300X70
শুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আজ পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ-বিএনপি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আবার রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিরোধী দল বিএনপি- জামায়াত ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই কর্মসূচি দিয়ে ত্রিমুখী লড়াইয়ে মাঠে গড়াবে রাজনীতিক লড়াই।
আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ করবে বিএনপিসহ বিরোধী দলগুলো। অন্যদিকে আওয়ামী লীগও কর্মসূচি নিয়ে মাঠে থাকবে।

বিএনপিসহ বিরোধী দলগুলোর সমাবেশ : সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে রাজধানীতে সমাবেশ করবে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলো।
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর বিএনপির দুই অংশের যৌথ উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায় নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোট, পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট সমাবেশ করবে।

আজ শুক্রবার বিকেল ৩টায় পূর্ব পান্থপথে এফডিসিসংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিকেল সাড়ে ৩টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ করবে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (একাংশ)।

এছাড়া বাম গণতান্ত্রিক ঐক্য সকাল ১০টায় পল্টন মোড়ে, লেবার পার্টি বেলা ১১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে সামনে, গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে বিকেল ৪টায় আরামবাগ দলীয় কার্যালয়ে সামনে এক দফা দাবিতে একই কর্মসূচি পালন করবে।

কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আ.লীগ : আজ শুক্রবার রাজধানীতে আওয়মাী লীগও কর্মসূচি দিয়েছে। ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশের পাশাপাশি সতর্ক অবস্থানের মাধ্যমে আওয়ামী লীগ আজ আরেক দফা শোডাউন করবে বলে মনে করা হচ্ছে।
বিএনপির সমাবেশের ঠিক দেড় কিলোমিটার দূরে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করবে আওয়ামী লীগ। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকল জেলাসমূহে বিক্ষোভ কর্মসূচি করবে জামায়াত।
বুধবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার বিরোধীদলের নেতা-কর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি মৃত ব্যক্তিদের নামেও মামলা দায়ের করা হচ্ছে। সরকারের জুলুম-নির্যাতন থেকে বৃদ্ধ নারী-পুরুষ, শিশুসহ কেউই রেহাই পাচ্ছে না। দেশের জনগণ কেয়ারটেকার সরকারের দাবিতে ঐক্যবদ্ধ। সরকার বিরোধীদলকে বাইরে রেখে একটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, সরকারের সকল চক্রান্ত বানচাল করে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এবং আমীরে জামায়াত ডা. শফিুকর রহমানসহ আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকল জেলাসমূহে আমি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য আমি জামায়াতের সকল জেলা শাখার জনশক্তি ও দেশবাসীর সহযোগিতা কামনা করছি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজধানীতে নিষিদ্ধ মাদক “ম্যাজিক মাশরুম” ও বিদেশি মদসহ ২ জন গ্রেফতার

জাতীয় দলের ক্রিকেটার মোঃ ইকবাল হোসেনের পাশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

মান সনদ জালিয়াতি করে বিটুমিন ছাড়

আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন : বাণিজ্যমন্ত্রী

মান্দায় উভয় পক্ষের সংঘর্ষে নিহত-১,আহত-৩, আটক-২

করোনার ভয়াবহতা ভুলে মার্কেটে ঠেলাঠেলি, রাস্তায় যানযট

দিনাজপুর বোর্ডের স্থগিত ৪ বিষয়ের পরীক্ষার তারিখ ঘোষণা

নয়াদিল্লিতে মোমেন-জয়শঙ্কর বৈঠক

ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনে ২০৩২ সাল পর্যন্ত কর রেয়াত

বিডিইউতে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা