বাঙলা প্রতিদিন ডেস্ক : মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিলাল শেখ (৪৫) রাজবাড়ীর জৌকুড়া হতে র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
রোববার (৪ মে) মধ্যরাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানার জৌকুড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানার মামলা নং- ৩১, তারিখ- ১৯/০২/২০২২ খ্রি., ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) এর ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী মো: জিলাল শেখ (৪৫), পিতা- মো রুস্তম শেখ, সাং- জৌকুড়া, থানা: রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



































