300X70
শনিবার , ১৩ মে ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রাঙ্গুনিয়ায় সওজের জায়গা থেকে ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৩, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ

এম. মতিন, রাঙ্গুনিয়া : চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের রাঙ্গুনিয়া পৌর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১০টি সেমি পাকা স্থাপনা।

শনিবার (১৩ মে) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম এই উচ্ছেদ অভিযান চালান। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশেরে একটি টিম।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক এলাকায় সড়ক ঘেঁষে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে ১০টি পাকা দোকানঘর নির্মাণ করছিলেন ঘাটচেক এলাকার জমির উদ্দিন। ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের এই এলাকার দক্ষিণ পাশে নির্মাণাধীন ১০টি পাকা স্থাপনা বুলডোজর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের রাঙ্গুনিয়া অংশের বিভিন্ন স্থানে সওজের (সড়ক ও জনপদ বিভাগ) জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। অনেকে ছোটবড় পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসার পাশাপাশি দোকানঘর তৈরি করে ভাড়াও দিয়েছেন। এসব দখলদারকে সওজের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অবৈধ দখল ছাড়তে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু বিজ্ঞপ্তির প্রতি কেউই গুরুত্ব দেননি। ফলে আজ শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে পৌরসভার ঘাটচেক এলাকার প্রায় ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম বলেন, প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশে সওজের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে আসছে। সওজের জায়গায় নির্মিত সবগুলো অবৈধ স্থাপনার তালিকা করা হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের রাঙ্গুনিয়া অংশের ঘাটচেক এলাকায় সওজ’র জায়গা দখল করে নির্মিত ১০টি পাকা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। অন্য অবৈধ স্থাপনা গুলোও খুব দ্রুত উচ্ছেদ করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিএইচবিএফসি’র উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

তিস্তার পাড়েও মানুষের ঢল

৮ মাসে ২৪ লক্ষাধিক ব্যক্তিকে যাত্রী সেবা দিয়েছে ঢাকা নগর পরিবহন

প্রিয়মুহূর্তগুলোস্মরণীয়করতেইনিফিনিক্সেরবিশেষক্যাম্পেইন

Aviator Imp Oyun

Aviator Imp Oyun

দেশে করোনার থাবায় প্রাণ গেলো আরো ২৩০ জনের

দারাজ ১০.১০ ব্র্যান্ড রাশ ক্যাম্পেইন শুরু – জনপ্রিয় ব্র্যান্ডে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়

বেশি লাভের আশায় বোতল খুলে তেল বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী

এপ্রিল মাসে বিজিবি’র অভিযানে ২৭২ কোটি ৩১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

বগুড়ায় একাধিক হত্যা মামলার আসামির গলাকাটা মরদেহ উদ্ধার