300X70
শনিবার , ১৩ জুন ২০২৬ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

প্রথম দিনেই দর্শকদের প্রশংসায় ভাসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৩, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : গত ১২ জুন শুক্রবার মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ মুক্তির প্রথম দিনেই দর্শকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছে। দিনভর বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টিপাতের কারণে প্রেক্ষাগৃহে আসতে দর্শকদের কিছুটা ভোগান্তির শিকার হতে হলেও উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) এবং কেরানীগঞ্জস্থ লায়ন সিনেমাস-এ প্রদর্শিত বিভিন্ন শোতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার দর্শকদেরও ছবিটি দেখতে দেখা যায়।

মুক্তির প্রথম দিন বিকেলের শো শেষে দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন চলচ্চিত্রটির পরিচালক, নির্বাহী প্রযোজক ও কলাকুশলীরা। এ সময় উপস্থিত দর্শকদের অনেকেই ছবিটির সাহসী রাজনৈতিক বক্তব্য, নির্মাণশৈলী এবং সমসাময়িক বাস্তবতাকে পর্দায় তুলে ধরার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। দর্শকদের মতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিত বাস্তবতা—হল কালচার, গেস্টরুম, ক্ষমতার রাজনীতি, “বড় ভাই” সংস্কৃতি এবং তরুণদের হারিয়ে যাওয়া স্বপ্ন—হাস্যরস, ব্যঙ্গ এবং গভীর মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে চলচ্চিত্রটিতে ফুটে উঠেছে এবং রাজনীতিবিদদের নানা অন্ধকার দিক অত্যন্ত বাস্তবসম্মত ও সাহসীভাবে উপস্থাপন করেছে এই তরুণ নির্মাতা দল। এই চলচ্চিত্রকে ইতোমধ্যে সমালোচক ও দর্শক মহলে একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক স্যাটায়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

একজন দর্শক বলেন, “ছবিটি নিয়ে খুব বেশি প্রচারণা চোখে পড়েনি, কিন্তু সিনেমাটি দেখে আমি সত্যিই মুগ্ধ। গল্প বলার ধরন এবং রাজনৈতিক বাস্তবতাকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা অসাধারণ লেগেছে।”

আরেকজন দর্শক বিস্ময় প্রকাশ করে বলেন, “আমাদের রাজনৈতিক নেতৃত্বের নানা বাস্তব চেহারা যেভাবে ছবিতে তুলে ধরা হয়েছে, এরপরও কীভাবে ছবিটি সেন্সর অনুমোদন পেল—এটাই আমার কাছে বিস্ময়কর।”

চলচ্চিত্রটির পরিচালক আকাশ হক এবং নির্বাহী প্রযোজক মোঃ হাফিজউদ্দিন মুন্না জানান, প্রেক্ষাগৃহে প্রদর্শন পর্ব শেষ হওয়ার পর দেশের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফিল্ম ক্লাবের সহযোগিতায় বিশেষ প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্বল্প খরচে শিক্ষার্থীদের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এ প্রসঙ্গে তারা বলেন, “দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল মূলত তরুণদের গল্প, বিশ্ববিদ্যালয় জীবনের গল্প এবং আমাদের সময়ের গল্প। আমরা চাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজে ও স্বল্প খরচে ছবিটি দেখার সুযোগ পাক। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সম্ভাব্য পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করছি। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগে এগিয়ে আসতে আগ্রহী অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি আমাদের পাশে দাঁড়াবেন।”

কানাডা প্রবাসী কবি, লেখক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা রোকসানা লেইস বলেন, “বাংলাদেশে এসে অনেকদিন পর প্রেক্ষাগৃহে সিনেমা দেখলাম। ক্যামেরার সামনে এবং পেছনে একদম নতুন এই তরুণদের টিমওয়ার্ক দেখে আমি মুগ্ধ। সীমিত বাজেটে তারা যে আন্তরিকতা, সাহস এবং দক্ষতার পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও তারা যেন সত্য ও বাস্তবতাকে সাহসের সঙ্গে তুলে ধরে আরও ভালো চলচ্চিত্র নির্মাণ করে, সেই প্রত্যাশাই করি।”

অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব, লেখক ও চলচ্চিত্র সমালোচক শেখ হাফিজুর রহমান সজল বলেন, “চলচ্চিত্রটি আমার কাছে অসাধারণ লেগেছে। বিশ্ববিদ্যালয়, তরুণ প্রজন্ম, ছাত্ররাজনীতি, সমাজনীতি ও শিক্ষাব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের দেশে খুব কম চলচ্চিত্র নির্মিত হয়। ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ সেই বাস্তবতাগুলোকে একটি শক্তিশালী রাজনৈতিক স্যাটায়ারের মাধ্যমে তুলে ধরেছে। স্বল্প বাজেটে, পরিচিত তারকা শিল্পীদের বাইরে একদল নতুন মুখ নিয়ে এমন মানসম্পন্ন নির্মাণ সত্যিই প্রশংসনীয়। চিত্রগ্রহণ, কারিগরি নির্মাণ এবং সমসাময়িক ছাত্র আন্দোলনের উপস্থাপনাও ছিল চমৎকার। আমি মনে করি, এই তরুণ নির্মাতারাই বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন এক সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের উৎসাহিত করতে আমাদের আরও বেশি হলমুখী হতে হবে এবং বাংলাদেশি গল্প ও বাস্তবতাভিত্তিক চলচ্চিত্র নির্মাণকে সমর্থন করতে হবে।”

বিশ্ববিদ্যালয় জীবন, হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি, ক্ষমতার বলয় এবং তরুণদের স্বপ্ন-সংগ্রামের গল্প নিয়ে নির্মিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ চলচ্চিত্রটি রনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখ বিলাস’ থেকে অনুপ্রাণিত। ইতোমধ্যে চলচ্চিত্রটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (DIFF)-এর বাংলাদেশ প্যানোরামা বিভাগে FIPRESCI Award অর্জন করেছে। এছাড়া আমার ভাষার চলচ্চিত্র উৎসব-এ হীরালাল সেন পদক এবং সেরা চিত্রনাট্য পুরস্কার লাভ করে সমালোচক মহলেও বিশেষ প্রশংসা কুড়িয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাসসহ একঝাঁক তরুণ শিল্পী। ছবির জনপ্রিয় গান ‘সহমত ভাই’ এবং ‘রাজনীতির ময়দান’ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে চলচ্চিত্রটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) এবং কেরানীগঞ্জস্থ লায়ন সিনেমাস-এ প্রদর্শিত হচ্ছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
Real Money Immediate Win Video Games
Real Money Immediate Win Video Games
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

‍বঙ্গবন্ধু পরিকল্পিতভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন : ত্রাণ প্রতিমন্ত্রী

জামালপুরে শীতবস্ত্র বিতরণ করলেন জিওসি ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া

সারাদেশে ৬ হাজারের বেশি ফার্মেসিতে বিকাশ পেমেন্টে ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

হাসান মাহমুদ ডেঙ্গুতে আক্রান্ত

আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ নয়, জানালেন অর্থমন্ত্রী

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: মির্জা ফখরুল

নওগাঁয় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

দক্ষ, উৎকর্ষ ও বিজ্ঞানমুখী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত

সবুজায়ন ও উপকূলীয় এলাকায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদি সহযোগিতা কামনা : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

করোনা সন্দেহে শাহজালাল থেকে ৪ চীনা নাগরিক আইসোলশনে