300X70
সোমবার , ১৮ এপ্রিল ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সিলেটে রায়হান হত্যা মামলা ১০ মে বিচার শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৮, ২০২২ ১১:৪৫ অপরাহ্ণ

সিলেট অফিস: অবশেষে দেড় বছর পর শুরু হলো সিলেটে পুলিশি নির্যাতনে নিহত যুবক রায়হান আহমদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে মামলার প্রধান আসামি এসআই আকবরসহ (বরখাস্ত) ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয় এ প্রক্রিয়া শুরু হলো।

আগামী ১০ মে স্বাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য্য করেছেন আদালত।

এর আগে গত ১২ এপ্রিল অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিলো। তবে আসামিদের পক্ষে ডিসচার্জ পিটিশন দাখিল করায় ওই দিন চার্জ গঠন হয়নি। পরবর্তীদ দিন আজ (১৮ এপ্রিল) ডিসচার্জ পিটিশনের শুনানির তারিখ নির্ধারণ করেন মহানগর দায়রা জজ মো: আব্দুর রহিম।

বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম.এ ফজল চৌধুরী বলেন, সোমবার সকালে কড়া নিরাপত্তায় সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এস.আই (বরখাস্তকৃত) আকবর হোসেন ভুইয়াসহ ৫ পুলিশ সদস্যকে। দুপুর ১২টার দিকে বিচারক মাে. আব্দুর রহিমের আদালতে আসামিদের হাজির করা হয়। এসময় আসামিদের পক্ষে ডিসচার্জ পিটিশনের (খারিজ আবেদন) শুনানি অনুষ্ঠিত হয়। বিজ্ঞ বিচারক এসময় পিটিশন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

তিনি বলেন, ছয়জন আসামির মধ্যে চারজনের পক্ষে ডিসচার্জ পিটিশন (খারিজ আবেদন) দেওয়া হয়েছিলো আদালতে। সেটি নামঞ্জুর হয়েছে। আগামী ১০ মে স্বাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য্য করেছেন আদালত। ওই দিন রায়হানের স্ত্রী তাহমিনা বেগমসহ আরও দু-একজন স্বাক্ষ্য দেবেন।

২০২০ সালের ১০ অক্টোবর দিবাগত মধ্যরাতে সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নগরীর আখালিয়া নেহারিপাড়ার যুবক রায়হান আহমদকে নির্যাতন করে পুলিশ। ১১ অক্টোবর সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রীর করা মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পায়। ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হােসেন ভূইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।

এরপর পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরাে অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে প্রধান অভিযুক্ত আকবর ১৩ অক্টোবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে ভারতে চলে যান। ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২১ সালের ৫ মে আলােচিত এ মামলার অভিযােগপত্র আদালতে জমা দেয় মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত হওয়া এসআই আকবর হােসেন ভূইয়া, সাময়িক বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী, মাে. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, ফাঁড়ির টুআইসি পদে থাকা মাে. হাসান উদ্দিন ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার আবদুল্লাহ আল নােমানের বিরুদ্ধে ওই অভিযােগপত্র দেওয়া হয়।

অভিযােগপত্রভুক্ত ছয়জন আসামির মধ্যে পাঁচ পুলিশ সদস্য কারাবন্দী। অভিযােগপত্রভুক্ত ৬ নম্বর আসামি আব্দুল্লাহ আল নােমান পলাতক। গত বছরের ৩০ সেপ্টেম্বর সিলেটের চিফ মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার নথি পর্যালােচনা শেষে অভিযােগপত্র গ্রহণ করা হয় এবং একমাত্র পলাতক আসামি নােমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরােয়ানা জারি হয়। পরে তার মালামাল ক্রোক ও সর্বশেষ পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর ১২ এপ্রিল চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন আদালত। তবে আসামিদের পক্ষে ডিসচার্জ পিটিশনের (খারিজ আবেদন) জন্য চার্জ গঠনের তারিখ গড়ায় আজ (১৮ এপ্রিল) পর্যন্ত।

এদিকে, ছেলে খুন হওয়ার দীর্ঘ দেড় বছরে বিচারপ্রক্রিয়া শুরু না হওয়ায় অনেকটা হতাশ হয়ে পড়েছিলেন রায়হানের মা সালমা আক্তার। তবে একটু দেরিতে হলেও শেষ পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেনে তিনি। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন রায়হানের মা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১’ এর আয়োজন

দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আজও বঙ্গবন্ধুর নির্দেশনা প্রাসঙ্গিক : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর পক্ষে ছাত্রনেতা হিমু খানের আবেগঘন স্ট্যাটাস

গাজায় ভয়াবহ পাল্টা হামলা, একদিনে নিহত ২৪ ইসরায়েলি সেনা

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

মহেশপুর সীমান্তে ১৫ জন আটক

কেন জাতিসংঘ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টাকে স্বীকার করল?

২৫ আগস্ট থেকে ৫-১১ বছর বয়সীদের টিকা প্রদান শুরু : স্বাস্থ্যমন্ত্রী

দু:খজনক যে বিএনপি জনগণের নয়, বিদেশিদের সহযোগিতা চায় : পররাষ্ট্রমন্ত্রী

মাদক সেবনের ছবি ভাইরাল, পদ হারালেন সেই যুব মহিলা লীগ নেত্রী