300X70
বুধবার , ২০ অক্টোবর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অসাধু ই-কমার্স প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে হবে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২০, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: যেসব ই-কমার্স প্রতিষ্ঠান মানুষের কাছ থেকে টাকা নিয়ে পণ্য দেয় না তাদের আইনের আওতায় আনতে হবে। গত মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেডের (https://daraz.com.bd/) বিক্রেতা এবং উদ্যোক্তাদের যুগান্তকারী ডিজিটাল প্রযুক্তির সাথে সংযুক্ত করার লক্ষ্যে চতুর্থবারের মতো আয়োজিত জনপ্রিয় ইভেন্ট “দারাজ সেলার সামিট ২০২১”-এ প্রধান অতিথির বক্তব্যে এমন আহবান জানান মেয়র আতিকুল ইসলাম।

সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত ও ব্যবসায়িক প্রবৃদ্ধির ফলস্বরূপ দারাজের কার্যক্রমে যে সকল নতুন পরিবর্তন এসেছে, সে প্রসঙ্গে নিজেদের বিক্রেতাদের অবগত করাই দারাজ সেলার সামিট ২০২১ এর মূল লক্ষ্য ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের এটুআই প্রোগ্রামের হেড অব ইকমার্স রেজওয়ানুল হক জামি। প্রায় ৮০০ জন অতিথি এবারের দারাজ সেলার সামিটে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি মেয়র মো. আতিকুল ইসলাম তার বক্তব্যে জানান, “সাম্প্রতিক সময়ে, বিশেষত কোভিডকালে দারাজ অত্যন্ত জনপ্রিয় একটি ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। আজকের সেলার সামিটে সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা জনগণকে ঠকাবেন না।

ব্যবসায়ীদেরকে টেকসই ব্যবসায়িক মডেলের মাধ্যমে যথাযথ পন্থায় ব্যবসায় পরিচালনা করতে হবে। যারা পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত রয়েছেন, বাস্তবভিত্তিক এবং নৈতিক ব্যবসায় চর্চা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। দারাজের মত প্ল্যাটফর্ম – যারা পণ্যের মান ও ডেলিভারির প্রশ্নে দায়বদ্ধতা দেখাতে সক্ষম – তাদেরকে সাথে নিয়েই আমাদের ই-কমার্সকে এগিয়ে নিতে হবে”।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “আজকের এই আয়োজনে আমাদের সম্মানিত সেলার ও অংশীজনদের প্রাণবন্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। ব্যবসায়িক একতা ও সহযোগিতার মনোভাবই দারাজের প্রাণশক্তি, যা এই চতুর্থ সেলার সামিটের সফল আয়োজনের মাধ্যমে আবারো প্রমাণিত হল। আপনাদেরকে সাথে নিয়েই আমরা আগামী বছরগুলোতে আরো এগিয়ে যেতে চাই”।

আধুনিক প্রযুক্তির সংযোজন ও সন্নিবেশনের মাধ্যমে ই-কমার্স পরিসরে বিক্রেতাগণ কিভাবে দারাজের অধীনে আরও সহজ এবং কার্যকরী উপায়ে তাদের ব্যবসায়িক কার্যাবলী পরিচালনা করতে পারেন – সে প্রসঙ্গে দারাজ সেলার সামিটের আলোচনায় জোর দেওয়া হয়।

সোলার সামিটে বিশ্বের সবচেয়ে বড় সেলস ক্যাম্পেইন ১১.১১ থেকে শুরু করে দারাজ অ্যাপের নতুন সব ফিচার ব্যবহার ও দারাজের অসংখ্য উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। আড়াই কোটিরও বেশি পণ্যের সমাহার নিয়ে বর্তমানে দারাজের সাথে যুক্ত আছে ৪০ হাজার বিক্রেতা এবং সহস্রাধিক ব্র্যান্ড।

মূল আলোচনার বাইরেও আমন্ত্রিত অতিথিদের জন্য এবারের দারাজ সেলার সামিটের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর অনবদ্য সংগীত আয়োজন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ সদর থানায় বিনা পয়সায় আইনী সহায়তা দিচ্ছেন ওসি মনিরুল ইসলাম

টেকনাফে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

অ্যাকচুয়ারি হতে আগ্রহী শিক্ষার্থীদের আবারও স্কলারশিপ দিচ্ছে মেটলাইফ

হাওরে শিশুর কান্না, অদূরেই পড়ে ছিল মায়ের ক্ষত-বিক্ষত মরদেহ

কী দেখে কিনবেন ওয়াশিং মেশিন?

নারায়ণগঞ্জে চলন্ত বাসে তরুণীকে দল বেঁধে ধর্ষণ. চালক-হেলপারসহ গ্রেফতার ৩

১০ উইকেটে হারলো বাংলাদেশ, সিরিজ শ্রীলঙ্কার

বঙ্গবন্ধু চারজাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড (প্রতিবন্ধী) ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের ইফতার ও দোয়া মাহফিল

আজকের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ

দেশে বর্তমানে ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত : স্বাস্থ্যমন্ত্রী