300X70
বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জরুরি প্রাণী চিকিৎসা সেবায় ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা ক্লিনিক চালু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২১, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দ্রুততম সময়ে খামারিদের দোরগোড়ায় জরুরি প্রাণী চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা ক্লিনিক চালু করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ২৯৯ উপজেলায় ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা ক্লিনিক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, শেখ হাসিনার উপহার, প্রাণীর পাশেই ডাক্তার এ প্রতিপাদ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আধুনিকতাকে সামনে নিয়ে আসতে চেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রাণীদের প্রতি মমত্বের জায়গা দায়িত্বের অধীনে নিয়ে আসার জন্য মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মানুষ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স তাকে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। কিন্তু বড় আকারের গবাদিপশুকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া সম্ভব নয়।

ফলে তাকে যথাযথভাবে চিকিৎসা দেওয়ার সুযোগ এতদিন ছিল না। সে জন্য সরকার পরিকল্পনা নেয় হাসপাতালে প্রাণী নয়, প্রাণীর কাছে চলে যাবে হাসপাতাল। এটি অত্যন্ত ভালো উদ্যোগ। দেশে এখন পর্যন্ত মানুষের চিকিৎসার জন্য মোবাইল ক্লিনিক হয়নি। কিন্তু পশুপাখি ও প্রাণীর জন্য ভ্রাম্যমাণ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দেশের উন্নয়নের সব জায়গায় শেখ হাসিনার পরশ পাওয়া যাবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এ দেশ ছিল তলাবিহীন ঝুড়ির তকমাযুক্ত দেশ। এ দেশকে বলা হত প্রাকৃতিক দুর্যোগের রাষ্ট্র। আজ সে দেশ বিশ্বের কাছে বিস্ময়, উন্নয়নের রোল মডেল। এ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হয় দুর্গতদের কণ্ঠস্বর।

তাকে বলা হয় মানবতার জননী, উন্নয়নের জাদুকর। তাকে বলা হয় ক্রাউন জুয়েল। তিনি অনেক দূরদৃষ্টি দিয়ে বাংলাদেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আমূল পরিবর্তন এসেছে উল্লেখ করে মন্ত্রী আরও যোগ করেন, এ পরিবর্তনের কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। আমরা সবাই মিলে তার নির্দেশনায় কাজ করেছি বিধায় এখানে আমরা পৌঁছাতে পেরেছি।

মাছ, মাংস ও ডিমে আমাদের স্বয়ংসম্পূর্ণতা এসেছে। অদূর ভবিষ্যতে দুধেও স্বয়ংসম্পূর্ণতা আসবে। মৎস্য ও প্রাণিজাত পণ্যের বহুমুখী ব্যবহারেও আমরা পরিকল্পনা গ্রহণ করছি।

তিনি আরও বলেন, খাবারের একটা বড় যোগান মৎস্য ও প্রাণিসম্পদ খাত থেকে আসে। এ খাতের উদ্যোক্তাদের বেকারত্ব দূর হচ্ছে। এ খাত এগিয়ে যাওয়ায় গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে।

খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, জিডিপির অর্জন, গ্রামীণ অর্থনীতি সচল করা, বেকারত্ব দূর করাসহ নানা ক্ষেত্রে এ খাতের ভূমিকা রয়েছে। এ কারণে এ খাতে সরকার আধুনিক সুযোগ-সুবিধা দিচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে মৎস্য ও প্রাণিসম্পদ খাতসহ অন্যান্য খাতে যে উন্নয়ন হবে সেটি হবে বিশ্বের বিস্ময়।

প্রাণিসম্পদ কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, গতানুগতিকতায় নয় বরং প্রাণীদের মায়া-মমতা দিয়ে চিকিৎসা করুন, সহায়তা করুন। প্রাণীর চিকিৎসা করা আপনার দায়িত্ব। রাষ্ট্র আপনাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার আপনাদের ভালো অবস্থানে রেখেছে। বিনিময়ে আপনাদের সেবা দিতে হবে।

জরুরী প্রয়োজনে নির্দেশনার অপেক্ষায় না থেকে নিজের মেধা খাটিয়ে কাজ করতে হবে। ভেটেরিনারি সার্জনরা ভ্যাকসিন প্রদান, কৃত্রিম প্রজনন ও প্রাণীর চিকিৎসা প্রদানের জন্য অন্যায়ভাবে কারও কাছে অর্থ আদায় করতে পারবেন না।

ভ্রাম্যমান প্রাণী চিকিৎসা ক্লিনিকে ব্যবহৃত গাড়ির যথাযথ ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্টদের এ সময় নির্দেশ দেন মন্ত্রী।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম। ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা ক্লিনিকের সারসংক্ষেপ উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রধান কারিগরী সমন্বয়ক ড. মো. গোলাম রব্বানী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে গত ফেব্রুয়ারি মাসে দেশের ৬১ টি উপজেলায় ৬১টি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বিতরণ করা হয়েছে। ২য় পর্যায়ে আজ আরও ২৯৯ টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে একটি করে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক প্রদান করা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নোয়াখালীতে গৃহবধূর নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়, গ্রেফতার ১

বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রথম সাইবার সিকিউরিটি সামিট শুরু

প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী-২০২৪ শুরু হচ্ছে ৪ জুলাই

ইসলামের নামে ফেৎনা-বিভেদ সৃষ্টিকারীদের রুখে দাঁড়ান : তথ্যমন্ত্রী

গুইমারা উপজেলা নির্বাহী অফিসাসেরর বিদায় সংবর্ধনা

টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

ইসলামী ব্যাংকের সঙ্গে জালালাবাদ গ্যাসের চুক্তি স্বাক্ষর

জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

মেসিকে বেঞ্চে রেখেই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

এমটিবি ফাউন্ডেশন ও মানবিক সাহায্য সংস্থার মধ্যে সুবিধাবঞ্চিতদের চক্ষু পরিষেবা প্রদানের প্রয়াসে চুক্তি