300X70
মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মেটলাইফের বীমা সুবিধা পাবেন আরলা ফুডস বাংলাদেশের কর্মীরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৪, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের সাথে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ যার মাধ্যমে আরলা ফুডস বাংলাদেশের কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন। আরলা ফুডস, ইউরোপিয়ান ডেইরি কো-অপারেটিভ আরলা ফুডসের বাংলাদেশী সাবসিডিয়ারি প্রতিষ্ঠান।

আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করা হয়। এ চুক্তির অংশ হিসেবে, আরলা ফুডসের প্রায় ১,৫০০ কর্মী চিকিৎসা, দুর্ঘটনা ও জীবনহানির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন। মেটলাইফের কাস্টমাইজড সল্যুশন, অনলাইন বীমা নিষ্পত্তি সেবা, বীমা দাবির দ্রুত পেমেন্ট ও আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার জন্য মেটলাইফকে নির্বাচন করেছে আরলা ফুডস বাংলাদেশ।

২০১৪ সাল থেকে বাংলাদেশে কাজ করছে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির গাজীপুরের কোনাবাড়িতে এফএসএসসি ২২০০০ (ভি৫.১) স্বীকৃত প্যাকেজিং সুবিধাসহ কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে বর্তমানে ডানো পাওয়ার এবং ডানো ডেইলি পুষ্টি নামক দুটি পণ্য রয়েছে। এর মাধ্যমে আরলা ফুডস বাংলাদেশ দেশজুড়ে প্রতি মাসে লক্ষাধিক মানুষের দুগ্ধজাত পুষ্টি সংক্রান্ত চাহিদা পূরণে ভূমিকা রাখছে।

অন্যদিকে, বাংলাদেশে ৮শ’র বেশি প্রতিষ্ঠানের ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বীমা সুরক্ষা প্রদান করছে মেটলাইফ।

এ বিষয়ের আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি বলেন, “আমাদের সহকর্মীরা দেশজুড়ে মানুষের পুষ্টির চাহিদা পূরণে কাজ করছে। প্রতিষ্ঠানের সংস্কৃতির হিসেবে, আমরা বিশ্বাস করি, আমাদের কর্মীদের সুরক্ষিত থাকা উচিত। আমাদের প্রত্যাশা এ অংশীদারিত্বের মাধ্যমে এবং মেটলাইফের সেবা থেকে আমাদের কর্মীরা উপকৃত হবেন।”

মেটলাইফ বাংলাদেশের চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ বলেন, “আমি আশাবাদী জীবন বীমা সংশ্লিষ্ট সেবা প্রদানের ক্ষেত্রে মেটলাইফের বিস্তৃত অভিজ্ঞতার আলোকে আরলা ফুডসের কর্মীদের প্রয়োজন অনুযায়ী বীমা সেবা প্রদান করা সম্ভব হবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি; হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান মো. আলী আহসান খান; ট্যালেন্ট অ্যাকিউজিশন অ্যান্ড এইচআর অপারেশনসের ম্যানেজার আরিফ হোসেন; এইচআর অপারেশনস, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ আফসার তাসনিম চৌধুরী এবং ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ নুরুন নাহার চৌধুরী।

অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ এবং হেড অব এমপ্লয়ী বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পুলিশের সার্জেন্ট হচ্ছেন ৭ জন

শান্তি ও উন্নয়ন সমাবেশে আসার প্রস্তুতি নিচ্ছে আ.লীগের নেতাকর্মীরা

সব খরচ নিয়োগকর্তার, মালয়েশিয়ায় যেসব সুবিধা পাবেন বাংলাদেশি শ্রমিকরা

ডেসকো, ডিপিডিসি’র বিল বিকাশ করলেই মিলভিক-এ ডাক্তারের ফ্রি পরামর্শ

ইউক্রেন যুদ্ধে ৬ হাজার রুশ সেনা নিহত

নাবিল গ্রুপের নতুন গ্রুপ সিওও অনুপ কুমার সাহা

নিজ ফ্ল্যাটে পড়ে ছিল চিকিৎসকের বিবস্ত্র মরদেহ

পাপুয়া নিউ গিনিতে ৭.২ মাত্রার ভূমিকম্প

গাজা এক মৃত্যুপুরী, বেসামরিক নাগরিকরা অন্তহীন মৃত্যুর চক্রে বন্দি: আন্তোনিও গুতেরেস

বিশ্ব বেতার দিবস: বেতারেই আস্থা