300X70
বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মালদ্বীপ প্রবাসীরা বিকাশেও পাঠাতে পারবেন রেমিটেন্স

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৫, ২০২২ ১:১৭ পূর্বাহ্ণ

কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ, কমার্শিয়াল ব্যাংক অব মালদ্বীপ ও বিকাশের চুক্তি

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিরা এখন কমার্শিয়াল ব্যাংক অব মালদ্বীপ থেকে সরাসরি দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিক রেমিটেন্স পাঠাতে পারবেন। এই সেবা চালুর লক্ষ্যে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ, কমার্শিয়াল ব্যাংক অব মালদ্বীপ এবং বিকাশের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে আরও বিস্তৃত হলো নিরাপদে ও বৈধ উপায়ে তাত্ক্ষণিক রেমিটেন্স পাঠানোর সুবিধা।

“বাংলা ই-রেমিট” প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে রবিবার কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি বাংলাদেশের প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি উপস্থিত থেকে এই সেবা উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। মালদ্বীপে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ এবং বাংলাদেশে নিয়োজিত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামিরও এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর সানাত মানাতুঙ্গা, কমার্শিয়াল ব্যাংক অব মালদ্বীপ-এর ম্যানেজিং ডিরেক্টর ডিলান রাজাপাকসে, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিথ মিওয়ানাগে, বিকাশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার মালদ্বীপে প্রধানমন্ত্রীর সর্বশেষ সফর ও মালদ্বীপ থেকে বাংলাদেশে বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে তাঁর মতামত ব্যক্ত করেন। তিনি আরো বলেন, “এই অংশীদারিত্বের মাধ্যমে অভিবাসীরা এখন দেশে থাকা প্রিয়জনকে সহজে টাকা পাঠাতে পারবেন।

আমি আনন্দিত যে “বাংলা ই-রেমিট”-এর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে মালদ্বীপ প্রবাসীদের জন্য এই তাৎক্ষণিক রেমিটেন্স ট্রান্সফার সুবিধা চালু করা হয়েছে। বিকাশ, বাংলাদেশে তার বৃহত্তম ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে সংযুক্ত করছে। আমার বিশ্বাস, প্রতিষ্ঠানটির সাথে ব্যাংকের এই যৌথ উদ্যোগ পুরো ইন্ডাস্ট্রিকেই উপকৃত করবে। বৈধ পথে রেমিটেন্স আনা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের তদারকি ও সহায়তা অব্যাহত থাকবে।”

মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, “আমরা আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য সহজ পদ্ধতি তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি, যাতে তারা তাদের প্রিয়জনদেরকে অর্থ পাঠাতে পারেন মূল্যবান সময় নষ্ট না করেই। আমি নিশ্চিত, নতুন এই উদ্যোগ আমাদের রেমিটেন্স যোদ্ধাদের বৈথ পথে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাতে উৎসাহিত করবে।”

বাংলাদেশে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির বলেন, “দুই দেশের জন্যই এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। বাংলাদেশ সরকারের ধারাবাহিক প্রচেষ্টার সাথে সাথে ব্যাংক দু’টি ও বিকাশের এই যৌথ উদ্যোগ প্রশংসার দাবিদার। কারণ, এর ফলে প্রবাসীদের দেশে টাকা পাঠানোর প্রক্রিয়া অনেক সহজ হবে।”

উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের ৯০টির বেশি দেশ থেকে ৮০টি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান (এমটিও)-এর মাধ্যমে দেশের ১৩টি বাণিজ্যিক ব্যংকে নিষ্পত্তি হয়ে প্রবাসীদের রেমিটেন্স আসছে প্রায় সাড়ে ৬ কোটি বিকাশ অ্যাকাউন্টে।

কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ একটি স্বনামধন্য বিদেশি ব্যাংক যা বাংলাদেশের বেশিরভাগ দূতাবাসে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। ব্যাংকটি ২০২২ সালে, ২০২১ সালের আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে টানা ১২ বছর CRISL থেকে ক্রেডিট রেটিং “AAA” অর্জন করেছে। উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে আরও রয়েছে – গ্লোবাল ইকোনমিক্স লিমিটেড ম্যাগাজিন-UK ও ওয়ার্ল্ড ইকোনোমিক ম্যাগাজিন- UK প্রদত্ত “বেস্ট ফরেইন ব্যাংক ইন বাংলাদেশ সম্মাননা, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন-UAE প্রদত্ত “মোস্ট সাসটেইনেবল ব্যাংক ইন বাংলাদেশ” সম্মাননা, গ্লোবাল বিজনেস রিভিউ ম্যাগাজিন-UAE প্রদত্ত “বেস্ট কর্পোরেট ব্যাংক বাংলাদেশ” পুরস্কার এবং ওয়ার্ল্ড বিজনেস আউটলুক-সিঙ্গাপুর কর্তৃক “মোস্ট রিকমেন্ডেড ফরেইন ব্যাংক ইন বাংলাদেশ” স্বীকৃতি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শুধু যন্ত্রপাতি সরবরাহ নয়, যান্ত্রিকীকরণে মাঠ পর্যায়ে কৃষি প্রকৌশলীও নিয়োগ দেয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

কৃষকের অবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি শেখ মো: জামিনুর রহমান

জনগণ এখন আর বিএনপি নেতাদের মিথ্যাচারে বিশ্বাস করে না : ওবায়দুল কাদের

আন্দোলনের নামে নাশকতার জবাব হবে কঠোর : তথ্যমন্ত্রী

পরিকল্পিত পর্যটন শিল্প ও পদ্মাসেতু

রাজবাড়ীতে পুলিশের আয়োজনে মঞ্চায়িত হলো নাটক “অভিশপ্ত আগস্ট”

ভারত থেকে প্রথম চালানে এলো ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ করোনা টিকা

দিরাইয়ে মোটরসাইকেলচালক খুন, আটক ১

প্রধানমন্ত্রী এখন আর ছেলে মেয়েদের মাটির ঘরে পড়াতে চায় না: খাদ্যমন্ত্রী