300X70
রবিবার , ৩০ জুন ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র : এবার কয়লার ছাই নিয়ে নয়ছয়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৩০, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আমদানি দরপত্র প্রক্রিয়ায় অভিযোগ উঠার পর এবার বিদ্যুৎকেন্দ্র ব্যবহৃত কয়লা থেকে উৎপাদিতব্য ড্রাই অ্যাশ (পোড়ানো ছাই) বিক্রির দরপত্রেও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়নকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কম্পানির (সিপিজিসিবিএল) বিরুদ্ধে। প্রকল্প সূত্রে জানা গেছে, কয়লার ড্রাই অ্যাশ বিক্রিতে সর্বোচ্চ দরদাতাকে কাজ দেওয়ার কথা থাকলেও সর্বনিম্ন দরদাতাকে দরপত্র পাইয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছ অসাধু কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের এক কর্মকর্তা বলেন, ‘দরপত্র প্রক্রিয়ায় প্রাথমিক বাছাইয়ে আর্থিক বিবরণীতে স্বচ্ছতার ঘাটতি থাকায় যে কম্পানিকে অযোগ্য ঘোষণা করা হয়, সেই প্রতিষ্ঠানকেই কাজ পাইয়ে দিতে অদৃশ্য কারণে ১০ মাস ধরে দরপত্রকে ঝুলিয়ে রাখা হয়েছে।’
জানা গেছে, দরপত্র মূল্যায়ণ কমিটির এক সদস্যের ছেলে ওই বিশেষ কনসোর্টিয়ামের একটি কম্পানির সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি আর্থিক সুবিধা নেওয়া সাপেক্ষে কমিটির কয়েকজন সদস্য ওই প্রতিষ্ঠানের প্রতি পক্ষপাত করছেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে, সিপিজিসিবিএল’র পরিচালকের পুত্র বিভিন্ন সময় দরপত্র প্রক্রিয়ার সুবিধা গ্রহণে নিজেকে ‘বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রীর আস্থাভাজন ব্যক্তি এবং প্রধানমন্ত্রীয় পরিবারের কাছের লোক’ হিসাবে পরিচয় দিয়ে থাকেন। এই ধরনের প্রতারণা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
গত এপ্রিলে সিপিজিসিবিএল’র বোর্ড সভায় ‘বিশেষ একজন কর্মকর্তা’ কারিগরি কমিটির প্রতিবেদন আমলে না নিয়ে উক্ত কনসোর্টিয়ামকে যোগ্য ঘোষণা করতে বোর্ডকে প্রভাবিত করেন। তবে বোর্ড এ বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত না নিয়ে দরপত্র পূন:মুল্যায়নের জন্য কারিগরি কমিটিকে নির্দেশ দেয়। ইতোমধ্যে দরপত্রের মেয়াদ  শেষ হয়ে গেলেও গত এপ্রিল মাসে চিঠি পাঠিয়ে মেয়াদ বাড়ানোর অনুরোধ করে সিপিজিসিবিএল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দরপত্রের নিয়ম অনুযায়ী কারিগরি মূল্যায়ন কমিটি তার প্রতিবেদন পেশ করার পরপরই অংশগ্রহণকারীদের আর্থিক প্রস্তাবনা উন্মুক্ত করার নিয়ম রয়েছে। তবে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করে সিপিজিসিবিএল’র বিশেষ এক কর্মকর্তা সবার আর্থিক প্রস্তাবনা উন্মুক্ত না করে একটি ‘বিশেষ’ কম্পানিকে সুবিধা দিতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
প্রকল্প কর্মকর্তারা জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের অধীন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) দরপত্র মূল্যায়ণ ট্রাইবুনালের পরামর্শ না নিয়ে ওই দপ্তরের একজন প্রশিক্ষকের মতামত নেওয়া হয়। বিষয়টি প্রকল্পের অনুদানকারী প্রতিষ্ঠান জাইকাকেও জানানো হয়নি। ফলে ওই বিশেষ কর্মকর্তার জালিয়াতিতে পুরো দরপত্র প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও তারা জানান।
এর আগে কয়লা আমদানির দরপত্রের প্রাথমিক শর্তানুযায়ী কমপক্ষে ১২ মিলিয়ন মেট্রিক টন কয়লা আমদানির অভিজ্ঞতার শর্ত উল্লেখ ছিল, যা কয়লা আমদানি সংশ্লিষ্ট দরপত্রের জন্য একটি প্রাসঙ্গিক শর্ত। কিন্তু একটি বিশেষ প্রতিষ্ঠানকে ‘অনৈতিক সুবিধা’ প্রদানের উদ্দেশ্যে ওই শর্ত শিথিল করে ১২ মিলিয়ন মেট্রিক টন লোহা, সার, কেমিক্যাল, সিমেন্ট অথবা খাদ্যশস্য আমদানির অভিজ্ঞতাকে যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যা একটি অসম প্রতিযোগিতা সৃষ্টি করে।
এদিকে সম্প্রতি মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের জন্য সাধারণ কিছু ‘হ্যান্ড টুলস’ আমদানিতে বড় ধরনের অনিয়মের বিষয় উঠে এসেছে। এতে ছোট ছোট পাইপ কাটার, হাতুড়ি, মেটালসহ মোট ১৯টি সাধারণ যন্ত্রপাতি কিনতে হাজার গুণ পর্যন্ত বেশি মূল্য ধরা হয়েছে। একটি পাইপ কাটারের দাম ধরা হয়েছে ৪৬ লাখ ৫০ হাজার টাকা, যেটির সাধারণ বাজারমূল্য সর্বসাকল্যে সাত হাজার টাকা। একটি হাতুড়ির দাম ধরা হয়েছে ৯১ হাজার টাকা, যেটির বাজারমূল্য ৮৩৪ টাকা। গত ৯ জানুয়ারি সিপিজিসিবিএলের অনুকূলে জার্মানি থেকে ৩৪৪.৫ কিলোগ্রাম ওজনের একটি চালান আসে। এই চালানের আমদানিমূল্য মোট ২.৭৫ কোটি টাকা, যেখানে দুটি পাইপ কাটারের দাম দেখানো হয়েছে ৯২ লাখ ৯৯ হাজার টাকা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রংপুর শ্রমিক জনসভায় বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবি

মৌলিক চাহিদার অন্যতম আবাসন খাতে স্থবিরতা চরমে

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

সেভেনআপ® ‘সুপার-ডুপার রিফ্রেশার’ ক্যাম্পেইনে সাকিব আল হাসান

টেকনাফে ৪.২২৯ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করেছে ব্র্যাক ব্যাংক

কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করেছে ব্র্যাক ব্যাংক

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ছাড়িয়েছে

স্যামসাং টেলিভিশন: নেতৃত্ব ও উদ্ভাবনে সাফল্যের ১৫ বছর

এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল