300X70
রবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গাজীপুরের সাফারী পার্কে একের পর এক প্রাণীর মৃত্যু হলেও নজরে ছিল না কারোও!

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৬, ২০২২ ১:১১ পূর্বাহ্ণ

প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক প্রতিষ্ঠার পর বেশ আলো ছড়ালেও হঠাৎ করে বিদেশী প্রাণীর মৃত্যুর ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। পার্ক প্রতিষ্ঠার পর চলতি বছরই সবচেয়ে বেশী প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটেছে এ পার্কে। নানা বিষয় সামনে রেখে সরকার পার্ক ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে। সরিয়ে দেয়া হয়েছে পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে।

তবে ইতিপূর্বে পার্কে নানা ধরনের প্রাণীর মৃত্যু হলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেয়ার এবার বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হলো।

ধারাবাহিক ভাবে জেব্রা মারা গেছে ৩২টি : ২০১৩- ২০১৫সাল পর্যন্ত দুই ধাপে দক্ষিন আফ্রিকা থেকে মোট ২৫টি জেব্রা পার্কে আনা হয়।

এসব জেব্রা অবমুক্ত করার পর নতুন পরিবেশে খাপ খাওয়াতে না পেরে ২০১৫সালের মধ্যেই ১১টি জেব্রার মৃত্যু হয়। পার্কে প্রথম জেব্রা শাবকের জন্ম হয় ২০১৭সালের ১৪মে। সেই থেকে ২০২১সালের ১৮অক্টোবর পর্যন্ত মোট ২৫টি শাবকের জন্ম হয়। এর মধ্যে ২০২১সাল পর্যন্ত বিভিন্ন কারণে জেব্রা মারা যায় ১০টি জেব্রা। চলতি বছরের ২জানুয়ারী থেকে ২৯জানুয়ারী পর্যন্ত আরো ১১টি জেব্রার মৃত্যু হয়। সবমিলিয়ে পার্কে ২৫টি জেব্রা শাবকের জন্ম হলেও মারা গেছে ৩২টি জেব্রা।

এর আগে ২০১৭সালের ১৭মে পার্কে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুটি জিরাফের মৃত্যু হয়। তখন পার্ক কর্তৃপক্ষ ময়না তদন্ত করে ধারনা করেছিল ব্যাকটেরিয়া সংক্রমনকেই তারা মারা গেছে। ২০১৯সালের ১৭জানুয়ারী পার্কের একমাত্র পুরুষ জিরাফটিও মারা যায় চিকিৎসকের ভূল চিকিৎসায়। যদিও জিরাফের যক্ষা রোগের কথা বলেছিল তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

গত বছর ২৪ সেপ্টেম্বর পার্কের একটি সাদা সিংহ সারা যায়, পার্ক কর্তৃপক্ষের দাবী ছিল গরমে হিটষ্ট্রোকে সে মারা যায়। এছাড়াও গত বৃহস্পতিবার পার্কে ফের অসুস্থ হয়ে একটি সিংহীর মৃত্যু হয়।

গত ১২জানুয়ারী পার্কে একটি বাঘের মৃত্যু হয় এই পার্কে । চিকিৎসকদের দাবী এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে বাঘটির মৃত্যু হয়। এর পূর্বে আরো একটি বাঘের মৃত্যু হয়। তথন পার্ক কর্তৃপক্ষ দাবী করেছিল গলায় গুইশাপ আটকে তার মৃত্যু হযেছিল।

এছাড়াও পার্ক প্রতিষ্ঠার পর দর্শনার্থীদের জন্য বেশ কয়েকটি ক্যাঙ্গারু বিদেশ থেকে আনা হলেও ধারাবাহিক ভাবে মৃত্যু মধ্য দিয়ে তা এখন শূন্যতে পৌছেছে।

বারবার জেব্রার মৃত্যু হলেও তা রোধে কোন ব্যবস্থা না নেয়ায় এবার বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হলো এই সাফারী পার্কটিতে।

দায় সারা ময়না তদন্ত ও কমিটি করেই ক্ষান্ত পার্ক কর্তৃপক্ষ ঃ এদিকে পার্ক প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক প্রাণীর মৃত্যু হলেও দায়সারা ময়নাতদন্ত করেই ক্ষান্ত ছিল পার্ক কর্তৃপক্ষ। প্রতিটি প্রাণীর মৃত্যুর সঠিক কারণ উদঘাটন ও মৃত্যু রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার উদ্যোগের অভাব ছিল তাদের মধ্যে।

সদ্য পার্ক থেকে প্রত্যাহার করে নেয়া সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, ইতিপূর্বে প্রাণীর মৃত্যু হলেও তার মেয়াদে এই প্রথম বড় ধরনের প্রাণীর মৃত্যু হয়েছে এবার। প্রাণীর মৃত্যুর পর নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করা হয়। পরে বিভিন্ন সেম্পল কালেকশন করে তা পাঠিয়ে দেয় ল্যাবে। এছাড়াও এ সংক্রান্ত রিপোর্ট পাঠিয়ে দেয়া হয় সংশ্লিষ্ট বিভাগে। সেখানেই পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা।

