300X70
মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অ্যাপোলো ক্লিনিক এখন ঢাকায়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৩, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশে রোগীদের বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে ভারতের বৃহত্তম হাসপাতাল চেইন অ্যাপোলা এখন ঢাকায়।
রাজধানীর ধানমন্ডি এলাকায় চালু হতে যাওয়া ‘অ্যাপোলো ক্লিনিক’ পরিচালনা করবে বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপ।
এলক্ষ্যে মঙ্গলবার (২৩ জানুয়ারি, ২০২৪) জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড ও ভারতের অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের মধ্যে একটি লাইসেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও জেএমআই স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান জনাব মো. আবদুর রাজ্জাক এবং অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজি বিজনেস জনাব তরুণ গুলাটি।

জেএমআই স্পেশালাইজড হসপিটাল হল জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের একটি সাবসিডিয়ারি।
অন্যদিকে, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড হল অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ লিমিটেডের একটি সাবসিডিয়ারি, যা ভারতের বৃহত্তম হাসপাতাল চেইন এবং সারাবিশ্বে তাদের মালিকানাধীন ৭৫টি হাসপাতাল ও ৩৫০টি ক্লিনিক রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, জেএমআই স্পেশালাইজড হাসপাতাল ঢাকায় ‘অ্যাপোলো ক্লিনিক’ পরিচালনার অনুমতি পেয়েছে। ভারতের অ্যাপোলোর মতো সেবার মান নিশ্চিতে, ক্লিনিকটিতে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক, দক্ষ নার্স এবং ব্যবস্থাপনা কর্মীসহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা।
ঢাকার অ্যাপোলো ক্লিনিক থেকে বছরে ১০ লাখের বেশি রোগী স্বাস্থ্যসেবা পাবেন বলেও বলছেন তারা। জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড অ্যাপোলো ক্লিনিক ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে সারা দেশে এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনাও করেছে।

লাইসেন্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেএমআই গ্রুপের চেয়ারম্যান জনাব মো. জাবেদ ইকবাল পাঠান বলেন, “স্বাস্থ্যসেবা খাতে আমাদের সুদৃঢ় অবস্থান রয়েছে এবং দেশ ও জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দীর্ঘ যাত্রায় জেএমআই ইতিমধ্যেই একটি বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে।
এবার আমরা দেশের স্বাস্থ্যসেবা খাতে গুণগত পরিবর্তন আনতে চাই। আজ ভারতের সেরা হাসপাতাল ব্র্যান্ড অ্যাপোলো আমাদেরকে অ্যাপোলো ক্লিনিক, ঢাকা পরিচালনার লাইসেন্স দিতে চলেছে। এটি আমাদের পেশাদার এবং প্রাতিষ্ঠানিক উত্তরাধিকারের আরেকটি পুরস্কার।”

অংশীদারিত্বের ঘোষণা দিয়ে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আবদুর রাজ্জাক বলেন, “আমরা দেশের স্বাস্থ্যসেবা খাতে গুণগত পরিবর্তন আনতে চাই। এ লক্ষ্যে হাসপাতাল-ক্লিনিক ব্যবস্থাপনায় বিনিয়োগ করছি। ন্যায্য মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হবে আমাদের বিনিয়োগের মূল লক্ষ্য, যাতে দেশের মানুষ বিদেশে না গিয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা পেতে পারে।”

তিনি আরও বলেন, ঢাকায় অ্যাপোলো ক্লিনিক চালু হলে সেখান থেকে বছরে ১০ লাখের বেশি রোগী স্বাস্থ্যসেবা পাবেন। জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড অ্যাপোলোর এই ব্র্যান্ডের সাথে মিলে সারা দেশে ক্লিনিক সেবা সম্প্রসারণের পরিকল্পনা করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজি বিজনেস জনাব তরুণ গুলাটি বলেন, “জেএমআই বাংলাদেশের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা ব্র্যান্ড। অন্যদিকে হাসপাতাল-ক্লিনিকের সংখ্যা বিবেচনায় আমরা এশিয়ার শীর্ষস্থানীয় ব্র্যান্ড।
তাই, জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডকে বাংলাদেশে অ্যাপোলো ক্লিনিক পরিচালনার লাইসেন্স দিয়েছি আমরা। এখানে আমরা অত্যাধুনিক ডায়াগনস্টিক, পরামর্শ এবং স্বাস্থ্য পরীক্ষার সুবিধা নিশ্চিত করব এবং ধীরে ধীরে আমরা জেএমআই এর সাথে মিলে বাংলাদেশে আমাদের ব্যবসা প্রসারিত করব।”

অ্যাপোলো ক্লিনিক সম্পর্কে বিস্তারিত জানিয়ে জেএমআই স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. তামজিদ আলম বলেন, “এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা অ্যাপোলো ক্লিনিকের ব্যতিক্রমী চিকিৎসা বিশেষজ্ঞদের বাংলাদেশের হৃদয়ে নিয়ে আসা উদ্যোগ নিয়েছি।

এটি শুধুমাত্র একটি ক্লিনিক প্রতিষ্ঠার জন্য নয়; বরং এর মাধ্যমে একটি স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আমরা আশা করি যে অ্যাপোলো ক্লিনিক, ঢাকা একটি আশার আলো এবং নিরাময় হবে, যেখানে রোগীরা দেশের মধ্যে বিশ্বমানের চিকিৎসা পাবে।”

জেএমআই গ্রুপের প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মেজর (অব.) আবদুল্লাহ আল ফারুকীর সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা সুবাস চন্দ্র বণিক এবং কোম্পানি সচিব মো. সফিকুর রহমান, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক সচিন গুপ্তাসহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ময়মনসিংহের ডিবি’র এসআই আকরাম বিরুদ্ধে সাংবাদিকের সংবাদ সম্মেলন

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাতা বিতরণ করবে বিকাশ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

নড়াইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, হাসপাতালে ১০

‘সব রেল স্টেশন সংস্কার ও আধুনিকায়ন হচ্ছে’

বান্দরবানে এক সেনাসদস্য নিহত ও একজন সেনাসদস্য আহত

Raku” — Kepuasan Pelanggan: Rating & Ulasan Terbaru

Raku” — Kepuasan Pelanggan: Rating & Ulasan Terbaru

মুনাফা অর্জনে চমৎকার ব্যবসায়িক মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক

কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ

করোনা আক্রান্ত বিএনপি নেতা খন্দকার মোশাররফ