300X70
বুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিষয়ে সচেতনতা বেড়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১, ২০২৩ ১:৪০ পূর্বাহ্ণ

এ.এইচ.এম সাইফুদ্দিন : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে অবহেলা ও অবজ্ঞার চোখে দেখা হতো, তাদেরকে নিয়ে সচেতনতার অভাব ছিল। কিন্তু বর্তমান সরকারের সদিচ্ছা ও আন্তরিক প্রচেষ্টায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিষয়ে সচেতনতা বেড়েছে।

বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিষয়ে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, তাদের বিকাশের পথ উন্মুক্ত করে দিয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এ বিষয়ে সমগ্র বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাদুঘর আয়োজিত ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর আমাদের উন্নয়নের সহযাত্রী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, সুস্থতায় বড়াই করার কিছু নেই। আমাদের পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যেই এ বিশেষ শিশুরা রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন এ শিশুদের সঠিক পরিচর্যা  ও সমাজে সুপ্রতিষ্ঠিত করাই সুস্থতার পরিচায়ক। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমরা শুধু বাইরে থেকে এ শিশুদের দেখি। কিন্তু একমাত্র পিতা-মাতার পক্ষেই তাদেরকে গভীরভাবে অনুভব করা সম্ভব।

কে এম খালিদ বলেন, সরকারের পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছে। তাছাড়া সংস্কৃতির মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশে কাজ করে যাচ্ছেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু প্রমুখ। তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিশেষ শিশুদের জন্য  সহযোগিতার দ্বার প্রসারিত করা হয়েছে। প্রতিমন্ত্রী এসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সবাইকে সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহবান জানান।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। আলোচনা করেন ‘বিউটিফুল মাইন্ড’ স্কুলের অধ্যক্ষ ও বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস এর চেয়ারম্যান ডা. শামীম মতিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর জনশিক্ষা বিভাগের কিপার শিহাব শাহরিয়ার।

সংস্কৃতি সচিব মোঃ আবুল মনসুর বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সমাজকে তাদের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হবে। তাদের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আবেগাপ্লুত স্বরে নিজের ব্যক্তিজীবনের অভিজ্ঞতা বর্ণনা করে সচিব বলেন, আমার একমাত্র ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন।

পাছে সমাজ কটু কথা বলবে এ ভয়ে তাকে নিয়ে আমরা রেস্টুরেন্টে পর্যন্ত যাই না। তিনি বলেন, তাদের প্রতি সমাজের মানসিকতা আগের চেয়ে কিছুটা পরিবর্তন ঘটলেও আরও পরিবর্তন জরুরি। মোঃ আবুল মনসুর বলেন, আমরা শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, তাদেরকে নিয়ে ভাবি না। এ দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান ‘বিউটিফুল মাইন্ড’ স্কুলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত স্থপতি ও কবি রবিউল হুসাইনের ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ‘রবিউল হুসাইনের কবিতায় জীবন-মৃত্যু ও নিঃসঙ্গতা’ শীর্ষক সেমিনার, আলোচনা সভা, ‘শূন্য গর্ভ কথামালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
Real Money Immediate Win Video Games
Real Money Immediate Win Video Games
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

লোহাগড়ায় করোনা আক্রান্ত হয়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

পশ্চিমাদের অবস্থান সাহস যোগাচ্ছে বললেও আসলে বিএনপির আন্দোলনে কারো সমর্থন নেই : তথ্যমন্ত্রী

মাত্র ১৭,৪৯০ টাকায় দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর নিয়ে এলো রিয়েলমি ৯ আই

আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন গুরুতর জখম

ভোলায় মৃত্যু বিএনপির লাশের রাজনীতির বলি : তথ্যমন্ত্রী

৭০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল ওরাল ওরাল হেলথ ফাউন্ডেশন

পান্না কায়সারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

যাত্রাবাড়ীতে ৪০ কেজি গাঁজাসহ ৩জন ব্যবসায়ী গ্রেফতার

উনিশ দিনে রেমিট্যান্স এল ১৩১ কোটি ডলার, মাস শেষে নতুন রেকর্ডের প্রত্যাশা

সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে : আলী রীয়াজ