300X70
সোমবার , ২৮ জুন ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক বলেই বিএনপি মহাসচিবের মনে ‘পলায়ন’: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৮, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক বলেই বিএনপি মহাসচিবের মনে ‘পলায়ন’ শব্দটি ঘুরপাক খায়।’

আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সাথে মতবিনিময়কালে সাংবাদিকবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য ‘আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না, তাদের সামনে অন্ধকার’ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান বলেন, ‘বিএনপির এ ধরণের বক্তব্য কৌতুকের মতো শোনায়।

যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনো রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে আছেন, তাদের দলের মহাসচিব হয়তো নিজে পালাবার আশঙ্কা থেকেই একথা বলেছেন কারণ তার মনে ‘পলায়ন’ শব্দটি ঘুরপাক খায়। আর বিএনপি নিজেরাই সবসময় অন্ধকারে থাকতে চায়, আলোর মুখ দেখতে চায় না বলেই প্রতিনিয়ত তারা আরো অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে।’

সাংবাদিকরা এসময় ‘সরকার সভ্য হলে বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি দিতো’ বিএনপি’র এ মন্তব্য তুলে ধরলে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশে অত্যন্ত সুচিকিৎসা পেয়েছেন। তিনি যদি সুচিকিৎসা না পেতেন, তাহলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারতেন না।

সরকার বেগম জিয়ার পছন্দ অনুযায়ী হাসপাতালে তার পছন্দের ডাক্তারদের দিয়েই চিকিৎসার ব্যবস্থা করেছেন। কিন্তু বিএনপি নেতাদের বক্তব্য শুনলে খালেদা জিয়ার সুস্থ হয়ে বাড়ি ফেরা বিএনপির নেতৃবৃন্দের পছন্দ হয়েছে বলে মনে হয় না। খালেদা জিয়া হাসপাতালে থাকলে তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করতে সুবিধা হয় বলেই মনে হয়।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘মানুষ ভুলে যায়নি, ২০১৩-১৪-১৫ সালে বিএনপি কি করেছে, কিভাবে মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। যারা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে তাদেরই আসলে সভ্য হওয়া প্রয়োজন। বিএনপি যে বর্বরতার রাজনীতি করে তা থেকে তাদের বেরিয়ে আসা প্রয়োজন।’

মগবাজরের রোববারের বিস্ফোরণ নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এটি একটি দুর্ঘটনা। দুর্ঘটনার মধ্যেও বিএনপি’র রাজনীতি নিয়ে আসা, সরকারকে নিয়ে আসার প্রবণতা দেখে মনে হয়, গাড়ির টায়ার বার্স্ট হলেও মির্জা ফখরুল সাহেব বলবেন, সেটি সরকারের উদাসীনতার কারণে হয়েছে।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বেসরকারি টিভি চ্যানেলসমূহের নিজস্ব আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান

বিজিবি সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শন করলেন মহাপরিচালক

এবার ৭৭৬টি ইউনিট নিয়ে শুরু হচ্ছে বইমেলা

শুরু হলো গৌরবময় ভাষার মাস

টোল বাড়ল বঙ্গবন্ধু সেতুর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেখ রেহানা : মানবিক কল্যাণে বড় বোন শেখ হাসিনার ছায়াসঙ্গী

দক্ষিণ কেরাণীগঞ্জে ৩ ভুয়া পুলিশ গ্রেফতার

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ ২ জন পাচারকারী আটক

“হাংরিনাকি বার্থডে ব্যাশ” ক্যাম্পেইনে ফুড প্রেমীদের জন্য ছাড়ের ছড়াছড়ি