এদিকে সাফারী পার্ক সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, এই পার্কের বিদেশী প্রাণী ব্যবস্থাপনায় চরম অনিয়ম রয়েছে। জেব্রা যেখানে বসবাস করে সেখানে রয়েছে বিশাল শালবন। সেখানে জেব্রার খাবারের অনুপযোগী উদ্ভিদ ও লতাপাতা রয়েছে। রয়েছে বদ্ধ নালা। যেখানে জমে থাকা পানি রয়েছে।

জেব্রার বসবাসের জন্য অনেকটা অনুপযুক্ত এই এলাকা। এই কর্মকর্তার ধারনা মতে, খাবার থেকেই এবার জেব্রার ব্যাকটেরিয়ায় পেয়েছে। এছাড়াও জেব্রার সাথেই বিচরণ রয়েছে জিরাফ, ওয়াইল্ড বিস্ট, কমন ইল্যান্ডের। সাথে রয়েছে শত শত বানর। পার্কের খাবার পরিবেশন করেন বিভিন্ন ঠিকাদাররা।

এসব খাবার পরীক্ষা নিরিক্ষারও কোন ভালো ব্যবস্থা নেই। এছাড়াও বিদেশী প্রাণীর বিষয়ে তেমন অভিজ্ঞতা নেই পার্কের অনেকেরই। এ বিষয়ে প্রশিক্ষনের জন্য আমাদের দেশেও তেমন ব্যবস্থা এখনও গড়ে উঠেনি। তাই বিদেশী প্রাণী ব্যবস্থাপনায় নজর না দিলে ভবিষ্যতে আরো বড় ধরনের বিপর্যয়ে পড়তে হতে পারে।

এ বিষয়ে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যাবিভাগের চেয়ারম্যান অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, বিদেশী প্রাণীর ব্যবস্থাপনা ও আমাদের দেশীয় প্রাণীর ব্যবস্থাপনায় বিস্তর ফারাক রয়েছে। তাই বিদেশী প্রাণীর দিকে বিশেষ নজর দেয়া প্রয়োজন। সেখানে প্রতিটি বিদেশী প্রাণীর ব্যবস্থাপনা ও রোগ সম্পর্কে সম্মক ধারনা রাখতে হবে।

সাথে তাদের উপযোগী বাসস্থান, বিচরণ ভূমি, খাবার ও রোগ অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করতে হবে। রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে টিকার আওতায় আনতে হবে এসব প্রাণীদের। কোন মতেই অবহেলা করা যাবে না, একটি প্রাণীর মৃত্যুর পর দ্রুত এর কারণ উদঘাটন করে পরবর্তী প্রাণীর মৃত্যুরোধের উদ্যোগ নিতে হবে।

জাতীয় চিরিয়াখানার সাবেক কিউরেটর ড.এ বি এম শহিদুল্লাহ বলেন,কয়েকদিনের ব্যবধানে যেভাবে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে তা সত্যিই হতাশাজনক। প্রাথমিক অবস্থায় আমরা ব্যাকটেরিয়া সংক্রমনকে দায়ী করছি। এছাড়াও আরো বেশ কিছু গবেষনাগারের ফলাফল এখনও পায়নি। সবমিলিয়ে তদন্ত হচ্ছে, তিনি নিজেও সে কমিটিতে রয়েছেন তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না। তবে তিনি বলেন, জেব্রার মৃত্যুরোধে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেল ১০দফা নির্দেশনা দিয়েছে। তদন্তের পরে আমরা আরো পর্যবেক্ষন দেব।

সাফারী পার্কের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম বলেন, এটি দক্ষিন এশিয়ার অন্যতম বৃহত্তম একটি সাফারী পার্ক। এখানে বিদেশী নানা ধরনের বন্যপ্রাণী রয়েছে। আমাদের এখানে অনেকেই রয়েছেন যারা বিদেশী বন্যপ্রাণীর ব্যবস্থাপনা সম্পর্কে তেমন কোন অভিজ্ঞতা নেই।

তাই এসব বিদেশী বন্যপ্রাণী ব্যবস্থাপনার কৌশলগুলো আমাদের রপ্ত করতে হবে। সেজন্য সেখানে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয়া হয়েছে। যেহেতু এটি আমাদের দেশের এতিহ্যবাহী প্রতিষ্ঠান তাই এর স্বার্থের জন্য প্রয়োজনীয় সবকিছুই সরকার করবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন
বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব ২০২৬’ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
মানবকল্যাণে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

অক্সফোর্ডের টিকা সুরক্ষা দেবে ৯০ শতাংশ পর্যন্ত

ইরাকের রাষ্ট্রদূতের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক: ব্যাবসা-বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগে আগ্রহ প্রকাশ

আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টির আভাস

এবি ব্যাংক ও এস. এ গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এবার ভিডিও কলে রাকুতেন ভাইবারে অংশগ্রহণকারীর সংখ্যা ৩০ করলো

সারা দেশে আরো তিনদিন থাকবে বৃষ্টি

প্রেমিকাকে হত্যার পর গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯ ফোন

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন

দেশে আরো সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা এসেছে

রাশিয়ার জন্য বিশ্বকাপ হতে পারে যুদ্ধ বন্ধের প্রেরণা: ট্রাম্প