বাঙলা প্রতিদিন ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সাথে মিল রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম ১ এপ্রিল ২০২৫ হতে কার্যকর হবে।
আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।



































