ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসেবা বিস্তরণ ও নানা উন্নয়নমুখী কর্মকাÐ নিয়ে বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রাধীন কালুখালী সরকারি কলেজ স্টাডি সেন্টারের সমন্বয়কারী, শিক্ষক, টিউটর, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় অনুষ্ঠান শুক্রবার (৮ আগস্ট) কলেজের অধ্যক্ষ মহোদয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বাউবির পক্ষ্যে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক গবেষক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন এক মুক্ত আলোচনায় বাউবির বৈচিত্র্যময়ী নানা শিক্ষাপ্রোগ্রাম সম্পর্কে অবহিত করে বাউবির মাধ্যমে দক্ষজনশক্তি সৃজন, মানবসম্পদের উন্নয়ন, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায় পর্যন্ত বাউবির শিক্ষা সেবা পৌঁছে দিয়ে জনগণকে শিক্ষার মহসোপানে অন্তর্ভক্ত করার আহবান জানান ।
তিনি বাউবির আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, ই-বুক, ই-লার্ণিং, দূরশিক্ষণ, অনলাইন সার্ভিস, চলমান ভর্তি কার্যক্রম এবং বাউবির বহি:বাংলাদেশ শিক্ষাপ্রোগ্রাম সম্পর্কেও ব্যাপক আলোকপাত করেন।
অনুষ্ঠানে কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হামিদ খানের সভাপতিত্বে কলেজের শিক্ষক আবুল হাসান, জেসমিন আরা বেগম, এইচ এসসি প্রোগ্রামের সমন্বয়কারী মো: শফিকুল ইসলাম, শিক্ষক আবুবকর ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি মামুনুর রশীদ আলোচনায় অংশনেন। এসময় বাউবির রাজবাড়ী উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধান শেখ রেজাউল ইসলাম ও ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে কর্মরত সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহিত আল মনোয়ার উপস্থিত ছিলেন। এর আগে সকালে ড. মেজবাহ উদ্দিন তুহিন কালুখালী সরকারি কলেজে পরীক্ষা কেন্দ্রে বাউবি পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ পরিদর্শন করেন। তিনি দেশ ও জাতি গঠনে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।



















































