300X70
সোমবার , ৬ মে ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গ্লেন ফেস্ট উৎসবের মাধ্যমে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে উন্নীত হলো ডিপিএস এসটিএস স্কুল ঢাকা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৬, ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ডিপিএস এসটিএস স্কুল ঢাকা শনিবার স্কুলের সিনিয়র ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘গ্লেন ফেস্ট’ উৎসবের মাধ্যমে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে আপগ্রেডেশনের ঘোষণা দিয়েছে। আঞ্চলিক পর্যায় থেকে নিজেদের আন্তর্জাতিক মানের স্কুলে উন্নীত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়ে। এ আপগ্রেডেশনের মাধ্যমে নতুন গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের উত্তরা ক্যাম্পাস শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা নিশ্চিতে সমসাময়িক শিক্ষার অভিজ্ঞতা প্রদান করাসহ অত্যাধুনিক ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।
ইতোপূর্বে, ডিপিএস এসটিএস স্কুল ঢাকা ‘আঞ্চলিক’ অংশীদারিত্বের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করেছে। আন্তর্জাতিক শিক্ষা নিশ্চিতে নিবেদিত যুক্তরাষ্ট্র-ভিত্তিক স্বনামধন্য বৈশ্বিক সংস্থা আইএসএস’র (ইন্টারন্যাশনাল স্কুল সার্ভিসেস) এর সাথে অংশীদারিত্ব রয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের। ডিপিএস এসটিএস স্কুল ঢাকা আপগ্রেডেশনের মাধ্যমে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল রূপান্তরিত হওয়ার মাধ্যমে এখন ‘আন্তর্জাতিক’ মর্যাদাসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হয়েছে। উল্লেখ্য, আইএসএস’র আন্তর্জাতিক শিক্ষার সকল ক্ষেত্রে (স্কুল লিডারশিও, স্কুল ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং, শিক্ষাক্রমের মানোন্নয়ন, শিক্ষাদান এবং শেখার পদ্ধতি, নিয়োগ, প্রকিউরমেন্ট, চেইঞ্জ ম্যানেজমেন্ট, সৃজনশীলতা ও উদ্ভাবন সহ) বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। প্রতিবছর আইএসএস ১২শ’টিরও বেশি আন্তর্জাতিক স্কুল এবং সহস্রাধিক শিক্ষকদের সাথে কাজ করছে; যার মাধ্যমে আন্তর্জাতিক এ সংস্থাটি আন্তর্জাতিক শিক্ষায় অংশীদারিত্বের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বৃহৎ নেটওয়ার্ক তৈরি করেছে।
এ রূপান্তরের অংশ হিসেবে, ডিপিএস এসটিএস স্কুল ঢাকা এর শিক্ষার্থীদের জন্য স্টেমরোবোর কারিকুলাম এমবেডেড রোবোটিক্স, ম্যাথ বাডি’র ম্যাথ ল্যাব, এবিআরএসএম (অ্যাসোসিয়েট বোর্ড অব রয়্যাল স্কুল অব মিউজিক), মিউজিকে সার্টিফিকেশন সহ লন্ডন কারিকুলাম, আলিয়ঁস ফ্রঁসেজের সাথে অংশীদারিত্বে ফরাসি ভাষা কোর্স -এর মতো বিভিন্ন প্রোগ্রাম চালু করবে। এ উদ্যোগগুলোর লক্ষ্য শিক্ষার্থীদের একাডেমিক যাত্রাকে আরও সমৃদ্ধ করে তোলা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশনসহ শিক্ষার্থীদের ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণে মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্ভাবনা বৃদ্ধি করা।
গ্লেন ফেস্টে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে এই আপগ্রেডেশনের ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা এই প্রাণবন্ত আয়োজনে অংশগ্রহণ করেন। অতিথিদের জন্য অনুষ্ঠানে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম, যেমন গেমস, গান, পুতুলনাচ, জাদু, নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও, উৎসবে স্থানীয় চারু ও কারুশিল্প (আর্ট ও ক্র্যাফট), বই, কনফেকশনারি, জামাকাপড় ও মজাদার খাবারের মোট ৪০টি স্টল ছিল।
এ আয়োজনের সফলতার পেছনে টাইটেল স্পন্সর হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, গোল্ড স্পন্সর হিসেবে সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও জেবিএস হোল্ডিংস লিমিটেড এবং সিলভার স্পন্সর হিসেবে স্পোর্টস ওয়ার্ল্ড অবদান রাখেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ‘গ্লেন ফেস্ট উত্তরা ২০২৪’ উৎসবে নতুন মাত্রা যোগ করে।
ডিপিএস এসটিএস স্কুল ঢাকার অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, “আইএসএস এর সাথে এ অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বমানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে। এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে বিশ্বায়নের এই যুগে সফল হয়ে উঠার উপযুক্ত করে গড়ে তুলবো। ডিপিএস এসটিএস স্কুল থেকে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল হিসেবে পরিবর্তিত হওয়ার পর আমরা শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো। শিক্ষার্থীদের জন্য থাকবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। পৃথিবী এগিয়ে যাচ্ছে; এর সাথে তাল মিলিয়ে স্কুলগুলোকেও নিজেদের কার্যক্রম আপগ্রেড করতে হবে।”
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসে বিশ্বমানের শিক্ষার পরিবেশের পাশাপাশি থাকবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি গ্লেনরিচ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার ওপর মনোনিবেশ করবে। ফলে, শিক্ষার্থীরা একাডেমিকভাবে সফল হওয়ার সাথে সাথে নিজেদের ব্যবহারিক দক্ষতা বিকাশের এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন কোর্স করার সুযোগ পাবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কাশফুলের শুভ্রতা ও সাদা মেঘের ভেলা শরতের আগমনের জানান দেয় : সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঈদ মানে আনন্দ, ঈদ মোবারক

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টমটম যাত্রী নিহত

জলবায়ু উপযুক্ত কৃষি পদ্ধতি প্রসারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক

এলপি গ্যাসের দাম ৯৯৯ টাকা

কুমিল্লা সিটি ভোটে যেসব নির্দেশনা দিল ইসি

১৫ বছরের কারাদণ্ড প্রাপ্ত মাদক সম্রাট কাজল ৭ বছর পর ইয়াবাসহ গ্রেপ্তার

বেলজিয়ামের রানির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

সবুজ প্রযুক্তির মাধ্যমে আইসিটি খাতের প্রবৃদ্ধিতে গুরুত্বারোপ

পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব ফুটবল বিশ্বকাপ আজ শুরু