300X70
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সাথে ব্রিটিশ কাউন্সিলের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৬, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (ডিএমই) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্রিটিশ কাউন্সিল। গত ২৭ ফেব্রুয়ারি এ সমঝোতার আওতায় বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (বিএমটিটিআই) শিক্ষক এবং দেশজুড়ে বিভিন্ন মাদ্রাসায় কর্মরত ইংরেজি শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে ব্রিটিশ কাউন্সিল।

মাদ্রাসা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষাব্যবস্থা। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (টিএমইডি) অধীনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এই শিক্ষাব্যবস্থা পরিচালিত হয়।

এই শিক্ষাব্যবস্থায় প্রাক-প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ইবতিদায়ী (প্রাথমিক), দাখিল (মাধ্যমিক), আলিম (উচ্চ মাধ্যমিক), ফাজিল এবং কামিল পর্যায়ে মোট ১৩ হাজার টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান কার্যক্রমের সাথে জড়িত। এছাড়া, প্রাথমিক শিক্ষা-পরবর্তী (পোস্ট প্রাইমারি) পর্যায়ে প্রায় ২৭ লক্ষ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এই বিপুল পরিমাণ শিক্ষার্থী নিয়ে গঠিত মাদ্রাসা শিক্ষা আমাদের সার্বিক শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই শিক্ষাব্যবস্থায় প্রায় ১ লক্ষ ৩০ হাজার শিক্ষক কর্মরত আছে এবং প্রধানত ইসলাম ধর্ম ও আরবি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (ডিএমই) অধীনে একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রায় ১ লক্ষ ৩০ হাজার শিক্ষকের পেশাগত উন্নয়নের দায়িত্ব রয়েছে এই প্রতিষ্ঠান। বিএমটিটিআই একটি ইন-সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করে। এছাড়া, মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় বিভিন্ন পর্যায়ে নিয়োজিত শিক্ষকদের জন্য ইংরেজি সহ বিভিন্ন বিষয়-ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে থাকে। শিক্ষকদের ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য ৭২-ঘণ্টার একটি অনলাইন কোর্স (ইংরেজি ভাষা) আছে। এই কোর্সগুলো বিএমটিটিআই অনুষদের ইংরেজি ভাষায় দক্ষ সদস্য এবং ফ্রিল্যান্স প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

ইংরেজি শিক্ষক, শিক্ষাবিদ এবং সাধারণ শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিএমটিটিআই) প্রশিক্ষণ কর্মসূচির (পাঠ্যক্রম) উন্নতিকরণ এবং শিক্ষকদের পেশাগত উন্নয়নের সুযোগ প্রদান করার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিল এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই অংশীদারিত্বমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হেলেন সিলভেস্টার বলেন, “এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। ইন্টারনেটে পাওয়া যায় এমন তথ্যের ৫০ শতাংশেরও বেশি লেখা থাকে ইংরেজিতে; সুতরাং প্রতিটি শিক্ষার্থীর জন্য ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি শিক্ষা সাফল্যের চাবিকাঠি এবং ব্রিটিশ কাউন্সিলের এ বিষয়ক দক্ষতা রয়েছে। ব্রিটিশ কাউন্সিল দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী ইংরেজি ভাষা শিক্ষা ও শিখনক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে।”

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান বলেন, “আমাদের অধীনে প্রায় ৯ হাজার মাদ্রাসা এবং শিক্ষা প্রদানের জন্য ৩০ হাজারেরও বেশি কর্মী রয়েছে। কিন্তু তাদের প্রশিক্ষণের জন্য মাত্র ১টি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি না করে শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব না। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং ব্রিটিশ কাউন্সিল শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ লক্ষ্যমাত্রা অর্জনে একযোগে কাজ করবে।”

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান; ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক (রিজিওনাল ডিরেক্টর) হেলেন সিলভেস্টার; ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক টম মিশশা; বিএমটিটিআই- এর প্রিন্সিপাল প্রফেসর মাহমুদুল হক এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও ব্রিটিশ কাউন্সিলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সুস্থ জাতি গঠনে প্রয়োজন তামাক ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণ : তথ্যমন্ত্রী

সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নেওয়ার আহবান খাদ্যমন্ত্রীর

১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত নতুন ‘লকডাউনে’ প্রজ্ঞাপনে যা আছে

যেসব এলাকায় ব্যাংক খোলা আজ

সাতক্ষীরার মাদরা সীমান্তে ১ কেজি হেরোইন ও ৪ বোতল LSD সহ একজন আটক

দুদক কর্মকর্তা শরীফকে বরখাস্তের ঘটনায় হাইকোর্টকে ১০ আইনজীবীর চিঠি

অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করলো পিকিং বিশ্ববিদ্যালয়

উত্তরখানে খসরু চৌধুরী এমপির ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ কর্তৃক কোভিড-১৯ ভ্যাকসিন পরিবহন

কর্মীদের জন্য হেলথ ক্যাম্প আয়োজন করলো এনার্জিপ্যাক