বাঙলা প্রতিদিন ডেস্ক : প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য অধিদফতর স্থাপিত মিডিয়া সেন্টারে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
তারা গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকগণ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
লুৎফে সিদ্দিকী ও লামিয়া মোরশেদ গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মিডিয়া সেন্টারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরসহ তথ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



















































