300X70
শনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কলকাতার ‘সুবীর মণ্ডল স্মৃতি পুরস্কার’ পেলেন জবি শিক্ষক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৩, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ

জবি প্রতিনিধি : কলকাতার সুবীর মণ্ডল স্মৃতি সংসদ আয়োজিত ‘সুবীর মণ্ডল স্মৃতি পুরস্কার ২০২২’ পাচ্ছেন বাংলাদেশের কবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ‍্যাপক রাহেল রাজিব ও কলকাতার কবি পৌলমী গুহ।

৩ সেপ্টেম্বর কলকাতার কলেজ স্ট্রিটে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, করোনার কারণে গত দুই বছর সুবীর মণ্ডল স্মৃতি পুরস্কার ঘোষণা করা হয়নি।

এ বছর এ পুরস্কার দেওয়া হবে। এতে চল্লিশের নিচে বয়স এমন কবিরা তাদের নতুন পাণ্ডুলিপি পাঠান। তার মধ্যে রাহেল রাজিবের ‘কফিসূত্রে’ও কলকাতার কবি পৌলমী গুহের ‘শূন‍্যের ভেতর’ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

রাহেল রাজীব সাংবাদিকতা দিয়ে পেশাজীবন শুরু করলেও বর্তমানে অধ্যাপনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।

তার আলোচিত কবিতার বই—অবচেতন মনে আগুনের ছোঁয়া, রাত্রিহর্ষক, জুঁইদি ও মাতাল প্রেমিক, বালিঘর, কাকতাড়ুয়াদের গোপন গ্রাম, পাকাপাকি (ছড়া), মুক্তগদ্য—সহজ কথা, অনুমেয় আঘাতের ক্ষত, নানাকথা, প্রবন্ধের বই—কথাশিল্পের করণকৌশল, রহু চণ্ডালের হাড় ও অন্যান্য প্রবন্ধ, পাঠ উন্মোচনের খসড়া, গবেষণাগ্রন্থ—শওকত আলীর ছোটগল্প : বিষয় উন্মোচন ও ভাষার অন্তর্দেশ, কাহলিল জিবরানের দ্য প্রফেট : বিষয় ও শিল্পরূপ, বীরেন্দ্র চট্টোপাধ্যায় : জীবনের ধ্রুবপদ দিয়েছে বাঁধি, সাক্ষাৎকারগ্রন্থ—গুণিন কথা, ষষ্ঠ বাহাস, গুণিনে অনুনয় প্রভৃতি।

এর আগে তিনি গ্লোব সাহিত্য পুরস্কার-১৯৯৯, বগুড়া লেখক চক্র পুরস্কার-২০১৮, সৈয়দ শামসুল হক চর্চা কেন্দ্র সম্মাননা-২০১৮ ও কফি হাউসের চারপাশে সম্মাননা, কলকাতা-২০১৯ পেয়েছেন।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে কবি রাহেল রাজিব বলেন, ‘পুরস্কার বা সম্মান আনন্দের একইসাথে এটি দায়িত্ববোধের। একজন লেখক হিসেবে এইসব স্বীকৃতি আমাকে প্রতিনিয়ত নিজের লেখার প্রতি আরও বেশি নিবিষ্ট করে।

দেশের বাইরের এ স্বীকৃতি নিঃসন্দেহে আমাকে আমার কাজ ও লেখায় আরও বেশি প্রেরণা ও উৎসাহ জোগাবে। পুরস্কার সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সুবীর মণ্ডল স্মৃতি সংসদের সংশ্লিষ্ট সবাইকে। তারা ‘কফিসূত্রে’ পাণ্ডুলিপিকে স্বীকৃতি প্রদান করেছেন।’

পুরস্কার প্রদান কমিটির সভাপতি কবি সুব্রত সরকার বলেন, ৩০ আগস্টের কাছাকাছি তারিখে তরুণ কবিদের পুরস্কৃত করে আসছি। প্রথমদিকে পুরস্কার হিসেবে নগদ অর্থ দেওয়া হলেও পরে আমরা পুরস্কৃত কবির কাব্যগ্রন্থ প্রকাশ করাটাই পুরস্কার হিসেবে বেশি গ্রহণযোগ্য মনে করেছি।

এ বছর বাংলাদেশের তরুণ কবি রাহেল রাজিবের ‘কফিসূত্রে’ ও পশ্চিমবঙ্গের পৌলমী গুহের ‘শূন্যের ভেতর’ আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হবে। এ ছাড়া তরুণ কয়েকজন কবির কবিতাপাঠেরও আয়োজন থাকবে। থাকবে সুবীর মণ্ডল স্মারক বক্তৃতাও।’

কবিপত্নী হেনা মণ্ডল বলেন, ‘সুবীর মণ্ডলকে তাঁর নিকট জনেরা মনে রেখে প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকেন। এ বছর রাহেল রাজিব ও পৌলমী গুহ এই পুরস্কার পাওয়ায় তাঁদের অভিনন্দন জানাই। এভাবেই নতুন প্রজন্মের ভেতর সুবীরের কাব্যভাবনা বেঁচে থাকুক।’

তরুণ কবি রাহেল রাজিব ১৯৮৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশের দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার নাড়িমাটি কাঁটাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নেপাল, ভুটান ও ভারত ছাড়াও ঘুরেছেন ইউরোপের ৯টি দেশসহ মিশর ও তুরস্ক। কবিতা দিয়ে শুরু হলেও এখন সমান্তরালে গল্প ও গদ্য লিখছেন।

তিনি জি এম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ফুলবাড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। বতর্মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ‍্যাপক হিসেবে নিয়োজিত আছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আজ বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মদিন

বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের উদ্যোগে আরাে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

হারানো ইমেইল ঘাঁটতে গিয়ে কপাল খুলল নারীর, পেলেন ২৫ কোটি টাকা!

আজ বিমসটেক শীর্ষ সম্মেলন, ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী

কণ্ঠশিল্পী বেবী নাজনীন যুক্তরাষ্ট্রের হাসপাতালে

বাংলাদেশে আজ চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত; চিকিৎসা সহায়তা দিতে আগ্রহী ভারত

বাংলাদেশের অর্থনীতি করোনাকালেও শক্তিশালী অবস্থানে রয়েছে : খাদ্যমন্ত্রী

বাউবিতে ‘মহানায়কের জন্মদিনে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে এনবিআরসহ ১৩০টিরও বেশি ফি দেয়া যাচ্ছে বিকাশে