300X70
শনিবার , ১ মার্চ ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নবায়নযোগ্য শক্তির আলোকবর্তিকা ‘ওরেন্ডা অ্যান্ড বিন্স’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : রাজধানীর ব্যস্ত নগরজীবনে প্রকৃতির ছোঁয়া নিয়ে এসেছে “ওরেন্ডা অ্যান্ড বিন্স”। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অবস্থিত প্রধান সড়কের পাশে দ্বিতীয় তলার ছাদে গাছপালায় ঘেরা, সূর্যের আলোয় উজ্জ্বল এই ক্যাফে শুধুমাত্র একটি খাবারের জায়গা নয়, বরং এটি এক নতুন ধারার প্রতিচিত্র। রেস্টুরেন্টটির ছাদে অত্যাধুনিক ছোলার সিস্টেম বসিয়ে নবায়নযোগ্য শক্তিকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব ব্যবসায়িক মডেলের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস।

বাংলাদেশে যেখানে অধিকাংশ রেস্তোরাঁ গ্যাস ও বিদ্যুৎনির্ভর, সেখানে তিনি বেছে নিয়েছেন সৌরশক্তিকে। তার ক্যাফের রান্নাঘর, আলোকসজ্জা, এমনকি কফি মেশিন পর্যন্ত চলে পুরোপুরি সৌরবিদ্যুতের ওপর। এতে যেমন বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, তেমনি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব উদ্যোগের নজির গড়া সম্ভব হচ্ছে। শুধু শক্তি ব্যবহারে নয়, ক্যাফের অভ্যন্তরীণ সাজসজ্জাতেও রাখা হয়েছে প্রাকৃতিক উপকরণের ছোঁয়া। প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কাগজের সামগ্রী, খাবার পরিবেশনের জন্য নেওয়া হয়েছে পরিবেশবান্ধব প্যাকেজিং উপকরণ। এসব উদ্যোগ ক্যাফেটিকে শুধু পরিবেশবান্ধব নয় বরং সচেতন নাগরিকদের জন্য এক অনুপ্রেরণার জায়গায় পরিণত করেছে।

জান্নাতুল ফেরদৌস জানান, “ওরেন্ডা অ্যান্ড বিন্স” এর লভ্যাংশের একটি অংশ তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্যয় করে থাকেন। তিনি আরও বলেন, এই উদ্যোগের পেছনে তার বড় অনুপ্রেরণা ছিলেন তার বড় ভাই, লন্ডন প্রবাসী মঞ্জুর মিয়া। বিদেশে নবায়নযোগ্য শক্তির ব্যবহার দেখে তিনিই তাকে এ বিষয়ে ভাবতে উদ্বুদ্ধ করেন। এরপর নানা পরিকল্পনা ও প্রচেষ্টার মাধ্যমে বাস্তবে রূপ নেয় “ওরেন্ডা অ্যান্ড বিন্স”। কিন্তু তার লক্ষ্য শুধু ব্যবসায়িক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি চান, নারীরা আরও বেশি উদ্যোক্তা হয়ে উঠুক, নিজেদের পায়ে দাঁড়াক। ভবিষ্যতে তিনি একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছেন, যেখানে নারীরা পরিবেশবান্ধব উদ্যোগ ও ব্যবসা সম্পর্কে শিখতে পারবেন।

ভবিষ্যতে জান্নাতুল ফেরদৌস আরও বৃহৎ পরিসরে কাজ করতে চান। তিনি চান, তার মতো আরও অনেক তরুণ উদ্যোক্তা এগিয়ে আসুক, পরিবেশবান্ধব ও সামাজিকভাবে দায়বদ্ধ উদ্যোগ গড়ে তুলুক। তার স্বপ্ন, একদিন বাংলাদেশ নবায়নযোগ্য শক্তির ব্যবহারে একটি রোল মডেল হয়ে উঠবে এবং ‘ওরেন্ডা অ্যান্ড বিন্স’-এর মতো উদ্যোগগুলো দেশের সবখানে বিস্তৃত হবে।

তিনি বিশ্বাস করেন, সত্যিকারের পরিবর্তন আনতে হলে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত প্রয়াস প্রয়োজন। তার মতে, পরিবেশ রক্ষার জন্য শুধু বৃক্ষরোপণ নয়, বরং টেকসই ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার, প্লাস্টিক বর্জন এবং সচেতন জীবনধারার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবেশকেন্দ্রিক বিষয়গুলো ছাড়াও, দেশের বিভিন্ন সংকটময় সময়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা মহামারির সময় ফ্রন্টলাইনে কাজ করেছেন, অসহায় মানুষদের সহায়তা দিয়েছেন। সাম্প্রতিক বন্যার সময়ও দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন। শুধু দুর্যোগকালেই নয়, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের জন্য দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করা, অসহায় নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছেন।

তিনি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এ ডেভেলপমেন্ট স্টাডিজে দ্বিতীয় মাস্টার্স করছেন। তার লক্ষ্য, কিভাবে পরিবেশবান্ধব উদ্যোগগুলো টেকসইভাবে পরিচালনা করা যায় এবং অর্থনৈতিকভাবে লাভজনক করা সম্ভব। তবে জান্নাতুল ফেরদৌস শুধুমাত্র একজন উদ্যোক্তা নন, তিনি একজন সমাজকর্মীও। গত নয় বছর ধরে তিনি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেছেন এবং বর্তমানে ব্যবসায়ের পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমেও সক্রিয়ভাবে যুক্ত আছেন। বিশেষ করে অনাথ শিশু ও শেল্টার হোমগুলোর কল্যাণে কাজ করা তার অন্যতম প্রধান উদ্যোগ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাদুল্লাপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পার্টির কর্মসূচি ঘোষণা

নির্মাণাধীন রেলওয়ে স্টেশনসমূহ পরিদর্শনে রেলপথ মন্ত্রী

একটি ষড়যন্ত্রে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে : আইনমন্ত্রী

ব্র্যাক ব্যাংকের উদ্যোগে বৈদেশিক মুদ্রা ডিলারদের জন্য মার্কেট ও টেকনিক্যাল স্ট্র্যাটেজিস বিষয়ক অনুষ্ঠান

সিআইডির অভিযানে জাল সনদ তৈরি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে র‌্যাব-২ এর শীতবস্ত্র বিতরণ

টঙ্গীতে নোয়াগাঁও এম,এ মজিদ মিয়া স্কুলে বিডি ক্লিনের পরিষ্কার, পরিছন্নতা কার্যক্রম

‘মিতসুবিশি এশীয় শিশুদের সচিত্র দিনলিপি (এনিক্কি ফেস্টা)’ বাংলাদেশ-এর প্রদর্শন উদ্বোধন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করতে হবে