ধন করছি। যারা নীতিমালার আলোকে সকল কিছু পরিপালন করে সুষ্ঠুভাবে এগুলো সংরক্ষণ করবে এবং আমাদের মাতুইল ভাগাড়ে নিয়ে সেগুলো ধ্বংস করবে।”

পরিকল্পিত নগরায়নের মাধ্যমে ঢাকাবাসীর কল্যাণে সকল উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আজকে আমরা এখানে একটি কবরস্থান ও মসজিদের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলাম। এই কবরস্থানের জমি দীর্ঘদিন ধরে দখল অবস্থায় ছিল। জমি নিয়ে বিভিন্ন সমস্যা ছিল। আমরা পুরোটা দখলমুক্ত করেছি। পরিপূর্ণ জায়গা নিয়ে আমরা একটি সুন্দর কবরস্থান করছি। তার সাথে সাথে কবরস্থানের জন্য সার্বিক যে বিষয়গুলো থাকে — একটি মসজিদ, একটি গোসলখানা নির্মাণ, জানাজা যাতে পড়াতে পারে — সেজন্য সকল অবকাঠামো নিয়ে অত্র এলাকার জনগণসহ ঢাকাবাসীর জন্য আমরা আরেকটি নতুন কবরস্থান এবং তার সাথে আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নের শুভ সূচনা আমরা করতে পারছি। এখানে ৩৪’শ কবর দেওয়া যাবে। সুতরাং ঢাকাবাসীর কবরের জন্য যে চাহিদা রয়েছে, অত্র এলাকায় সেই চাহিদা মেটাতে পারবো বলে আমরা মনে করি।”

আইন অনুযায়ী যেসব প্রতিষ্ঠান চিকিৎসা বর্জ্য উৎপাদন করে তাদেরকে উৎসেই তা আলাদা করার বিধান আছে উল্লেখ করে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, “পরিবেশ আইনেই এই বিধানটি সুস্পষ্টভাবে বলা আছে। আসলে অতীতে কিন্তু এটা নিয়ে আমরা কেউ ভাবি নাই। এখন আমরা প্রতিটি বর্জ্য এবং বর্জ্যের উৎসস্থল কোথায় সেটা কিন্তু আমরা চিহ্নিত করছি। আমরা যেটা বলি, এট সোর্স বা উৎসে যদি এটা পৃথক না করা হয় তাহলে সিটি করপোরেশনের খুব একটা বেশি কিছু করার নেই। যেমন আমাদের এলাকায় মুগদা হাসপাতাল আছে। সেখানে আমরা একটা প্রটোকল চালু করেছি। তারা এটা কিভাবে ডিসপোজাল করবে সেজন্য সেখানে আমাদের একটা কমিটিও আছে। ঢাকা শহর ছাড়াও বাংলাদেশের আরও বিভাগে চিকিৎসালয় আছে। সেখানেও নানা ধরনের চিকিৎসা বর্জ্য উৎপাদিত হয়। সুতরাং এটা আমাদের একটি জাতীয় কনসার্ন।”

কবরস্থান ও মসজিদের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস কবরস্থান প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী একটি রাধাচূড়া গাছের চারা রোপণ করেন।

এর আগে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস টিকাটুলি জামে মসজিদ পুনঃনির্মাণ, বাংলাদেশ মাঠ ভবন ও ধানমন্ডি নগর সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এলিফ্যান্ট রোডে নবনির্মিত গণশৌচাগার উদ্বোধন করেন।

এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহী ও মিরাজ হোসেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মধ্যে অঞ্চল-৪ এর মো. হায়দর আলী, অঞ্চল-১ এর মেরীনা নাজনীন, অঞ্চল-২ এর সুয়ে মেন জো, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক এবং কাউন্সিলরদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের মো. মাহবুবুল আলম, ৩৯ নম্বরের রোকন উদ্দিন আহমেদ ছাড়াও সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এবার বিয়ের দাওয়াতে গিয়ে তিন বন্ধুর মদ পান, এক বন্ধুর মৃত্যু

শিক্ষকের মৃত্যু; কুয়েট ছাত্রলীগের সম্পাদকসহ ৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

শিয়ালদহ স্টেশনে পরিত্যক্ত ব্যাগ থেকে বেরিয়ে এল ৩০টি সাপ

বাংলাদেশে স্মার্টফোন ব্র্যান্ড অনার

চির অমর শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রহ. এক জীবন্ত ইতিহাস

দেশের কৃষিখাতের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩

করোনা ভ্যাকসিন তৈরির অনুমতি পেলো ইনসেপটা

লালমনিরহাটে আ’লীগ নেতার বোনের বাড়িতে হামলায় শহরে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া-আহত-১

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের সংস্কৃতি চর্চায় বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

ব্যারিস্টার সুমন ১ লাখ ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী