বাঙলা প্রতিদিন ডেস্ক : নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জনতা ব্যাংক পিএলসি.।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ব্যাংকের বঙ্গবন্ধু রোড কর্পোরেট শাখায় পরিচালনা পর্ষদের সম্মানীয় পরিচালক জিয়াউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্হদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় ব্যাংকের নারায়ণগঞ্জ এরিয়া অফিসের ডিজিএম মোঃ জহিরুল কাইয়ূম চৌধুরীসহ অন্যান্য নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


















































