বিনোদন ডেস্ক: প্যারিসের বিমানবন্দরে গত ১৮ বছর ধরে অবস্থানকারী ইরানি মেহরান করিমি নাসেরি অবশেষে মারা গেছন। মারা যাওয়ার আগে তিনি রেইসি চার্লস ডি গুলে বিমানবন্দরের ছোট্ট একটি এলাকাকে ১৯৮৮ সাল থেকে নিজের ঘরবাড়ি হিসেবে ব্যবহার করছিলেন। তার এই কাহিনী নাড়িয়ে দেয় হলিউডকে। তাকে নিয়ে ২০০৪ সালে নির্মিত হয়েছে ছবি ‘দ্য টার্মিনাল’। এতে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা টম হ্যাঙ্কস। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, নাসেরিকে ফ্রান্সে বসবাসের অধিকার দেয় হয়েছিল। কিন্তু দু’চার সপ্তাহ পরে তিনি ফিরে যান বিমানবন্দরে। সেখানেই প্রাকৃতিকভাবে তিনি শেষ পর্যন্ত মারা গেছেন। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য দিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা।
নাসেরির জন্ম ১৯৪৫ সালে ইরানের খুজেস্তানে। মায়ের খোঁজে তিনি প্রথমে ইউরোপ পাড়ি দিয়েছিলেন।


















































