300X70
শুক্রবার , ১৯ নভেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জ্ঞান-বিজ্ঞান শিল্প-সংস্কৃতিতে বাঙালিরা অনেক এগিয়ে : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৯, ২০২১ ৮:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ‘জ্ঞান-বিজ্ঞান শিল্প-সংস্কৃতিতে বাঙালিরা বিশ্বের অনেক জনগোষ্ঠির চেয়ে অনেক দূর এগিয়ে এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমাজে গুণীজনদের সম্মানিত করতে হবে, নাহলে গুণীদের জন্ম হবেনা’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অভ বাংলাদেশ-ট্রাব আয়োজিত ২৭তম ট্রাব এওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বিনোদন বিচিত্রা সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান ও এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ এসময় বক্তব্য দেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, জাতিগত উন্নয়নের জন্য বস্তুগত বা অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রয়োজন আত্মিক উন্নয়ন। ইউরোপের বাইরে প্রথম সাহিত্যে নোবেলবিজয়ী বাঙালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, গাছের প্রাণ আবিষ্কার করেছেন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। বাঙালিরা জ্ঞান-বিজ্ঞান কৃষ্টি সংস্কৃতিতে যেমন আগে থেকেই এগিয়ে, এখন অর্থনীতিতেও বাংলাদেশ বিশ্বের ৩১তম দেশের স্থান অর্জন করেছে, মাথাপিছু আয়ে ২০১৫তে পাকিস্তানকে ছাড়িয়েছে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব পাবার পর তার হাতেই বেসরকারি টেলিভিশনের সূচনার কথা স্মরণ করিয়ে ড. হাছান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের অভূতপূর্ব প্রসার ঘটেছে যা গণতন্ত্র বিকাশের অন্যতম সহায়ক।

ট্রাব সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, পরিবেশবিদ ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার, নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি চিত্রতারকা ইলিয়াস কাঞ্চন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং প্রয়াত অভিনেতা মাহমুদ সাজ্জাদকে (মরণোত্তর) ট্রাব লাইফটাইম এচিভমেন্ট সম্মাননায় ভূষিত করেন অতিথিবৃন্দ।

এসময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র মো: জাহাঙ্গীর আলমকে বিশেষ সম্মাননা এবং জ্যেষ্ঠ সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দীকে আহমেদ জামান স্মৃতি পুরস্কার ও নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে সৈয়দ শামসুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়।

এছাড়া ‘বিশ্বসুন্দরী’কে শ্রেষ্ঠ চলচ্চিত্র, ‘এখানে তো কোনো ভুল ছিল না’কে শ্রেষ্ঠ টেলিফিল্ম, ‘দ্রৌপদী পরম্পরা’কে শ্রেষ্ঠ মঞ্চনাটক সহ প্রায় ৭৫ জন নির্বাচিতদের হাতে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নৃত্য, উপস্থাপনা, মঞ্চনাটক, সাংবাদিকতা বিভাগ ও বিশেষ পুরস্কার তুলে দেন ট্রাব নেতারা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইব্রাহিমপুর খাল পরিষ্কার ও অবৈধ দখল উচ্ছেদ পরিদর্শনে ডিএনসিসি মেয়র

বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া!

ইউক্রেনের হাসপাতালে রুশ হামলায় নিহত ২

চৌমুহনীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

রেকর্ড ভেঙে স্বর্ণ জিতলেন মাবিয়া

দেশীয় অস্ত্রসহ ৭ দুর্বৃত্বকারী আটক

বঙ্গবন্ধুর ১০২তম জন্মবাষির্কী উদযাপন করল বেপজা

অবসরের ঘোষণা দিলেন ভারতের দুই বিশ্বকাপজয়ী তারকা

বাংলাদেশের হয়ে বঙ্গোপসাগরে অনুসন্ধান চালানো চীনা জাহাজের ওপর ভারতের নজরদারি

দক্ষিণ কেরাণীগঞ্জে ৩ অপহরণকারীকে গ্রেফতার