র্যাব-১০ এর অভিযান
বাঙলা প্রতিদিন ডেস্ক : যশোরের নিজ বাড়ি হতে কলেজে যাওয়ার পথিমধ্যে অপহরণ হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামী আব্দুল হোসেনকে রাজধানীর গেন্ডারিয়া হতে গ্রেফতার র্যাব-১০ এর একটি টিম। এসময় অপহৃত ভিকটিমকেও উদ্ধার করে।
র্যাব-১০ জানায়, গত ১৪ জুন ভিকটিম (১৬)’কে তার যশোরের নিজ বাড়ি হতে কলেজে যাওয়ার পথিমধ্যে শংকরপুর নতুন বাসষ্ট্যান্ড এলাকায় পৌছালে আসামী মো: আব্দুল হোসেন (২৩)’সহ অপরাপর আসামীগণের সহায়তায় ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে যশোর জেলার কোতোয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পরে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) রাতে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানাধীন দীননাথ সেন রোড এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামী মো: আব্দুল হোসেন (২৩)কে গ্রেপ্তার করে।
র্যাব-১০ আরো জানায়, যশোর জেলার কোতোয়ালী থানার এফআইআর নং- ৬, তারিখ- ০২/০৬/২০২৫ খ্রি., ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ধারায় এই মামলাটি দায়ের করে। গ্রেপ্তারকৃত মো: আব্দুল হোসেন যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের খোকন মোল্যার ছেলে। এসময় আ. হোসেনের তথ্যমতে ভিকটিম (১৬)’কে উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত হোসেন ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

















































