নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকার কেরাণীগঞ্জ এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব; মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানাধীন স্বর্ণকুঞ্জ আবাসিক এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ কামাল হোসাইন (৩৮) ও টিপু (২৭) নামে ২ জনকে গ্রেফতার করেছে।
এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ০৫টি মোবাইল ফোন ও নগদ- ১ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


















































