300X70
সোমবার , ৯ আগস্ট ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

শেখ রাসেল ক্রীড়া চক্রের খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ সহায়তা পেয়ে খুশি গোপালগঞ্জের তৃণমূলের দুস্থ ও গরিব মানুষ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৯, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন : শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পক্ষ থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় খাদ্যসামগ্রী এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার কোটালীপাড়ার তৃণমূল পর্যায়ে ঘুরে ঘুরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়া হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে এ ধরনের সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন লকডাউনে কর্মহীন ব্যক্তিরা।

জানা গেছে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী ঘিরে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় আট হাজার পরিবারে খাদ্যসামগ্রী এবং দুই হাজার শিক্ষার্থীর জন্য স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেয় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আলু, দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে ডাল ও লবণ। দৃষ্টিনন্দন স্কুলব্যাগের সঙ্গে ছিল ছয়টি খাতা, একটি করে পেন্সিল বক্স, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার ও স্কেল।

প্রথমদিন গত রবিবার টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের কাছে এসব সহায়তা হস্তান্তর করা হয়। গতকাল প্রান্তিক পর্যায়ে বিভিন্ন এলাকা থেকে সহায়তা নিতে আসেন নানা শ্রেণি পেশার মানুষ। তাঁদের হাতে এসব সহায়তা তুলে দেন শেখ রাসেল ক্রীড়া চক্রের বিভিন্ন পর্যায়ের পরিচালক, সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা।

সকাল ১০টায় কোটালীপাড়া পৌরসভা সম্মেলন কক্ষে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এরপর সকাল ১১টায় হিরণ ইউনিয়নের মাঝবাড়ি বিদ্যালয় মাঠে গরিব ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুপুর ১২টায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় কুশলা ইউনিয়নের ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রে। দুপুর ১টায় রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে, ২টায় কলাবাড়ি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে, ৩টায় রামশীল ইউনিয়ন পরিষদ এবং বিকেল ৫টায় কান্দি ইউনিয়নের ধারাবাশাইল স্কুল মাঠে গরিব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ক্রীড়া পরিচালক শেখ সালেহ জামান সেলিম, পরিচালক মোহাম্মদ গোলাম, পরিচালক মাকসুদুর রহমান, সদস্য মেজর (অব.) শেখ মো. মিজানুর রহমান এবং সদস্য মো. আমিনুল ইসলাম।

গতকাল বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী এবং শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ আয়নাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমৃত লাল হালদার, রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিউর রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য মাজহারুল আলম পান্না, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পা-ে, ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মহিউদ্দিন প্রমুখ।

এর আগে প্রথম দিন দুই উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের কাছে সহায়তার প্যাকেটগুলো হস্তান্তর করা হয়। কিছু কিছু এলাকায় সরাসরি গরিব ও দুস্থদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন অতিথিরা। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং মিলাদেরও আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের নেতৃবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তিলোত্তমা বাংলা গ্রুপের নতুনত্বের সমারোহে উজ্জ্বল আইএবি বিল্ড এক্সপো ২০২৩

গাজীপুর সিটি নির্বাচন আজ : ভোটগ্রহণ চলছে

ঈদে ১২দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে প্রধান উপদেষ্টার বাণী

নিপুণকে নিয়ে নতুন তথ্য দিলেন পীরজাদা হারুন

দেশের ১৩ জেলার ৪১ উপজেলার ২০৪ ইউনিয়ন পরিষদ ভোটগ্রহণ চলছে

লস অ্যাঞ্জেলেস ফোবানায় জড়িত ৬ বাংলাদেশিকে খুঁজছে মার্কিন হোটেল ব্যবসায়ী

কাচপুরের রাস্তা সংস্কার ও প্রকল্প পরিদর্শন করলেন চেয়ারম্যান মোশাররফ হোসেন

ইউনিয়ন ব্যাংক লিমিটেড এখন ইউনিয়ন ব্যাংক পিএলসি

এমজিআই-এর শিল্প প্রতিষ্ঠান নতুন ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর