ক্রীড়া ডেস্ক: আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় ম্যাচটি শুরু হবে।
শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে আগামীকাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়। গলের মাঠে বরাবরই বেশি রান হয়ে থাকে। ব্যাটারদের জন্য তার বাড়তি সুযোগ এই মাঠে। মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি করার স্মৃতি রয়েছে এই মাঠে।
এদিকে ম্যাচের আগে দলের কম্বিনেশনের খবর জানাতে গিয়ে শান্ত তুললেন মিরাজের কথা, ‘এখনো মিরাজের শরীরটা একটু খারাপ আছে, তবে উন্নতি করছে। ওর উপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারব।’
বাংলাদেশ দলে দুই পেসারের সঙ্গে তিন স্পিনার দেখা যেতে পারে একাদশে। মিরাজ থাকলে অভিষেক হতে পারে হাসান মুরাদের। এ ছাড়া তাইজুল ইসলাম, নাঈম হাসানকে দেখা যেতে পারে।
প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ :
সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ/ হাসান মুরাদ, এবাদত হোসেন, নাহিদ রানা।



















































