300X70
মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাবার নিশ্চিতের বিকল্প নেই : খাদ্য মন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১২:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, জাপান(টোকিও) : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য জনগণের খাদ্য নিরাপত্তা ও একই সাথে নিরাপদ খাবার প্রাপ্তি নিশ্চিত করা। আর নিরাপদ খাবার নিশ্চিত করার কাজে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন ( জাইকা) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সোমবার ( ৬ ফেব্রুয়ারি) জাপানের টোকিওতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) হেড কোয়াটার্সে জাইকা প্রতিনিধিদলের সাথে একসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তাঁরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জাইকা সাহায্যপুষ্ঠ চলমান প্রকল্প ও ভবিষ্যৎ প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাধন চন্দ্র মজুদার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাবার নিশ্চিতের বিকল্প নেই।সেকারণেই
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে ভোক্তার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে এ দপ্তর নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি বলেন,নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ৬৪ জেলা অফিসের মাধ্যমে কার্যক্রম চলছে।প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে পারলে জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে তারা আরো জোরালো ভূমিকা রাখতে পারবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, জাইকার অর্থায়নে বিভাগীয় পর্যায়ে টেস্টিং ল্যাব হচ্ছে। এর পাশাপাশি দেশের বাইরে থেকে অনিরাপদ খাদ্য যাতে দেশের ভোক্তার কাছে না আসতে পারে তার জন্য ঢাকা ও চট্রগ্রামসহ পোর্ট এন্ট্রিতেও টেস্টিং ল্যাব স্থাপন প্রয়োজন।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সিনিয়র ভাইস প্রসিডেন্ট ইমোতো সাচিকো বলেন,জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক উল্লেখ করার মতো। জাপান দক্ষিণ এশিয়ার সাকসেস স্টোরি হিসেবে বাংলাদেশকে দেখতে চায়। সেকারণেই মেট্রোরেল,পাতাল রেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে জাইকা তথা জাপান সম্পৃক্ত হয়েছে। এতে দুদেশের মধ্যে কৌশলগত বন্ধুত্বও শক্তিশালী হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জাইকার প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি,জনসচেতনতা ও পোর্ট এন্ট্রিতে টেস্টিং ল্যাব স্থাপনের উদ্যোগেও জাইকা বাংলাদেশের পাশে থাকবে।

খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেন, ভবিষ্যৎ প্রকল্পে টেকনিক্যাল সাপোর্ট বাড়ানোর পাশাপাশি ফুড রিলেটেড ট্রেণিং সেন্টার গড়ে তোলা দরকার। এর ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে।

এসময় খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব( প্রশাসন) মো: মজিবর রহমান,নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার,নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য রেজাউল করিম ,মঞ্জুর মোর্শেদ আহমেদ এবং জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ইকনোমিক মিনিষ্টার নাসির এরশাদ,জাইকার ডাইরেক্টর অসিমা কেনসুকি ও ডেপুটি ডাইরেক্টর ফুজি তরুয়াকি উপস্থিত ছিলেন।

পরে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল জাপানের মিনিস্ট্রি অব হেলথ,লেবার এন্ড ওয়েলফেয়ার এর ফুড স্যানিটেশন মনিটরিং এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কলাপাড়ায় আর্ন্তজাতিক মানের জাহাজ নির্মান কারখানা হবে : সচিব জাকিয়া সুলতানা

এবার ৭৭৬টি ইউনিট নিয়ে শুরু হচ্ছে বইমেলা

২০২৪ আইসিএসবি ওয়ার্ল্ড কংগ্রেসে গ্লোবাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড জিতলো সিইডি

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ

চিহ্নিত প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা ধরা ছোঁয়ার বাইরে

রাজধানীর হাতিরঝিল থেকে আরও ৫৫ কিশোর আটক

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

মেঘনা নদীতে নৌকা ডুবিতে দুই জনের লাশ উদ্ধার, ৩ জন নিখোঁজ, ৭ জনকে জীবিত উদ্ধার

ইউসিবি’র মোনাশ কলেজ ডিপ্লোমা’র ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

হেরোইনসহ ৩ জন গ্রেফতার